Chatga Store

Chatga Store

Share

06/04/2024

আলহামদুলিল্লাহ আজকের গরুর মাংস সব সোল্ড আউট।
গতপরশু গরুর ওয়েট ৭ মন হিসেব করে আনার পরেও গোশত পেয়েছি ২৪০ কেজি।
মানে প্রায় ৪০ কেজি গোশত হিসেবে ভ্যানিশ।
৬৯০ টাকায় না পোষায় ৭৫০৳ কেজি করেও পোষানো যাচ্ছেনা।
তবে আল্লাহর কাছে লাখ লাখ শোকর আপনাদের সেবা করতে পারছি।যেখানে আজকের বাজারে ৯৫০/১০০০ টাকা গরুর মাংসের কেজি,সেখানে আমরা মাত্র ৭৫০ টাকায় দিচ্ছি আপনাদের।
১১৫ জন ক্রেতার থেকে আজকে ৮০ জন ক্রেতা মাংস পেয়েছেন,মাংস শেষ হয়ে যাওয়ায় আমরা দুঃখিত।

Photos from Chatga Store's post 25/03/2024

আপনাদের প্রচুর রেসপন্স থাকার কারণে আগামী শুক্রবার (২৯-০৩-২০২৪) সকালে আমাদের আরো একটি আনুমানিক ৪মণ ওজনের দেশী গরু জবাই করা হবে।

গরু জবাই হতে শুরু করে প্যাকিং পর্যন্ত সমস্ত কাজ শতভাগ ইসলামিক শরিয়াহ সম্মতভাবে হবে।

প্রতি কেজি গোশতে ৭০০গ্রাম সলিড গোশত ও ৩০০গ্রাম হাড়+চর্বি থাকবে।
প্রতি কেজি মাংসের দাম মাত্র ৭৫০ টাকা।

নলা প্রতি কেজি ৩০০ টাকা (রেডি টু কুক)।
ভুরি প্রতি কেজি ৩০০ টাকা (পরিষ্কার)।
পায়া প্রতি জোড়া ১০০০ টাকা (রেডি টু কুক)।
মগজ এবং জিহ্বা একসাথে ১৫০০ টাকা।

অগ্রিম অর্ডারের জন্য কোনোরকম এডভান্সের প্রয়োজন নেই।

অর্ডার করতে যোগাযোগ করুনঃ 01758110035, 01835193665,
01720282772

21/03/2024

আগামীকাল সকাল ৮ টায় মনসুরাবাদ ওয়াপদা কলোনিতে গরু জ/বেহ করা হবে ইনশাআল্লাহ।যাদের প্রয়োজন তারা সকাল ৮টা হতে জুমার নামাযের পর পর্যন্ত সংগ্রহ করতে পারবেন।

প্রতি কেজি মাংস ৭৫০৳
প্রতিকেজিতে ৭০০ গ্রাম সলিড মাংস,২০০ গ্রাম হাড়যুক্ত মাংস ও ১০০ গ্রাম চর্বি থাকবে।

08/11/2021

প্রিয় শুভানুধ্যায়ী ও গ্রাহকবৃন্দ,আপনাদের দৈনন্দিন বাজারের কষ্ট লাঘব করতেই আজ থেকে প্রায় দেড় বছর আগে আমাদের যাত্রা শুরু হয়েছিল।কিন্তু আমাদের পরিকল্পনা মাফিক বড় পরিসরে যাত্রা করার লক্ষ্যে মাঝে আমাদের কিছু সময় নিতে হয়েছিল।তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

তাই শুধু আপনাদের জন্যই,আপনাদের সবরকম সুযোগ সুবিধার কথা মাথায় রেখে আমরা আবার ও যাত্রা শুরু করলাম আপনাদের সবার প্রিয় "ChatgaStore" এর।"বাজার এখন ঘরের দুয়ারেই" এই উপজীব্য নিয়েই আপনাদের সার্বক্ষণিক সেবা দিতে আমরা সদা সর্বদা প্রস্তুত।আপনাদের নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের তালিকা পাবেন আমাদের পেইজে।

গৃহকর্তা কে বাজারের লিস্ট ধরিয়ে দিলেই শুরু হয় চরম বিপত্তি এবং সেই থেকে সাংসারিক অশান্তি।কিন্তু সেই দিন এখন শেষ।গৃহকর্তাকে নয়,বাজারের লিস্ট দিন আমাদের এবং উপভোগ করুন চট্টগ্রাম শহরের সবচেয়ে দ্রুত ডেলিভারি সার্ভিস।

আশা করি,আগেরবারের মত এবারও ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন।
ধন্যবাদ।।

31/07/2020

সবাইকে জানাই পবিত্র ঈদ উল-আযহার শুভেচ্ছা।♥

Want your business to be the top-listed Shop in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Chittagong
4224

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00