FahiMatics
02/07/2020
গতানুগতিক পদ্ধতিতে গুণ সবাই জানি। চলুন শিখে নিই আরো একটি নতুন পদ্ধতি যার সাহায্যে আরো সহজে, স্বল্প সময়ে যেকোন সংখ্যার গুণ করতে পারব। বিশেষ করে 2, 3 কিংবা 4 অংকবিশিষ্ট সংখ্যা পর্যন্ত!!
Hoping a subscription in my math youtube channel from you guys🙂
যেকোন সংখ্যাকে সহজে গুণ করুন অভিনব পদ্ধতিতে|Best tricks of multiplication|Ibrahim Fahim|গণিতBuzz #সহজ #গুণ যেকোন সংখ্যাকে গুণ করার জন্য প্রচলিত নিয়ম সহজ। কিন্তু তার চেয়েও সহজে ও স্বল্প সময়ে যেকোন সং...
ক্লাসে কয়েকটা ছেলেকে দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। আড্ডায় আনমনে অনেক্ষণ কাটিয়ে দেওয়া যায়।তাদের দেখলেই বুঝা যায় মনে তাদের কোন হিংসা নেই, বিদ্মেষ নেই। আমার বন্ধু Masum Billah Jishan ও তাদের মতো ছিলো। মুখে হাসিটা লেগেই থাকত। হাসিটাই একটা গুণ ছিলো। কারো মন খারাপ থাকলে তার হাসির জাদুতে মুহূর্তেই ভালো হয়ে যেতো। এমন একজন হাসিমাখা মানুষ সবাইকে কাঁদিয়ে এতো দ্রুত পরপারে চলে যাবে ভাবতেই পারিনি।
এইতো সেদিন একই রুমে বসে ফাইনাল ইয়ারের এক্সাম দিলাম আমরা। হঠাৎ শুনলাম জিশান ক্যান্সার আক্রান্ত কিন্তু কখনোই ভাবিনি আজকের দিনটা এত দ্রুত চলে আসবে। মহামান্বিত তাৎপর্যপূর্ণ রাতে জিশান আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। এই শোক ভাষায় প্রকাশযোগ্য নয়। সবাই বন্ধুর জন্য দোয়া করবেন।
জিশান ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর গণিত পরিবারের সবার চেষ্টার কোন কমতি ছিলো না কিন্তু বন্ধু Abdur Rahim Masud ছিলো অনন্য। আমি দেখেছি দিনরাত ছেলেটা বন্ধু জিশানের জন্য কত পরিশ্রম করেছে, নিজের চিন্তাটুকুনও করেনি, সারাক্ষণ এদিক ওদিক ছুটাছুটি করেছিলো। জিশানের কপালে এমন একজন ভালো বন্ধুও ছিলো। আমি জানিনা মাসুদ কেমন আছে। আল্লাহ তাকেও ধৈর্য ধরার তৌফিক দান করুক।
ভালো থেকো বন্ধু পরকালে। আল্লাহ জিশানের সমস্ত গুণাহ ক্ষমা করে দিক, জান্নাতে স্থান দিক।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the establishment
Website
Address
2 No Gate
Chittagong