Learn with Sobuj

Learn with Sobuj

Share

24/07/2021

The 4 Ps of Marketing: Product, Price, Place, Promotion যেটা সম্পর্কে সব Marketer এবং Business Owner দের ধারণা থাকা জরুরী।

Part-4 (Final Part)

গত ৩ টি পর্বে আমরা 4 Ps of Marketing এর Product, Price & Place নিয়ে বিস্তারিত জেনেছিলাম।
আজ আমরা জানবো The Fourth “P” of Marketing: Promotion নিয়ে। Promotion, 4 Ps of Marketing এর অন্যতম গুরুত্বপূর্ণ Element.

যারা আগের তিনটি পোস্ট পড়েননি এই পোস্ট পড়ার আগে সেগুলো পড়ে আসুন না হয় অনেক কিছুই বুঝবেন না। আগের পোস্টে গুলোর লিংক আমি কমেন্টে দিয়ে দিব।
তাহলে শুরু করা আজ আজকের পর্ব।

The Fourth “P” of Marketing: Promotion

মার্কেটিং এর অন্য P গুলো( Product, Price, Place ) অপ্টিমাইজ করার পর , এখন আপনার প্রোডাক্টটি Promote করার পালা।
আপনার একটি প্রোডাক্ট আছে , আপনি সেটার প্রাইজ নির্ধারণ করেছেন, আপনার প্রোডাক্টের কাস্টমার কোথায় আছে সেটাও জেনেছেন এখন কথা হচ্ছে আপনি কিভাবে Audience দের কাছে আপনার প্রোডাক্টি পৌছে দিবেন ও বিক্রি করবেন? সেখানেই আসে Promotion .

Promotion কে সহজ ভাবে বলা যায় আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিং কিভাবে এবং কোথায় করবেন সেটাই Promotion . এটা হতে পারে Advertising, Direct marketing, Email marketing, Social media marketing, SEO, Public relations , Sales promotions etc এর মাধ্যমে।

আপনার প্রোডাক্ট ইন্ড্রাস্টির সেরা কোয়ালিটির প্রোডাক্ট , আপনার প্রাইজ রিজনেবল সব কিছুই পারফেক্ট কিন্তু আপনি যদি Promotion ঠিক ভাবে না করতে পারেন তাহলে সব কিছুই ফ্লপ , আপনার প্রোডাক্ট সেল হবেনা। কারন আপনি ঠিকভাবে মার্কেটিং করতে ব্যর্থ।
তাই Quality Products তো অবশ্যই জরুরী তার সাথে সেই প্রোডাক্টের Promotion ঠিক ভাবে করা আরও বেশি জরুরী।

কিভাবে আপনার প্রোডাক্ট Promote করবেন?
তার জন্য কিছু প্রশ্নের উত্তর আপনার জানা থাকতে হবেঃ

১। আপনার পটেনশিয়াল কাস্টমাররা প্রোডাক্ট কেনার আগে কোথায় থেকে ইনফরমেশন কালেক্ট করে? সেটা কি Social Media, Search Engine , Television , Offline Newspaper or something else?

২। কিভাবে আপনি পটেনশিয়াল কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টের মার্কেটিং ম্যাসেজ পাঠাতে পারেন?

৩। আপনার প্রোডাক্টটি প্রোমোট করার Best Time কখন? এটা কি কোনো সিজনাল প্রোডাক্ট নাকি সারা বছর মানুষের দরকার পরবে?

৪। আপনার কম্পিটিটিররা কিভাবে তাদের প্রোডাক্টের প্রোমোশন করছে?

এসব কিছু যখন আপনি জানবেন তখন খুব Easily and Effectively আপনি প্রোডাক্টের প্রোমোশন করতে পারেন। আপনার প্রোমোশনের বাজেট Wisely Distribute করতে পারবেন।
আশা করি 4 Ps of Marketing এর ধারাবাহিক পোস্ট গুলো আপনাদের ভালো লেগেছে এবং অনেক কিছু জানতে পেরেছেন।

4 Ps of Marketing পর্বটি এখানেই শেষ হলো।
আবার অন্য কোনো বিষয় নিয়ে লিখবো পরে।
আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে, কোনো বিষয় নিয়ে লিখার সাজেশন চান অবশ্যই জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব সেটা নিয়ে নিজে স্ট্যাডি করে আপনাদের সাথে শেয়ার করতে ।

ভালো থাকবেন সবাই।

(অনুমতি ছাড়া কেউ পোস্ট কপি করে নিজের নামে চালিয়ে দিবেন না দয়া করে। একটা পোস্ট লিখতে অনেক সময় এবং রিসার্চের দরকার হয়। তাই যে কারোও লিখা কপি করলে অরিজিনাল রাইটারকে ক্রেডিট দিতে ভুলবেন না। এতে করে তারা অনুপ্রেরণা পায়)
ধন্যবাদ।

16/07/2021

The 4 Ps of Marketing: Product, Price, Place, Promotion যেটা সম্পর্কে সব Marketer এবং Business Owner দের ধারণা থাকা জরুরী।

আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে টুকটাক জ্ঞানও রাখেন তাহলে আপনি কখনো না কখনো 4 Ps of Marketing সম্পর্কে শুনেছেন।
অনেকেই ভাবতে পারেন এসব হয়তো বড় বড় কোম্পানির জন্য কিন্তু না, ছোট বড় সব ধরনের বিজনেসের জন্য এই সম্পর্কে জানা এবং ইমপ্লিমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ।
তো প্রথমেই জানা যাক 4 Ps of Marketing আসলে কি?
Jerome McCarthy একজন American Marketing Professor and Author ১৯৬০ সালে তার Basic Marketing: A Managerial Approach বই এ প্রথম 4 Ps of Marketing Introduce করেন।
4 Ps of Marketing কে সবাই আরও একটি নামেও জানে সেটি হচ্ছে Marketing Mix.
কোনো কোম্পানি তার ব্র্যান্ড অথবা প্রোডাক্ট প্রোমোট করতে কি কি কার্যকলাপ এবং কৌশল অবলম্বন করবে সেটাই হচ্ছে Marketing Mix বা 4 Ps of Marketing .
যেকোনো Marketing Strategy এর সামারি বা মূল স্তম্বই হচ্ছে 4 Ps of Marketing কনসেপ্টি।

মার্কেটিং এর ৪ P হলোঃ
1. Product
2. Price
3. Place
4. Promotion
শুনতে খুব সহজ মনে হলেও এগুলো ইমপ্লিমেন্ট করা খুবই কষ্টসাধ্য। যারা এসব কিছু ঠিক ভাবে করতে পারে তারাই বিজনেসে সফলতা পায়।
পোস্টের পরবর্তী অংশে আমরা এসব সম্পর্কে আরও বিস্তারিত জানবো।

৪ টা বিষয় নিয়ে বিস্তারিত লিখলে পোস্ট অনেক বড় হবে এবং পাঠকদের পড়তেও অনেক সময় লাগবে তাই আমি প্রতিটা টপিক নিয়ে আলাদা করে লিখব এবং ধারাবাহিক ভাবে পোস্ট করতে থাকবো।
তাই আমার সাথেই কানেক্ট থাকুন এবং কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করতে ভুলবেন না।
আজকে আমি, The First “P” of Marketing: Product নিয়ে লিখবো।

The First “P” of Marketing: Product
Product বলতে এখানে শুধুমাত্র ফিজিক্যাল প্রোডাক্টকে বুঝাচ্ছেনা কিন্তু।
প্রোডাক্ট বলতে বুখানো হচ্ছে একটি কোম্পানি কি Sell করে সেটাকে। সেটা হতে পারে একটা ফিজিক্যাল প্রোডাক্ট, যেমনঃ একটি T-Shirt , হতে পারে কোনো সার্ভিস যেমনঃ AC Repairing Service, হতে পারে কোনো ডিজিটাল প্রোডাক্ট যেমনঃ Software or Apps, হতে পারে কোনো Consulting Service যেমনঃ Legal Advice Service. You got the idea right?
একজন মার্কেটার হিসেবে আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা থাকা খুবই জরুরী।
আপনার প্রোডাক্ট মানুষের কোন চাহিদা পূরণ করছে, কাস্টমারের কিসের অভাব পূরণ করছে, কেন আপনার প্রোডাক্ট কিনবে, অন্য কম্পিটিটর দের চেয়ে আপনার প্রোডাক্ট কিভাবে আলদা এবং ভালো এগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি সে প্রোডাক্টের মার্কেটিং করতে পারবেন না, মার্কেটে টিকতেও পারবেন না।

কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন কিনা তা জানার আগে আপনার কিছু প্রশ্নের উত্তর জানতে হবে।

• কাস্টমার আপনার প্রোডাক্ট থেকে কি প্রত্যাশা করে? কি ধরনের প্রয়োজন এই প্রোডাক্ট মিটাবে? মানে আপনি কাস্টমারের কি ধরনের Problem Solve করবেন আপনার প্রোডাক্টের মাধ্যমে।
আপনি দুনিয়ার সেরা প্রোডাক্ট তৈরি করলেন কিন্তু দেখা গেল সেটা মানুষের কোনো প্রয়োজনই মিটাচ্ছেনা তাহলে কেন তারা আপনার প্রোডাক্ট কিনবে?

•আপনার প্রোডাক্টে এমন কি আছে যেটা আপনাকে মার্কেটের অন্য কম্পিটিটর থেকে আলাদা করবে? অন্যদের থেকে আপনি কি কি ব্যাটার দিচ্ছেন যেন তারা অন্যদের প্রোডাক্ট না কিনে আপনারটা কিনবে?

• কিভাবে আপনি আপনার প্রোডাক্টকে আরও ব্যাটার বানাবেন যা আপনার কাস্টমার প্রত্যাশা করে এবং যা আপনার প্রোডাক্টকে মার্কেটের অন্য প্রোডাক্ট থেকে ইউনিক করবে।

• আপনার প্রোডাক্টের Long Term Potentiality কেমন? আপনি এমন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না যেটা মানুষ কিছু দিন ব্যবহার করবে, কয়েক বছর পর করবে না। এমন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন যেটা আপনি মনে করেন আগামী অনেক বছর মানুষের দরকার হবে এবং চাহিদা থাকবে।

এই ছিল 4 Ps of Marketing প্রথম পর্ব The First “P” of Marketing: Product.
আগামী পর্বে আমরা জানব The Second “P” of Marketing: Price নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।

এই পোস্ট নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না।

(অনুমতি ছাড়া কেউ পোস্ট কপি করে নিজের নামে চালিয়ে দিবেন না দয়া করে। একটা পোস্ট লিখতে অনেক সময় এবং রিসার্চের দরকার হয়। তাই যে কারোও লিখা কপি করলে অরিজিনাল রাইটারকে ক্রেডিট দিতে ভুলবেন না। এতে করে তারা অনুপ্রেরণা পায়)
ধন্যবাদ।

09/07/2021

SEO কী? কেন ব্যবহার করা হয়?

সবাইকে আমার প্রথম ধারাবাহিক seo সম্পর্কিত লেখায় স্বাগতম। শিরোনাম দেখে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, A to Y পর্যন্ত অর্থ কি? এটা তো A to Z হওয়া উচিৎ। আসলে seo এর বিষয়বস্তু এত বিশাল যে কারো পক্ষেই সম্পূর্ণ জ্ঞান অর্জন করা সম্ভব নয় এবং প্রতিনিয়ত seo এর rules গুলো পরিবর্তন হচ্ছে। তাই এটা A to Y পর্যন্ত।

seo সম্পর্কিত অনেক টিউটোরিয়ালই আছে, কিন্তু সেগুলোর অধিকাংশ ইংরাজীতে হওয়ায় অনেকেরই ঠিকমতো বুঝতে অনেক সমস্যা হয়। বাংলাতে seo বিষয়ে যে পোস্টগুলো আছে, তার প্রায়ই সবই Entry Level এর। তাই আমি চেষ্টা করব আপনাদের Entry level থেকে Advance level এর seo সম্পর্কে ধারনা দেয়ার, যদিও Basic rules গুলো একই। তাই seo এর জন্য Fundamental rulesগুলো জানা খুব জরুরী।

আমার লেখায় যদি কোন ভুল ক্রটি থাকে, তবে আমাকে তা যে কেউ কমেন্টের মাধ্যমে জানালে, আমি খুবই খুশি হবো। Seo এমন একটি বিষয় যে বিষয়ে Knowledge share করার মাধ্যমেই সঠিক জ্ঞানার্জন করা সম্ভব। আর আমার লেখায় যদি কোন শব্দের অর্থ বুঝতে সমস্যা হয়, তাহলে গুগল করতে পারেন বা আমাকেও জানাতে পারেন। অনেক কথা বলে ফেললাম চলুন মূল প্রসঙ্গে যাই।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) কি এবং কেন ব্যবহার করা হয়?
২ধরনের search result আছে।

1. 2.Paid.

আমরা এখানে organic search result নিয়ে কথা বলব। কারন এটা Free আর paid search result এ তো টাকা খরচ করলেই Ad দেওয়া যায়।

প্রথমেই আমাদের জানা উচিৎ search কিভাবে কাজ করে?
search engine প্রধানত দুইটা component নিয়ে কাজ করে:

Crawler - এটা প্রধানত বিভিন্ন ওয়েবসাইট থেকে Information Collect করে (spider, robot/bot মাধ্যমে) এখানে Search Engine or SE প্রধানত যেকোন link কে follow করে তারপর তথ্য সংগ্রহ করে এবং তাদের ডাটাবেসএ সেই তথ্য সংরক্ষণ করে।
Algorithm -এখানে search engine প্রাপ্ত information গুলো বিশ্লেষণ করে, বিভিন্ন page এর content এর relevancy ও quality অনুযায়ী ranking প্রদান করে। SE এর Algorithm অনেক factor এর উপর নির্ভর করে।



seo - search engine optimization. বাংলাতে সংজ্ঞা দিলে বলা যায়, seo হল কিছু নিয়মনীতি/টেকনিক যার মাধ্যমে কোন একটা ওয়েবসাইট বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন (google, msn, yahoo etc) থেকে বেশি পরিমাণে ভিজিটর/ট্র্যাফিক পেতে পারে। আসলে, seo এর মাধ্যমে যে কোন ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন এর প্রথমে পাতায় আনতে পারলে, ভিজিটর পাওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেড়ে যায়।

আরো সহজ ভাবে বলা যায়: যদি আমরা একটি গান ডাউনলোড করতে চাই, তাহলে আমরা সাধারণত যে কাজটি করি তা হল google এ আমরা ঐ গানের লাইনটি লিখে search করি। এখন লক্ষ্য করুন আমরা search button press করার পর google কিছু website এর নাম দেখায় যেখানে আমরা ঐ গানটি পেতে পারি। এভাবে google প্রতি page এ ১০টি ওয়েরসাইটএর নাম দেখায়। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে কেন কিছু সাইট প্রথম পেজে আসলো, আর কেনইবা বাকি ওয়েবসাইটগুলো পেছনের পেজে গেলো - google কি ইচ্ছা মত করছে নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে? নিশ্চয় প্রথমপেজের সাইটগুলোর মধ্যে বিশেষ কিছু আছে, যা অন্য সাইটগুলাতে নাই। এই বিশেষ কিছুই হল seo এর কৌশল, যার মাধ্যমে আপনিও আপনার ওয়েবসাইটটিকে প্রথম পেজে নিতে পারেন। আর প্রথম পেজ মানেই বেশি বেশি ভিজিটর।

seo তে যারা নতুন তারা Google Webmaster Guideline follow করতে পারেন। আপনি যদি বেসিক rules follow করেন তাহলে আপনাকে seo নিয়ে বেশি চিন্তা করতে হবে না। আমরা একটা ওয়েবসাইট বানাই ভিজিটরের জন্য, কাজেই আপনি যদি তারা যা জানতে চায়, তা যদি তাদের কাছে সঠিক ভাবে উপস্থাপন করতে পারেন, তাহলেই আপনার ৫০-৬০% seo হয়ে গেলো।

একজন ভিজিটর কেন search করে: হয় তারা কোন প্রশ্নের উত্তর খুজছে, বা তারা কোন সমস্যার সমাধান খুজছে অথবা তারা তাদের প্রয়োজন মেটাতে চায়। আপনি যদি আপনার সাইটের মাধ্যমে তাদের প্রশ্নের উত্তর, সমস্যার সমাধান বা তাদের প্রয়োজনীয় তথ্য তাদের দিতে পারেন তাহলে আপনার আর কোন চিন্তা নেই।

seo কে সাধারণত ২ভাগে ভাগ করা হয়:

1.On Page Seo এবং
2.Off page seo.

On page seo: সহজভাবে বলা যায়, আপনি আপনার ওয়েবসাইট সর্ম্পকে যা বলছেন তা On Page Seo আর Off page seo হল অন্যরা আপনার সর্ম্পকে যা বলছে।

seo এর ব্যবহার:
ধরুন আপনার একটি Baseball বিষয়ক সাইট আছে যা বর্তমানে #১০ এ অবস্থান করছে। আপনি চাচ্ছেন কেউ যদি search engine এ \"Baseball Cards\" লিখে search করে তাহলে এটি #১ অবস্থানে দেখাবে - এটা করতে হলে আপনাকে ঐ সাইট এর seo করতে হবে। seo সাধারণত কোন popular search term বা keyword ব্যবহার করে করা হয়। এখন আপনি যদি seo করে আপনার Brand name কে উপরের দিকে নিতে চান এবং সফলও হন, তাহলেও এটিকে ঠিক seo বলা যায় না। কারণ search engine যথেষ্ট smart এবং se আপনার company name ও keyword কে খুব সহজেই আলাদা করতে পারে। আর প্রধান ব্যাপার হল, যে keyword এর জন্য যত প্রতিযোগীতা, সেই keywordএ rank করা তত কঠিন।

এই জন্য seo শুরু করার আগে কিছু planning করে নেয়া ভাল। ধরুন, আপনি একটি নতুন সাইট খুললেন, যে বিষয়ে আগে থেকেই লাখ লাখ প্রতিযোগী আছে, আর অন্য একজন একটা সাইট বানাল যে বিষয়ে হয়ত ১০০০টা সাইট আছে, এখন আপনিই বলুন কোথায় প্রতিযোগীতা করা সহজ হবে লাখের ভেতরে না হাজার এর ভিতরে?

এই কারণে সাইট এর সঠিক seo planning এর জন্য সঠিক keyword নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। keyword selection ঠিক না হলে আপনি আপনার কাঙ্খিত ফলাফল পাবেন না। কারণ কোন মানুষ যখন Search engine কোন কিছু খোজে তখন এই search term গুলো ব্যবহার করে। কাজেই আপনি যদি না জানেন যে মানুষ কি খুজছে, তাহলে আপনি কিভাবে তাদের প্রয়োজন পূরণ করবেন।

Want your school to be the top-listed School/college in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Hathazari
Chittagong
4330