DME Study
30/09/2024
সকাল পৌনে এগারোটায় পতেঙ্গা, চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি ডলফিন অয়েল জেটিতে নোঙর করে তেল খালাসের (Unloading / Discharge) প্রস্তুতি নেয়া বিএসসির ৩৮ বছর বয়সী "বাংলার জ্যোতি" জাহাজের সন্মুখভাগের একটা স্টোরে (Forecastle Store) বিস্ফোরণ হলে সম্ভবত ৩ জন মারা গেছে।
এদের মধ্যে ১ জন ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা বাংলাদেশ মেরিন একাডেমি ৫৭ ব্যাচের নতুন ক্যাডেট আর অন্য ২ জন ওয়ার্কশপের কর্মী, ফোরম্যান নুরুল ইসলাম আর হারুন। ২ জনের মধ্যে ১ জনের খন্ডিত লাশ উদ্ধার হয়েছে আর অন্যজন এখনো নিখোঁজ৷ অন্যান্য নাবিকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে৷
অগ্নিকান্ডের পরপরই ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, বন্দর আর নেভির তৎপরতায় ১-১.৫ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। বাংলার জ্যোতি জাহাজের সামনের অংশ ভালই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একাংশ উড়ে গেছে৷ আশপাশে যারা ছিল, কিছু বুঝে উঠার আগে মারা গেছে।
জাহাজে প্রায় ১১ হাজার টন অপরিশোধিত তেল বা খনিজ তেল ছিল তাই জাহাজটা আরো বড় বিস্ফোরণের ঝুঁকিতে ছিল। সৌভাগ্যক্রমে এযাত্রায় সেটা হয়নি৷ এক যুগ আগে "বাংলার সৌরভ" জাহাজেও একইধরনের বিস্ফোরণে অফিসার, ক্রুদের মৃত্যুসহ বড়ধরনের ক্ষতি হয়েছিল বিএসসির।
তেলের ট্যাংকারে সাধারণত সর্বোচ্চ মানের নিরাপত্তা ব্যবস্থা থাকে এবং সবধরনের প্রস্তুতি নেয়া হয়। তাই এই দুর্ঘটনা আর মৃত্যু অনেক প্রশ্নের জন্ম দেয়।
পরিপূর্ণ তদন্ত করে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হোক এবং দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় নিয়ে আসা হোক৷ একইসাথে ৩৮ বছর বয়সী জাহাজ দুইটা "বাংলার জ্যোতি" আর "বাংলার সৌরভ" এখনো সমুদ্র যাত্রা আর নিরাপদে তেল পরিবহনের উপযোগী কিনা সেটাও নিশ্চিত করা হোক৷
Capt. Atique Ua Khan
17/05/2023
মেরিন টেকনোলজি থেকে প্রথমবারের মত সিজিপিএ-৪ পেলেন সাদিকুল।
ডিএমই স্টাডি এর পক্ষ থেকে শুভেচ্ছা নিও।
তবে জ্ঞ্যানের সবটুকু কেতাবি বিদ্যায় যেনো বহাল না থাকে। কর্ম দক্ষতা বাড়ানোর চেস্টা করিও প্রিয়।
শুভ কামনা ❤️
Click here to claim your Sponsored Listing.
Category
Culinary Team
Attire
Address
Chittagong
4000, 4100, 42XX