Promoting Chittagong
11/05/2026
প্রিয় চট্টগ্রামবাসীর জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশক্রমে মার্চ মাস থেকে নগরীর বাসাবাড়িতে ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহে বেসরকারি ভেন্ডরদের কার্যক্রম বন্ধ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
মেয়র মহোদয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চসিকের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা সরাসরি বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করছেন। ফলে এপ্রিল মাস থেকে নগরবাসীকে বাসার ময়লা সংগ্রহের জন্য কোনো ভেন্ডর বা তৃতীয় পক্ষকে টাকা প্রদানের প্রয়োজন নেই।
কিন্তু সম্প্রতি অভিযোগ পাওয়া যাচ্ছে, কিছু অসাধু ব্যক্তি এখনো নিজেদের ভেন্ডর পরিচয় দিয়ে বাসাবাড়ি থেকে টাকা আদায়ের চেষ্টা করছে। এ কাজটি সম্পূর্ণ অবৈধ; এ বিষয়ে নগরবাসীকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে চসিক কর্তৃপক্ষ।
যদি কেউ জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে উক্ত বিষয়ে অবহিত করার অনুরোধ জানান মেয়র মহোদয়।
এছাড়া, চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মাকে
(মোবাইল নং 01811-803666) অথবা মেয়রের একান্ত সহকারী, মারুফুল হক চৌধুরী (মারুফ)-কে (মোবাইল নং 8801894-883020, 8801819-958860, 8801743-9014800)
মুঠোফোনে এ সংক্রান্ত অভিযোগ জানানোর অনুরোধ জানান মেয়র মহোদয়। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ক্লিন, গ্রীন, হেলদি, সেফ, স্মার্ট সিটি গড়তে যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকার জন্যও সবাইকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।
অনুরোধক্রমে,
মোহাম্মদ আশরাফুল আমিন,
সচিব
চট্টগ্রাম সিটি কর্পোরেশন
Chattogram City Corporation
11/05/2026
শোক সংবাদ নিউ মার্কেট ডায়মন্ড হোটেল এর মালিক
নাসির ভাই ইন্তেকাল করেছেন, আজ বাদ জোহর এনায়েত বাজার জামে মসজিদে জানাযা অনুষ্ঠিত হয়েছে ।
10/05/2026
অভিনব প্রতারণা!!!
জলাতঙ্ক রোগী সেজে চট্টগ্রাম মেডিকেলের সামনে এক কিশোরের টাকা তোলার দৃশ্য আজ সারাদিন ভাইরাল হয়েছে। এমনকি চট্টগ্রামের কিছু মূলধারার সংবাদমাধ্যমও যথাযথ যাচাই ছাড়া জলাতঙ্ক আতঙ্ক ছড়িয়ে দিয়েছে!
অথচ খোঁজ নিয়ে জানা গেল, দীর্ঘদিন ধরেই এই কিশোর ফেনী, কুমিল্লা ও সীতাকুণ্ড অঞ্চলে একই কৌশলে প্রতারণা করে আসছে।
সাধারণত র্যাবিস ভাইরাস আক্রান্ত রোগীর যে শারীরিক ও স্নায়বিক লক্ষণ দেখা যায়, সেই অবস্থায় বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করা বাস্তবসম্মত নয়। কমনসেন্স কাজে লাগান প্লিজ...
সংবাদমাধ্যমেরও দায়িত্ব রয়েছে—যাচাই ছাড়া আতঙ্ক ছড়ানো নয়, বরং দায়িত্বশীল তথ্য উপস্থাপন করা।
আসুন, প্রতারণা ও গুজব—দুটোর বিরুদ্ধেই সচেতন হই।
Click here to claim your Sponsored Listing.
Category
Address
O R Nizam Road
Chittagong
4000