Beauty Tips

Beauty Tips

Share

30/09/2017

দেখুন এয়ারহোস্টরা কিভাবে চুল সেট করে।শেয়ার করে ওয়ালে রেখে দিতে পারেন।

29/07/2017

এ বর্ষায় ভালো থাকতে আপনার যা একান্ত করণীয়

শুরু হয়ে গেল বর্ষাকাল। অস্বস্তিকর গরম থেকে মুক্তি মিললেও বর্ষায় আপনি পাবেন জায়গায় জায়গায় জমে থাকা পানি, যা রোগ-জীবাণুর আঁতুড়ঘর। তাই তখন একটু অসাবধানতার জন্য আপনি আক্রান্ত হতে পারেন ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড, চিকুনগুনিয়া, ডায়রিয়া, কলেরা ও হেপাটাইটিস এর মতো ভয়ঙ্কর সব রোগে। বাতাসের অতিরিক্ত আর্দ্রতার কারণে এ সময় সহজে ছড়িয়ে পড়তে পারে ভাইরাল সংক্রমণ। যাদের অ্যাস্থমার সমস্যা বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম রয়েছে তারা সহজেই রোগে আক্রান্ত হয়ে পড়বেন। এছাড়াও এর ফলে ত্বক তার ঔজ্জ্বল্য হারাতে পারে এবং আপনার চুল হয়ে যেতে পারে রুক্ষ। তাই এই সময় নিজেকে সুস্থ রাখতে আসুন জেনে নেয়া যাক কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ।

খাবার খাওয়া

ভাজাভুজি খাওয়া এড়িয়ে চলুন। আর্দ্র আবহাওয়ায় আমাদের হজম ক্ষমতা কমে যায়। তাই বেশি মাছ, মাংস না খেয়ে হাল্কা, সহজপাচ্য রান্না খান।
স্বাস্থ্যকর, সুষম ডায়েট মেনে চলা এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ। মৌসুমি ফল যেমন আপেল, আম, বেদানা, নাসপাতি অবশ্যই খান। তবে অতিরিক্ত আম খাওয়া এড়িয়ে চলুন।
কাঁচা শাকসবজি একেবারেই খাবেন না। এর থেকে ব্যাকটেরিয়াল সংক্রমণ ছড়াতে পারে। শাকসবজি ভাল করে ধুয়ে রান্না করে তবেই খান।
বেশি করে তেতো সবজি খান। নিম, করলা যেমন বেশি খাবেন তেমনই পালং শাক, বাঁধাকপি, ফুলকপি এই সময় যত কম খাওয়া যায় তত ভাল।
পানীয় পান করা

বর্ষায় যথেষ্ট পরিমাণে পানি পান করুন।
ক্যাফেইন জাতীয় পানীয় যা আমাদের Body Fluid কমিয়ে শরীরকে পানিশূন্য করে তোলে তা এড়িয়ে চলুন।
সুস্থ থাকতে হার্বাল টি, যেমন: আদা, গোলমরিচ, মধু, পুদিনা, তুলসী চা খেতে পারেন। এই সব চায়ের অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে। যা ইনফেকশন দূরে রাখতে আপনাকে সহায়তা করবে।
বৃষ্টি

বৃষ্টি বা পানি জমা রাস্তায় হাঁটবেন না। এর ফলে নানা রকম ভাইরাল সংক্রমণ হতে পারে, যার মধ্যে রয়েছে “লেপ্টোসিরোসিস”। এর ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে হাত ও পায়ের পাতা এবং নখে ছত্রাক সংক্রমণ হতে পারে

29/07/2017

ত্বকের দাগ দূর করতে কিছু টিপস
মুখের কালো-সাদা ছোপ ছোপ দাগ, ব্রণ বা মেছতার দাগ চেহারার সৌন্দর্য নষ্ট করার জন্য যথেষ্ট। আমরা নানা প্রসাধণী এবং উপকরন ব্যবহার করি এসব দাগ দূর করার জন্য। আজকে আসুন দেখে নিই মুখের দাগ দূর করার ভেষজ কিছু পদ্ধতি।

• মুখের কালো ছোপ দূর করতে ১ চা চামচ ধনিয়া পাতার রসের সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে মুখে লাগিয়ে সারারাত রেখে দিন। পরদিন সকালে উঠে ঠান্ডা পানির ঝাপটায় মুখ ধুয়ে ফেলুন। কয়েকদিন ব্যবহারেই উপকার পেতে শুরু করবেন।

• যাদের মুখে মেছতার দাগ আছে তারা ১ চা চামচ সাদা জিরা গুঁড়া, ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ সরিষা গুঁড়া ও ১ চা চামচ আটা মিশিয়ে পেস্ট বানিয়ে মেছতার দাগে লাগান। বিশ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

• আপনার মুখে যদি ব্রণের দাগ থাকে, তাহলে প্রতিদিন গোলাপজল দিয়ে মুখ ধুয়ে নিন। দেখবেন ব্রণের দাগ হালকা হয়ে যাবে।

• মুখে ক্লান্তির ছাপ পড়ে গেলে সেই ছাপ কাটাতে চন্দন বাটা, তুলশি বাটা, গোলাপজল মিশিয়ে গলায় ও মুখে লাগান। দেখবেন ত্বক উজ্জ্বল হয়ে গেছে।

Photos 03/08/2015

রাতে ঘুমানোর আগে পায়ের যত্ন

Tips: কর্মব্যস্ত আপনি বাড়ি ফিরে একটু পানি গরম করে নিন। পা দুটি গরম পানিতে খানিকক্ষণ ভিজিয়ে রাখুন। এতে আপনার সারা দিনের ক্লান্তি যেমন দূর হবে, পাশাপাশি দূর হবে সারা দিনের পায়ে লাগা ধুলাবালি আর ময়লা। ঝামা পাথর দিয়ে গোড়ালি হালকা ঘষেও নিতে পারেন। তার পর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

Want your business to be the top-listed Beauty Salon in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Chittagong
4000