Manobik Rangunia
20/04/2026
আসন্ন এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য রইলো দোয়া ও শুভকামনা।
এইবারও যারা ভালো রেজাল্ট করবেন তাদের জন্য এরকম সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হবে ইনশাআল্লাহ✌️
03/11/2025
রাঙ্গুনিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক রাঙ্গুনিয়া'র পক্ষ থেকে হুম্মাম কাদের চৌধুরী কে ধানের শীষের মনোনয়ন পাওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
শুভেচ্ছান্তেঃ মানবিক রাঙ্গুনিয়া।
30/10/2025
https://www.facebook.com/share/p/17S7dPoT29/
সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলি নদীতে অবৈধ বালু উত্তোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক কামরুল ইসলামের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সংগঠনের কার্যনির্বাহী সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তুষার দাসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শোক ও নিন্দা জানানো হয়।
বিবৃতিতে চসাস নেতৃবৃন্দ বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা গণতান্ত্রিক সমাজ ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এটি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা অনুরোধ করছি—দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন।”
বিবৃতিতে সাংবাদিক কামরুল ইসলামের নিরাপত্তা নিশ্চিত করা, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং কর্ণফুলী নদীর অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
এ বিষয়ে চসাসের সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম বলেন, “সাংবাদিকরা সমাজের সৎ ও সত্যনিষ্ঠ কণ্ঠ। তাদের নিরাপত্তা নিশ্চিত না করলে গণমাধ্যমের স্বাধীনতা বিপন্ন হবে। আমরা প্রশাসনকে অনুরোধ করছি—দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে এমন হামলার পুনরাবৃত্তি না ঘটে।
উল্লেখ্য, গত সোমবার (২৭ অক্টোবর) রাতে সাংবাদিক কামরুল ইসলাম কর্ণফুলি নদীর বালু উত্তোলনের সংবাদ সংগ্রহ করতে গেলে অস্ত্রসজ্জিত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। মঙ্গলবার (২৮ অক্টোবর) তিনি দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Chittagong