Dry Fish
23/10/2020
23/10/2020
আজকের ডেলিভারি সমূহ
বাজারের সেরা ছুরি শুটকি, লটিয়া শুটকি ও লাল ইছা।
আস্থা ও বিশ্বাসের সাথে ভালো মান-সম্মত শুঁটকী কিনুন, ভেজালও ক্যামিকেল মুক্ত অল্প কিনবেন, ভালটা খাবেন, আপনার পছন্দের নাম্বার ওয়ান শুঁটকী কিনতে এখুনি Dry Fish পেইজের ইনবক্সে নক করুন, অতবা যোগাযোগ করুন 01312763075 এই নাম্বারে।
22/10/2020
লইট্টা শুঁটকি ভুনা
Image Source – Bn.bdfish.org
প্রয়োজনীয় উপকরণঃ লইট্টা শুঁটকি ১৫০-২০০ গ্রাম, টমেটো বাটা ১ কাপ, পেঁয়াজ কুচি ৪ কাপ, রসুন মোটা কুচি দেড় কাপ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, লাল মরিচ গুঁড়া ২ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, লবণ স্বাদ অনুযায়ী, চিনি দেড় চা-চামচ, কাঁচা মরিচ ফালি ইচ্ছামতো, তেল ১ কাপ।
প্রণালিঃ শুঁটকি প্রতিটি ৩-৪ টুকরা করে কেটে শুকনো তাওয়ায় ভালো করে টেলে নিন। ঘণ্টা খানেক কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখুন। তারপর গরম পানি দিয়ে ভালো করে বারকয়েক ধুয়ে নিন। পানি ঝরিয়ে পাটায় সামান্য থেঁতো করে মাঝখানের মোটা কাঁটা ফেলে দিন।
তেল গরম করে ২ কাপ পেঁয়াজ কুচি ও প্রয়োজনমত লবণ দিয়ে ভাজুন। পেঁয়াজ খানিকটা মজে এলে বাকি পেঁয়াজ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে চিনি, টমেটো বাটা এবং লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার সামান্য পানি এবং লবণ দিয়ে নাড়ুন। কাঁচা মরিচ ও রসুন বাদে অন্যান্য মসলা দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নিন। তারপর শুঁটকিগুলো দিন। এবার রসুন কুচি ও কাঁচা মরিচ ফালি দিয়ে নেড়ে ঢেকে দিন। সাত-আট মিনিট পর নেড়ে আঁচ কমিয়ে দিন। ভুনা ভুনা হয়ে এলে আরও একবার নেড়ে ঢেকে দিয়ে পাঁচ মিনিট পর চুলা বন্ধ করে দিন। পাত্রে বেড়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন।01312 76 30 75
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Chittagong
4203