Chattogram Landscape Design & Garden Development

Chattogram Landscape Design & Garden Development

Share

16/01/2025







শহর-নগর

পান্থকুঞ্জে মৃত গাছকে কফিন পড়িয়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৫, ১৫ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ - ডি +

FacebookMessengerLinkedInTwitterWhatsAppViberShare



মানুষ নয়, কাফনে ঢাকা মৃত গাছের সারি সামনে রেখে শোক প্রকাশ। এমন ব্যতিক্রম দৃশ্য রাজধানীর মৃতপ্রায় পান্থকুঞ্জ পার্কের। সেখানে কেটে ফেলা গাছের গুড়িকে পরানো হয়েছে কাফনের কাপড়। আর কফিনকে ঘিরে শোক প্রকাশ করছেন কয়েকজন পরিবেশকর্মী।

রাজধানী যখন সবুজ সংকটে তীব্র বায়ু দূষণ ও দাবদাহে ভুগছে। যখন আগুন-ভূমিকম্পের মতো দুর্যোগে পাওয়া যাচ্ছে না আশ্রয়ের উন্মুক্ত পরিবেশ, ঠিক সেই সময়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পলাশীমুখী র‌্যাম্প নির্মাণের জন্য হাতিরঝিলের একাংশ ভরাট ও পান্থকুঞ্জ পার্কের ২ হাজারের বেশি গাছ কাটা হয়েছে। এই ঘটনায় প্রাণ হারানো গাছের জন্য শোক প্রকাশে বুধবার মাগরিবের নামাজের পর এমন ব্যাতিক্রমী শোক কর্মসূচি পালন করেন এই তরুণরা।



পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল রক্ষার দাবিতে গত ৩৪ দিন ধরে এই পার্কে দিনরাত অবস্থান করছেন প্রকৃতিপ্রেমি এই তরুণরা। কর্মসূচির এক পর্যায়ে সরকারের ৩ উপদেষ্টা ঘটনাস্থলে এসে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন। এরই মধ্যে পার্কে অবস্থানকারীদের ওপর হামলাও করে এই প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের ভাড়াটে কর্মীরা। এতকিছুর পরও সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখা না যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।

প্রকৃতি ধ্বংসকারী প্রকল্পটি বাতিল করে পান্থকুঞ্জ পার্ক আবারও জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা আসার পূর্ব পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান এই পরিবেশকর্মীরা।

Photos from Chattogram Landscape Design & Garden Development's post 06/10/2024

Landscape Design Development

Photos from Chattogram Landscape Design & Garden Development's post 11/08/2024

Landscape Design garden

Want your business to be the top-listed Home Improvement Business in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


310 CDA Avenue, Chattogram
Chittagong
4203

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00