Tech With Salman

Tech With Salman

Share

13/12/2025

*কুরআনের আলোকে রামাদান প্রস্তুতি পর্ব ২। 🌷*

রামাদানের আগে হৃদয় নরম করে দেওয়ার জন্য, গাফিলতি ভাঙার জন্য সবচেয়ে নাড়া দেওয়া আয়াতগুলোর একটি হলো সূরা হাদীদের ১৬ নম্বর আয়াত:

﴿ أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَنْ تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللَّهِ وَمَا نَزَلَ مِنَ الْحَقِّ ﴾

মুমিনদের জন্য কি এখনও সময় আসেনি— যে তাদের হৃদয় আল্লাহর স্মরণে এবং যে সত্য নাজিল হয়েছে তার সামনে বিনীত হবে?

📌 কেন এই আয়াত রামাদান প্রস্তুতির জন্য অসাধারণ?

এই আয়াতটি সরাসরি আমাদের হৃদয়ের দিকে প্রশ্ন ছুড়ে দেয়। এটা কোনো সাধারণ প্রশ্ন নয়। আল্লাহ নিজেই জিজ্ঞেস করছেন, 'এখনও কি সময় হয়নি?’

নামাজ পড়ছি, কুরআন পড়ছি, রোজাও রাখি— তারপরও আমাদের হৃদয় কেন এত শক্ত? কেন আমরা এত অবিচার করি? কেন আমরা দোয়া করি, কিন্তু চোখে পানি আসে না কেন? কুরআনের আয়াত শুনি, কিন্তু ভেতরে কাঁপন লাগে না কেন?

রামাদানকে সফল করতে হলে শুধু আমলের লিস্ট বাড়ালেই হবে না, হৃদয়কেও ইখলাস পূর্ণভাবে নরম করতে হবে। বিগলিত করতে হবে। রামাদান এমন একটি মাস,‌ যেখানে এমনভাবে আত্মশুদ্ধির প্রশিক্ষণ চালাতে হবে যেন‌ আমাদের অন্তর বিনীত হয়, অহংকার ভাঙে, গাফিলতি ঝরে পড়ে। আর এই আয়াত আমাদের প্রস্তুতির জায়গাটা ঠিক করে দেয়— আমার হৃদয় কি সত্যিই আল্লাহর জন্য নরম হচ্ছে?

📌 রামাদান প্রস্তুতিতে এই আয়াতটি কিভাবে ব্যবহার করবেন?

প্রতিদিন একটু থেমে নিজের সাথে চেক করুন, আমার হৃদয় কি এখনো শক্ত হয়ে আছে? আমার নিয়তের কি অবস্থা?

নিজের সাথে সৎ হয়ে ভাবুন— কেন আমার নামাজে মন বসে না?
কুরআন পড়লে কেন শুধু চোখ বুলানো হয়? তওবা করতে মন-জুড়ে লজ্জা আসছে না কেন? দোয়ার সময় কেন মন ছুটে যায়?

তারপর প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত নিন—

১) কুরআন পড়ার আগে দু’মিনিট চুপ করে বসব। ফোনটাকে ১০ মিনিটের জন্য বাক্সবন্দি করব।

২) দুয়ার সময় আজকে থেকে আর তাড়াহুড়া করব না।

৩) গুনাহ নিয়ে নিজেকে জাস্টিফাই করব না।

৪) অন্তর শক্ত হলে আল্লাহর কাছে স্বীকার করব,‌ দুআ করবো— ইয়া আল্লাহ, আমার অন্তর যে খুব গাফেল হয়ে গিয়েছে, আমার অন্তর নরম করে দাও। আমাকে বিশুদ্ধ নিয়ত এবং কবুলিয়াত আমল দান করুন রামাদানের ভেতরে এবং বাহিরে। আমিন

ইসলামিক ওয়াজ

13/12/2025

*আসমাউল_হুসনা_থেরাপি। পর্ব ২ 🌷*

যারা অনেকদিন ধরে আল্লাহর নাম শিখতে চাচ্ছেন এই সিরিজ তাদের জন্য সুবর্ণ সুযোগ। রামাদানের আগে শিখে নিন, রিভিশন করে নিন, নিজের সাথে আল্লাহ সম্পর্ককে শক্ত করে নিন।

🔘 ৪) আল-কুদ্দুস (ٱلْقُدُّوسُ)

আল-কুদ্দুস হলেন সেই রব—যিনি সম্পূর্ণ পবিত্র, সম্পূর্ণ নিখুঁত, সব দোষ-ত্রুটি, সীমাবদ্ধতা, অবিচার ও দুর্বলতার ঊর্ধ্বে। মানুষ আপনাকে ভালোবাসলেও ভুল বুঝতে পারে, কাছে থেকেও অন্যায় করতে পারে, সাহায্য করতেও গিয়ে ক্ষতি করে ফেলতে পারে—কারণ মানুষ আসলে সীমিত। কিন্তু আল্লাহ সীমিত নন। তিনি এমন পবিত্র, এমন নিখুঁত—যাঁর সিদ্ধান্তে কোনো অন্যায় নেই, যাঁর পরিকল্পনায় কোনো ভুল নেই, যাঁর দানে কোনো “ক্ষতি” লুকানো থাকে না।

এই নামটি আপনাকে শেখায়—যখন আপনার ভেতরে অপরাধবোধ জমে, মনে হয় “আমি তো নোংরা, আমি তো অযোগ্য”, তখন আল-কুদ্দুসের দরজা আপনাকে বলে: পবিত্রতা তো আমরা একা একা অর্জন করতে পারবো না। পবিত্রতা আসে শুধুমাত্র সবচেয়ে পবিত্র রবের কাছে ফিরে যাওয়ার মাধ্যমে। আপনি নিজেকে নিজে ভেঙ্গে পড়ুন না কেন, তওবার পানি দিয়ে আল্লাহ চাইলে আপনাকে আবার ধুয়ে-মুছে পরিষ্কার করে দিতে পারেন। কারণ তিনি আল-কুদ্দুস—সুদ্ধতম পবিত্রতার উৎস।

🔘 ৫) আস-সালাম (ٱلسَّلَامُ)

আস-সালাম হলেন সেই রব—যাঁর কাছ থেকে প্রকৃত শান্তি আসে, যাঁর কাছে নিরাপত্তা আছে, যাঁর দিকে ফিরে গেলে অন্তর থিতু হয়। দুনিয়ার শান্তি অনেক সময় পরিস্থিতির উপর নির্ভর করে—সব ঠিক থাকলে শান্তি, কিছু নড়লেই অশান্তি। কিন্তু আল্লাহর দেওয়া শান্তি কিন্তু পরিস্থিতির দাস নয়; এটা ঈমানের গভীরে নেমে আসে। বুকের ভিতর যখন অকারণ ভয়, অস্থিরতা, অনিশ্চয়তা জেগে ওঠে—এই নাম তখন মনে করিয়ে দেয়: শান্তির ঠিকানা মানুষ নয়, শান্তির ঠিকানা রব।
আরও সুন্দর বিষয় হলো—জান্নাতের একটি নামও কিন্তু “দারুস সালাম”—শান্তির আবাস। আপনি যখন দুয়া করেন, দুআ কবুলের মুহুর্তে যখন দুই হাত তুলেন, যখন “ইয়া সালাম” বলে আল্লাহকে ডাকবেন। যখন অশান্তি লাগবে, 'ইয়া আস-সালাম, আমাকে শান্তি দাও' বলে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন। আল্লাহ তখন আপনার ভাঙা হৃদয়ে শান্তির বীজ বপন করে দেন। কারণ তিনি তো আস-সালাম—যিনি হৃদয়কে শান্ত করেন, ভয়কে নিরাপত্তায় বদলে দেন, অস্থির মনকে ভরসা দিয়ে ঢেকে দেন।

🔘 ৬) আল-মু'মিন (ٱلْمُؤْمِنُ)

আল-মু’মিন হলেন সেই রব—যিনি নিরাপত্তা দান করেন, আশ্বাস দেন, এবং সত্যকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করেন। আপনি যখন জীবন নিয়ে দুশ্চিন্তায় থাকেন—“আমি কি পারবো? আমার ভবিষ্যৎ কী? আমার রিজিকের কি হবে? আমি কি একা হয়ে যাব?”—এই নামটি তখন আপনার ভিতরে এক ধরনের নিশ্চয়তা নামিয়ে আনে। কারণ আল-মু’মিন বান্দাকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিচ্ছেন। হয়তো আপনি দেখবেন ICU তে লাইফ সাপোর্টে কেউ জীবন নিয়ে যুদ্ধ করছে, কিন্তু আল-মুমিনের কাছে সে নিরাপদ। তিনি ভয়ের ভিতরেও “বান্দা, তুমি নিরাপদ আছো আমার তত্ত্বাবধানে"—এই আশ্বাসটুকু জানান দেন।

এই ভরসাটুকু কিন্তু ঈমানদার বান্দাদের জন্য প্রযোজ্য। আপনি আপনার ঈমানের টেক-কেয়ার না করলে, এই নামের মাহাত্ম্য বুঝতে পারবেন না।

এ নামটি আরও মনে করিয়ে দেয়—আল্লাহ কখনো তাঁর বান্দাকে ধোঁকা দেন না। মানুষ প্রতিশ্রুতি ভাঙ্গে, কথা ভুলে যায়, পাশে থেকেও ছেড়ে চলে যায়—কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তাঁর আশ্বাস সত্য, তাঁর সাহায্য সত্য। আপনি যদি আজ দুর্বল হয়ে পড়েন, যদি আজ ইবাদতে ভাঙা-ভাঙা অনুভব করেন—তবুও আল-মু’মিনের দিকে ফিরে যান। এই নাম ধরে আল্লাহকে ডাকুন। একমাত্র ঈমান অন্তরে থাকলেই নিরাপত্তা থাকবে।
Islamic Waz☺️

08/11/2025

‘হে মানুষ!😊
নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য; অতএব, পার্থিব জীবন যেন তোমাকে ধোঁকায় না ফেলে। তেমনি বড় ধোঁকাবাজ (শয়তান) যেন তোমাকে আল্লাহ সম্পর্কে ধোঁকা দিতে না পারে।’

— সূরা ফাতির, আয়াত : ৫

08/11/2025

"যদি তোমার এমন গুনাহ থাকে যার জন্য তাওবা করা দরকার — তবে দেরি না করে তাওবা করো। যদি কারো হক নষ্ট করে থাকো — তা ফিরিয়ে দাও। যদি তোমার বাবা-মা কোনো ন্যায্য কারণে অসন্তুষ্ট থাকেন — তাদের সন্তুষ্ট করো। যদি কোনো দেনা থাকে — আজই পরিশোধ করো, নতুবা অন্তত একটি পরিকল্পনা করো। কারণ আমরা যতই আগামী দিনের পরিকল্পনা করি, একটি কথা মনে রাখতে হবে — “আগামীকাল নিশ্চিত নয়।” 🤍*

13/12/2024

https://www.facebook.com/profile.php?id=61566904374046&mibextid=ZbWKwL
সবাই পেইজ টা ফলো করিয়েন 🥰🥰

13/12/2024

https://www.facebook.com/profile.php?id=61566904374046&mibextid=ZbWKwL
সবাই পেইজ টা ফলো করিয়েন 🥰🥰

Want your business to be the top-listed Media Company in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Category

Culinary Team

Attire

Address


Chittagong