Emran
জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে– 'কারো জীবনে আপনার গুরুত্বটা বুঝতে পারা'।
'কেউ আপনাকে ভুলে গেলো কেন, খোঁজ নেয় নাই কেন, ইগনোর করলো কেন, টেক্সটের রিপ্লাই দেরিতে দিলো কেন, কল দেয় নাই কেন!' –এসব বিষয়ে কখনো জানতে চাওয়া উচিত না।
যেখানে আপনার গুরত্ব যেমন, সেখানে আপনি তেমন প্রায়োরিটি পাবেন। এটাই নিয়ম, এটাই প্রকৃতি, এটাই মেনে নিতে হবে।
আমি অল্প অল্প করে নিজেকে সরিয়ে নিচ্ছি; সেসব জায়গা থেকে, যেসব জায়গায় আমি নিজের উপস্থিতির মূল্যায়ন পাইনি।
আমি গুরুত্বের লোভী। গুরুত্ব না পেলে আমি অস্থিরতায় পড়ে যাই। আর তখন দ্রুত সেসব জায়গা থেকে সরে যাওয়াতে শান্তি অনুভব করি।
বন্ধুত্ব, আত্মীয়তা, কিংবা পছন্দের মানুষজন; সবকিছু আমি হেসে হেসে ত্যাগ করতে পারি যদি সেখানে গুরুত্ব না পাই। নিজের প্রতি এতটুকু ভালোবাসা থাকা অবশ্যই দোষের না।🙂
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Chittagong