Wazifar ammu.

Wazifar ammu.

Share

29/06/2026

27/06/2026

২০১৯ সালে মার্চ মাসের দিকে এই মেয়েটার সাথে আমার প্রথম পরিচয়। তবে তার আগেও একবার দেখা হয়ছিল রাস্তায় তবে কথা হয়নি।

আমার ছোট ভাই হঠাৎ একদিন এসে আমাকে বলে আপু আমি একটা মেয়েকে পছন্দ করি,ওকে বিয়ে করতে চাই। তারপর আমি বললাম এটা তোর দুলাভাই কে বল,আমার ভাই আমাকে উওরে বলে আপু দুলাভাই সব যানে।আমি তো হতবাক আমি যানিনা।তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে ওকে একদিন আমার বাসায় আনও আমি কথা বলি।ওমা একঘন্টা পর দেখি সোজা ওরা দুজন আমার বাসায় হাজির।
খুব মিষ্টি একটা মুখ, লম্বা লম্বা চুল গায়ের রংটা বেশ ভালো। মিষ্টি রংয়ের একটা ড্রেস পড়েছিল।
একেবারে সোজা পায়ে ধরে সালাম।
তারপর আমি ওয়াজিফার আব্বু আর ও মিলে কথা বলি কিভাবে আম্মুকে রাজি করানো যায়।
আম্মুকেও রাজি করালাম, তারপর ছোট পরিসরে বিয়ে হলো,সেই সময় থেকে এই মেয়েটা হয়ে উঠে ছোট ভাইয়ের বউ থেকে মেয়ের সমতূল্য।
তার ২০২০ সালে মহামারী করোনার সময় ওদের ঘর আলো করে এল আমার ভাতিজী।
তারপর ১ মাস ১৭ দিন পর আমার ঘরেও এল আমার ওয়াজিফা।
আমার মেয়কে আমার চাইতে বেশি ও বুঝে। আমার মেয়ের কাছে ওর মায়ের চাইতে ওর মামী বেশি প্রিয়।

আলহামদুলিল্লাহ আমার ভাতজী,আমার মেয়ে একই স্কুল এ পড়ে।

আসলেই মূল কথা বলতে ভূলে গেছি, রক্তের সম্পকের চাইতে কিছু সম্পক থাকে খুব গভীর খুব আপন।

এতখন সব ভালো ভালো বলছি, এখন একটু দোষের কথা বলি,ও খুব সহজ সরল। এটাই ওর সবচেয়ে বড় খারাপ গুণ। সে মূহুর্তে সবাইকে আপন করে নেয়।আবার সেই আপন গুলো ওকে কষ্ট দেয়। আমি হাজার বার বলি একটু শক্ত হ।আমার কে শুনে। এটাই ওর বড় দোষ।
আমার কথা মন থেকে শুনে না😂😂 হে হে করে চুপ হয়ে যায়।

এবার বলছি একটু নিজেকে শক্ত কর,দুনিয়া খুব হারামি আপু😂😂

Want your business to be the top-listed Media Company in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Chittagong