Tex Focus Distribution
অনেকে অনুরোধ পেয়েছি রি-কন্ডিশন হাইব্রিড ব্যাটারি নিয়ে লেখার জন্য।
তাদের জন্য,
রি-কন্ডিশন হাইব্রিড বলে যেটা জানি সেটি হল দুবাই থেকে আসা পুরাতন ব্যাটারি যা কেটে ফেলা গাড়ি থেকে পাওয়া যায়।
সব গাড়ির হাইব্রিড ব্যাটারি একরকম নয়। দেশে সবচেয়ে বেশি যে তিন ধরনের গাড়ি দেখা যায়, যেমন Aqua, Axio Hybrid ও Fielder Hybrid এগুলির ২০১২ থেকে শুরু করে ২০২৩ পর্যন্ত ব্যাটারি সব একই টাইপ।
২০১২ মডেলের গাড়ীর জন্য কত মডেলের ব্যাটারি কিনবো?
উত্তর : পাওয়া গেলে ২০২৪ মডেলের কিনবেন। যত পরের তত ভালো।
ওয়ারেন্টি সহ কিনবো নাকি ছাড়া?
উত্তর : যারা এই ব্যাটারি গুলি আমদানী করেন তারা কেউ ই এই ব্যাটারি তে কোন ওয়ারেন্টি দেন না, দেবার সুযোগ নেই। কিছু কিছু বিক্রেতা যারা আমদানীকারক দের থেকে বাল্ক কিনে খুচড়া বিক্রি করেন তারা কিছু বাড়তি পয়সা যুক্ত করে ৩ মাস/৬ মাস/১ বছর পর্যন্ত ওয়ারেন্টি দিয়ে থাকেন। আমাদের দৃষ্টিতে এই ওয়ারেন্টি পাবার জন্য যে বাড়তি টাকা গুলি দেয়া লাগে তা অপ্রয়োজনীয়। ব্যাটারি যদি সন্তোষজনক লাইফ এক্সপেক্টেন্সি টেস্ট পাশ করে, ৪/৫ বছরে এগুলির কোন সমস্যা হবার কথা নয়, আমরা যতগুলি লাগিয়েছি, গত ২ বছর+ এ কারো কোন সমস্যা হয়নি।
লাইফ এক্সপেক্টাসী টেস্ট কি?
আমরা Dr.Prius নামক একটি আন্তর্জাতিক এপ যা গুগল প্লে স্টোরে পাওয়া যায় তার উপরে ভরসা করি। সারা দুনিয়ার বেশিরভাগ হাইব্রিড গাড়ির মালিক ই এটার উপরে ভরসা করে৷ এটি দিয়ে আমরা টেস্ট করে দেখি যে ব্যাটারি টির লাইফ এক্সপেকটেশন পারসেন্টেজ কত? যদি ব্যাটারি ২০১৮-২০২৩ এর মধ্যে বানানো হয়ে থাকে (সব গুলি মডিউল) আর ৮০% বা তার বেসি হেলথ থাকে, তবেই আমরা সেটি সন্তোষজনক বলি। এখানে ২০১৮ এর সাথে ৮০% সব চেয়ে কম সন্তোষজনক আর ২০২৩ এর সাথে ৯৫% সব থেকে বেশি সন্তোষজনক ধরি।
হাইব্রিড গাড়ির ব্যাটারির দামদর কেমন?
আমাদের কাছে থাকা সর্বশেষ তথ্য অনুযায়ী একুয়া,এক্সিও,ফিল্ডার গাড়ির ব্যাটারির বাজার মুল্য নিন্মলিখিত (এটি শারনা মাত্র, নানান কারনে দাম কম বেসগি হতে পারে।
মডেল :
২০১৮ : ১ লক্ষ ১৫ হাজার
২০১৯ : ১ লক্ষ ২০ হাজার
২০২০ : ১ লক্ষ ২৫ হাজার
২০২১ : ১ লক্ষ ৩৫ হাজার
২০২২ : ১ লক্ষ ৪৫ হাজার
২০২৩: ১ লক্ষ ৬৫ হাজার
কারো কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Level 7, Kamal Height, Hill Side R/a, Chanmari Road, Lalkhan Bazar
Chittagong
4000
Opening Hours
| Monday | 10:00 - 18:00 |
| Tuesday | 10:00 - 18:00 |
| Wednesday | 10:00 - 18:00 |
| Thursday | 10:00 - 18:00 |
| Saturday | 10:00 - 18:00 |
| Sunday | 10:00 - 18:00 |