Rashed Azizi

Rashed Azizi

Share

17/06/2026

ব্রেকিং:
বিজ্ঞপ্তি
বিগত বছরসমূহে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের জন্য আঞ্জুমানে ইত্তেহাদুল মদারিস বাংলাদেশ-এর উদ্যোগে একটি বিশেষ ‘‘ইলমুল কিরাআত’’ পরীক্ষার আয়োজন করা হয়েছে।

পরীক্ষাটি আগামী ১৭ আগষ্ট ২০২৬ ঈসাব্দ, রোজ সোমবার, সকাল ১০:০০ ঘটিকায় দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন !
১. তিলাওয়াতুল কুরআন ------ ১০০ নম্বর
২. তাজবীদুল কুরআন -------- ১০০ নম্বর

‘‘তাজবীদুল কুরআন’’ বিষয়ে জামালুল কুরআন এবং মুকাদ্দিমাতুল জাযারিয়্যা কিতাব থেকে প্রশ্ন করা হবে। তাই পরীক্ষার্থীদেরকে উক্ত কিতাবদ্বয় গভীর মনোযোগ, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অধ্যয়ন করে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।

ভর্তি ও নিবন্ধন সংক্রান্ত নির্দেশনা
• নিবন্ধন ফি: ২০০/- (দুইশত) টাকা।
• পরীক্ষার ফি: ৫০০/- (পাঁচশত) টাকা।
• ২০ জুন ২০২৬ ঈসাব্দ থেকে ১২ আগষ্ট ২০২৬ ঈসাব্দ মধ্যে ইত্তেহাদের অফিসে ফি জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
• নিবন্ধনের সময় নিম্নোক্ত কাগজপত্র জমা দিতে হবে।
o ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
o আল-হাইআর পরীক্ষার সনদ/মার্কশীটের কপি।
o জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর কপি।

আঞ্জুমানে ইত্তেহাদুল মদারিস বাংলাদেশ-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ পরীক্ষার্থীগণ ‘‘ইলমুল কিরাআত’’ বিষয়ে স্বীকৃত সনদ অর্জনের সুযোগ লাভ করবেন, যা তাদের কুরআনী শিক্ষা ও তাজবীদ চর্চার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

সকল আগ্রহী পরীক্ষার্থীদের যথাসময়ে নিবন্ধন সম্পন্ন করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো যাচ্ছে।

নিবেদক

আল্লামা মুফতি একরাম হোসাইন অদুদী
সভাপতি
আঞ্জুমানে ইত্তেহাদুল মদারিস বাংলাদেশ।
(কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ)

বি.দ্র.: নিবন্ধন-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন: ০১৮৪০-৮৭৭৩১৪

Want your school to be the top-listed School/college in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Chittagong