Chattogram Live

Chattogram Live

Share

18/01/2026

চট্টগ্রাম টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হক রনি বহিরাগত লোকজন নিয়ে স্কুলে জোর পূর্বক প্রবেশের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্কুল শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।

14/12/2025

মরহুম হাফেজ জসিম উদ্দিনের স্মরণ সভায়-বেলায়েত হোসেন ভুলু
যেদেশে গুণীদের কদর নেই সেদেশে গুণীজন জন্মায় না

সোনাগাজী সমিতি চট্টগ্রাম কর্তৃক আয়োজিত সমিতির সাবেক দপ্তর সম্পাদক মরহুম হাফেজ জসিম উদ্দিন’র স্মরণে ও বিগত সময়ে যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অদ্য বাদ মাগরিব আগ্রাবাদ হোটেল জামান‘স এ অনুষ্ঠিত হয়। সমিতির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট বেলায়েত হোসেন সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক আবু আহমেদ মিঞা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন ভুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলে বিপ্লবী সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, উপদেষ্টা পরিষদের সদস্য, আগত আমন্ত্রিত অতিথি ও সমাজসেবকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে বেলায়েত হোসেন ভুলু বলেন, হাফেজ জসিম ছিলেন আপদ মস্তক একজন জাতীয়তাবাদের অগ্রদূত, তিনি তার জীবদ্দশায় দেশ ও সমাজের জন্য নিরলসভাবে কাজ করেছেন, কর্মজীবনে তিনি ছিলেন, সৎ, আদর্শবান, নিরহংকারী, সদালাপী ও পরোপকারী। ব্যক্তিগত জীবনে তিনি প্রতিষ্ঠিত হতে না পারলেও অসংখ্য মানুষকে সহযোগিতা করেছেন নিঃস্বার্থভাবে। তিনি মরহুম জসিম উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ মরহুম হাফেজ জসিম উদ্দিনের সাংগঠনিক কর্মের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও প্রফেসর মরহুম আবুল কাশেম চৌধুরী, খুরশিদ আলম, শাহজাহান ফিরোজ, ইঞ্জিনিয়ার শাহেদ সহ অসংখ্য সোনাগাজীর কৃতি সন্তানদের নিয়ে বক্তব্য রাখেন, সোনাগাজী সমিতি চট্টগ্রাম এর উপদেষ্টা পরিষদের সদস্য সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, আলহাজ্ব খুরশিদ আলম, আলহাজ্ব হোসাইন আহমদ, কার্যকরী পরিষদের সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার তৌহিদ, শেখ সাজ্জাদুল হক, জহিরুল ইসলাম, সাইফুল আলম, সাইফুল ইসলাম, হারুন অর রশিদ, আবদুস সোবহান সুমন, মিজানুর রহমান, শাহদাত হোসেন বাবুল, গিয়াস উদ্দিন, এডভোকেট মনির হোসেন বিপলু, মঈন উদ্দিন হাসান চৌধুরী রাজু প্রমুখ।

Photos from Chattogram Live's post 30/06/2025

মীরসরাই উপজেলার উত্তর ইছাখালী অংশে ফেনী নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়া চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্টের (সিডিএসপি) বাঁধ মেরামতের কাজ দ্রুত এগিয়ে চলছে...

19/06/2025

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নি'হ'ত এক

মিরসরাইয়ের বাদামতলী এলাকায় (১৯ জুন) বৃহস্পতিবার সকালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার বাইরে লরি ধাক্কা দিলে ঘটনাস্থলে জয়নাল আবেদীন (৬০) নামে একজন নি'হ'ত হয়।

Want your public figure to be the top-listed Public Figure in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Category

Culinary Team

Attire

Website

Address


Chattogram
Chittagong