AdvertisingWorld

AdvertisingWorld

Share

Photos 26/09/2014

//অস্তিত্বহীন ফিলিস্তিন//
//অস্তিত্বহীন ফিলিস্তিন//

Photos 24/09/2014

//মহানবী (সা.) এর রওজা স্থানান্তরের প্রস্তাব//
সৌদি আরবের মদিনায় (মসজিদে নববী) অবস্থিত মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) রওজা স্থানান্তরের প্রস্তাব করেছেন শীর্ষ এক সৌদি শিক্ষাবিদ।

লন্ডনের প্রভাবশালী পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট এর প্রতিবেদনে এ সংবাদ জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের শীর্ষ এক শিক্ষাবিদের একটি পরামর্শমূলক নথির অংশ এই বিতর্কিত প্রস্তাব। তবে মধ্যপ্রাচ্যের কোন সংবাদ মাধ্যমে বা সরকারি তরফে এমন খবর পাওয়া যায় নি।

এতে বলা হয়, ওই নথি মদিনার মসজিদে নববীর তত্ত্বাবধানকারীদের মধ্যে বিতরণ করা হয়েছে। মক্কার পর এটাই ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান। মসজিদে নববীর আনুষ্ঠানিক রক্ষণাবেক্ষণকারী হলেন সৌদি আরবের বর্ষীয়ান বাদশাহ আব্দুল্লাহ।

প্রস্তাবিত পরিকল্পনা সামনে এনেছেন অপর এক সৌদি শিক্ষাবিদও। পরিকল্পনায় মোহাম্মদ (সাঃ) এর সমাধির চারপাশের কক্ষগুলো ধ্বংস করার কথা বলা হয়েছে। সেখানে অনেক মুসলিম শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে তারই উপাসনা করে বসে বলে শঙ্কা প্রকাশ করা হয়। আর ইসলামের দৃষ্টিতে এটা শিরক।

এছাড়া ৬১ পাতার এ নথিতে মহানবীর সমাধির চারপাশের কক্ষগুলো ধ্বংস ছাড়াও সমাধি নিকটবর্তী আল-বাকি সমাধিক্ষেত্রে স্থানান্তরের পরামর্শ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ইসলাম ধর্মের অন্যতম পবিত্র স্থান হযরত মোহাম্মদ (সাঃ) এর রওজা। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো ধর্মপ্রাণ মুসলমান মদিনায় যান। মদিনায় অবস্থিত মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে অবস্থিত রাসুলুল্লাহ (সাঃ) এর সমাধিতে সম্মান প্রদর্শন করেন মুসলমানরা

Want your business to be the top-listed Advertising & Marketing Company in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Chowkbazar
Chittagong
4000