Smart computer and mobile solution center
১. রাস্তায় একা একা হাটছেন? সন্দেহভাজন কিছু লোক আপনার পিছু নিয়েছে? এক্ষুনি পুলিশের সহযোগিতা পেলে ভালো হত?
কিন্তু আপনার কাছে নিকটস্থ থানার কারো নাম্বর নেই। পুলিশের অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে যে নম্বরটা বের করবেন তার উপায় নেই কারণ আপনার কাছে সাধারণ ফোন!
ডায়াল করুন 999 এ
শুধু আপনার অবস্থান বলে সহযোগিতা চান, বাকি কাজটা তারাই করবে।
দেখতে দেখতে পুলিশ এসে হাজির হয়ে যাবে।
২. মধ্যরাত? পরিবারের একজন হুট করে অসুস্থ হয়ে পড়েছে? জরুরী অ্যাম্বুলেন্স লাগবে? পরিচিত কেউ ফোন ধরছে না? খুব বিপদ?
নিশ্চিন্তে ডায়াল করুন 999 এ
অ্যাম্বুলেন্স বাসার গেট এ হাজির হয়ে যাবে।
৩. পাশের বাসায় আগুন লেগেছে? ফায়ার সার্ভিস এর ফোন নম্বর নাই? দ্রুত আগুন নেভানো দরকার? কি করবেন বুঝতে পারছেন না? নম্বর একটা জুটলো কিন্তু মোবাইলে ব্যালান্স শেষ?
ডায়াল করুন টোল ফ্রি 999 এ
পৌছেঁ যাবে ফায়ার সার্ভিস এর দল।
কি, বিশ্বাস হচ্ছে না? ইউরোপ আমেরিকার গল্প মনে হচ্ছে?
না ইউরোপ আমেরিকার গল্প নয়।
আমাদের বাংলাদেশের গল্প।
নতুন এক বাংলাদেশ।
আমরা প্রবেশ করতে যাচ্ছি নতুন এক বাংলাদেশে।
যেখানে আপনার জরুরী প্রয়োজনে দিন রাত কান পেতে রয়েছে ন্যাশনাল হেল্প ডেস্কের স্বেচ্ছাসেবকরা।
শুধু আপনার বিপদে পাশে দাঁড়াতে, যে কোন সময়।
আসুন যাত্রা শুরু করি নতুন বাংলাদেশ এর পথে।
প্রবেশ করি ট্রিপল নাইন এর বাংলাদেশে।
বিপদে ডায়াল করুন 999
সবাইকে বিজয়ের শুভেচ্ছা।
#কিভাবে ব্যবহার করবেন?
জরুরী সেবা নিতে যেমন পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ইত্যাদি যে কোন মোবাইল থেকে ৯৯৯ ডায়াল করুন।
#এইটাতে ফোন করলে কি ব্যালেন্স থেকে টাকা কাটবে?
না। এই নম্বরটি টোল ফ্রি। বিনামূল্যে এই সেবা পাবেন।
#ল্যান্ডফোন থেকে করা যাবে?
না। শুধুমাত্র মোবাইল থেকে।
#রাতে কল করা যাবে?
দিন রাত যে কোন সময় কল করা যাবে।
#অ্যাম্বুলেন্স এর কি টাকা দিতে হবে?
হ্যাঁ। দেশের কোন সংস্থা বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দেয়না।
তাই এখানে কল করলে যে অ্যাম্বুলেন্স আসবে তাকে তার নির্ধারিত ফি দিতে হবে।
#এটা কি সারা দেশের জন্য?
হ্যাঁ।
#কেউ ভুল তথ্য দিলে?
সব কিছুর রেকর্ড থাকবে। যে ফোন থেকে কল আসবে সেটির বিরুদ্ধ প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
#তথ্য দেয়া যাবে কিনা?
যেকোন প্রয়োজনীয় তথ্য দেয়া যাবে। রাস্তার পাশে জুয়ার আসর বসেছে? বস্তিতে আগুন লেগেছে? রাস্তায় দুর্ঘটনা ঘটেছে? এমন অনেক জনহিতকর ঘটনার যেকোন তথ্য জানাতে পারবেন।
#সাবধানতা
১.ভুলেও অপ্রয়োজনে কল দিবেন না। আপনার যাবতীয় তথ্য থাকবে ডাটাবেজে। একবার "প্রাংক কলার" হিসেবে এনলিস্টেড হলে আসল বিপদে আর সাহায্য পাবেন না!!
২. তুচ্ছ তথ্যের জন্য ফোন দিয়ে লাইনে ব্যস্ত না রাখাই ভালো। কে জানে আপনার চেয়ে বিপদাপন্ন একজন হয়ত ওয়েটিং এ আছেন।
৩. শিশুরা যাতে ভুলে কল না করতে পারে এজন্য ফোন লক করে রাখুন।
৪. কল সেন্টারের কর্মীকে প্রয়োজনীয় তথ্য চাহিদা মাফিক প্রদান করুন। আপনার সকল তথ্য খুবই " কনফিডেনসিয়াল" হিসেবে সংরক্ষিত থাকবে। মনে রাখবেন, সে আপনাকে সাহায্য করার জন্যই কাজ করছে।
-Sakhawat Hossain (ASP)
বিজয়ের মাসে এর চাইতে বড় উপহার আর কি হতে পারে!
29/11/2016
14/10/2016
বিশেষ সতর্কবাণী:
""""""""""""""""""""""
সামাজিক যোগাযোগ সূত্র জানাচ্ছে যে
আমাদের প্রায় সবার একাউন্টই ক্লোন করা হচ্ছে ! আপনার প্রোফাইল পিকচার
এবং নাম দিয়ে আরেকটি একাউন্ট খোলা হচ্ছে ! এরপর তারা আপনার বন্ধুকে
বন্ধুত্বের রিকোয়েস্ট পাঠাচ্ছে।
আর আপনার বন্ধুরা আপনি ভেবে তা গ্রহন করছে। এই সুযোগে তস্করের দল
তাদের বার্তা ছড়াবে আপনার পরিচয়ে।
আমি নিশ্চিত করে জানাচ্ছি যে
আমার এই নামে দ্বিতীয় কোন একাউন্ট
খোলার কোন ইচ্ছা বা পরিকল্পনা নেই।
তাই আমার কাছ থেকে দ্বিতীয় কোন রিকোয়েস্ট আসলে তা গ্রহণ করবেন না।
তাছাড়া শুধু মাত্র ফেসবুকের মেসেজের উপর ভিত্তি করে বন্ধুকে কোন প্রকার আর্থিক সহযোগিতা এবং তার ডেকে পাঠানো স্থানে যাবেন না,
তার আগে মোবাইল ফোনে নিশ্চিত হয়ে নিন। আপনার যে কোন ধরনের নিরাপত্তার দায়িত্ব শুধু মাত্র আপনারই।
এই ম্যাসেজটি কপি পেস্ট করে
আপনার ওয়ালে রাখুন যাতে
আপনার বন্ধুরা সাবধান হতে পারেন ...
বিঃ দ্রঃ পোস্টটি আমি অন্য এক বন্ধুর ওয়াল থেকে কপি করেছি।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Shamatir Hat, Fatickchari, Chittagong
Chittagong
4333