Free Knowledge

Free Knowledge

Share

06/04/2025

বিদেশে উচ্চশিক্ষার সম্পূর্ণ গাইডলাইন – পর্ব ০৫
বিদেশে উচ্চশিক্ষা: ১ বছর আগে থেকে ২৫ টি প্রস্তুতি - MUST
Dr-Ashiqur Rahman,

বিদেশে উচ্চশিক্ষার সিদ্ধান্ত নেওয়া মানে শুধু ভিসা ও টিকিটের ব্যবস্থা করা নয়, এটি একটি সুপরিকল্পিত প্রক্রিয়া যার জন্য কমপক্ষে ১ বছর আগে থেকে প্রস্তুতি নেওয়া জরুরি। মনে রাখবেন, একটি সফল প্রস্তুতিই পারে আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে। নিচের ২৫টি পয়েন্ট আপনাকে ধাপে ধাপে গাইড করবে:

ডকুমেন্ট প্রস্তুতি:
1. পাসপোর্ট
o পাসপোর্ট করা না থাকলে দ্রুত পাসপোর্ট করে ফেলুন। বিস্তারিত দেখুন এখানেঃ https://www.epassport.gov.bd/
o পাসপোর্ট করার সময় অবশ্যই সকল একাডেমিক সার্টিফিকেটের এবং সেই অনুযায়ী ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রেখে নাম, পিতা-মাতার নাম, স্থায়ী ঠিকানা এবং অন্যান্য তথ্য নির্ভুল প্রদান করে পাসপোর্ট করুন।
o পাসপোর্ট করা থাকলে পাসপোর্টের মেয়াদ সম্পর্কে সচেতন হোন; নূন্যতম ২ বছর মেয়াদ হাতে রেখে উচ্চশিক্ষার আবেদন প্রস্তুতি শুরু করুন।
o আপনার পাসপোর্ট, একাডেমিক সার্টিফিকেট, ন্যাশনাল আইডি কার্ড এবং জন্মসনদে সকল তথ্য সবসময় একই রাখুন। উদাহরণ সরূপঃ আপনার স্থায়ী ঠিকানা যদি কুমিল্লা হয়, তবে সকল জায়গায় একই ঠিকানা ব্যবহার করুন। কোনরকম ভুল থাকলে সেটি সংশোধন করে ফেলুন; দ্রুত। নাম কিংবা ঠিকানার গড়মিল আপনার স্কলারশিপ পাওয়া থাকলেও ভিসা আটকে দিতে পারে!

*** (আরেকদিন পাসপোর্ট এবং সার্টিফিকেটে নামসহ বিভিন্ন গড়মিল ও বিড়ম্বনা নিয়ে লিখব, ইনশাআল্লাহ)

2. নাম বিভ্রাট দূর করে সামঞ্জস্যতা নিশ্চিত করুন
o জন্ম সনদ, এসএসসি/এইচএসসি সার্টিফিকেট সহ সকল একাডেমিক সার্টিফিকেট, ন্যাশনাল আইডি কার্ড এবং পাসপোর্টে নামের বানান একই রাখুন। একই meaning একই!
o কোথাও ভুল থাকলে কিংবা সামান্য এদিক-সেদিক থাকলেও(!) দ্রুত সংশোধন করুন। চেস্টা করুন পাসপোর্ট আর একাডেমিক সার্টিফিকেটের মাঝে যেটা সংশোধন করা দ্রুত এবং সহজ হবে, সেটা দ্রুত সংশোধন করতে। কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র এফিডেভিট করলেই হয়তো সামান্য গড়মিল থেকে মুক্তি দিতে পারে!
o ভিসা প্রক্রিয়ায় নাম'এর অমিলে বড় ধরনের সমস্যা হতে পারে।

(আমার পেজ, লাইক দিয়ে রেখে দিতে পারেন, যেখানে এখন থেকে উচ্চশিক্ষা সম্পর্কিত নিয়মিত পোস্ট পাবেনঃ https://www.facebook.com/ashiqurpage
আমার Youtube চ্যানেল যেখানে উচ্চশিক্ষা সম্পর্কিত অনেক গুলো ভিডিও আপলোড করা হয়েছে, আরও অনেকগুলো আপলোড হচ্ছে প্রতিদিনঃ https://www.youtube.com/.ASHIQUR )

3. এসএসসি/এইচএসসি সার্টিফিকেট
o সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন করে সারটিফাইড সার্টিফিকেট নিন।

4. বিশ্ববিদ্যালয় একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও ডিগ্রি সার্টিফিকেট
o বিদেশে উচ্চশিক্ষায় যথাযত নিয়মে রেজিস্ট্রার অফিস থেকে সিলমোহরকৃত মেইন কপি এবং সিলমোহরকৃত একাধিক ফটোকপি সংগ্রহ করুন। কিছু কিছু এম্বাসি সিলমোহরকৃত ফটোকপি জমা রেখে দিয়ে ভিসা দিবে!

5. ডকুমেন্ট সত্যায়ন
o বিদেশে উচ্চশিক্ষায় সকল ধরনের হয়রানি দূর করা এবং অর্থ ও সময়ের অপচয় রোধ করার জন্যে বর্তমান বাংলাদেশ সরকার এই ডকুমেন্ট সত্যায়ন কাজটি অনলাইনে অল্প খরচে সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে করানোর ব্যবস্থা করেছে। এখানে অনলাইনে সত্যায়নের জন্য সেবাপ্রার্থীকে প্রথমে সনদগুলো স্ক্যান করে নিতে হবে। সরকারি মাইগভডটবিডি (https://www.mygov.bd/) ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে সনদগুলো আপলোড করতে হবে। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের দ্বারা সত্যায়ন ও প্রত্যয়ন হয়ে গেলে সেবাগ্রহীতা তাঁর মোবাইল ফোনে একটি এসএমএস পাবেন। এই বার্তা পাওয়ার পর তিনি সত্যায়ন ও প্রত্যয়ন হওয়া সনদটি ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন। বিস্তারিতঃ https://www.youtube.com/watch?v=q7LFiRkHK0g&t=1s
(এমন সহজ একটি সিস্টেম করার জন্য ৩৬শে জুলাই পরবর্তী বর্তমান বাংলাদেশ সরকার আন্তরিক ধন্যবাদ পেতেই পারে।)

6. সকল একাডেমিক ডকুমেন্ট ইংরেজিতে অনুবাদ
o অনুমোদিত নোটারি পাবলিক/অনুমোদিত অনুবাদক দিয়ে অনুবাদ করান এবং প্রয়োজন সাপেক্ষে নোটারি করান। ৩০ টাকার বিনিময়ে ফুটপাতে চেয়ার টেবিল নিয়ে বসে থাকা ব্যাক্তিদের দিয়ে নোটারি করে লক্ষ টাকার কষ্টার্জিত স্কলারশিপ আর উচ্চশিক্ষায় ভিসা মিস কইরেন না! অধিকাংশ এম্বাসি নোটারি সত্যায়ন ভেরিফাই করে থাকে।

🎯 একাডেমিক প্রস্তুতি:
7. CGPA উন্নয়ন
o বাকি সেমিস্টারগুলোতে/ ফাইনাল ইয়ারে ভালোভাবে ফোকাস করে সর্বোচ্চ গ্রেড নিশ্চিত করুন।
o প্রয়োজনে সুযোগ থাকা সাপেক্ষে বিভিন্ন কোর্সে ইম্প্রুভমেন্ট দিয়ে CPGA বাড়িয়ে নিন।

8. পাবলিকেশন প্রস্তুতি
o প্রফেসরের সাথে কথা বলে জার্নাল পেপার লিখুন।
o নূন্যতম IEEE/Springer কনফারেন্সে সাবমিশনের টার্গেট রাখুন এবং সেই অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করুন।

09. Self-স্কিল আপগ্রেডিং:
বিদেশে উচ্চশিক্ষায় টেকনিক্যাল স্কিল (যেকোনো সাবজেক্টের জন্য জরুরি)

o ডাটা ভিজুয়ালাইজেশন
✔ Tableau/Power BI
✔ Excel (অ্যাডভান্সড ফাংশন)
গুরুত্ব: গবেষণা পেপার ও থিসিসে ডাটা প্রেজেন্টেশনের জন্য

o প্রোগ্রামিং বেসিকস
✔ Python/R (ডাটা অ্যানালাইসিসের জন্য)
✔ MATLAB (ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য)
✔ SQL (ডাটাবেস ম্যানেজমেন্ট)
ফ্রি রিসোর্স: Codecademy (https://www.codecademy.com/), Kaggle (https://www.kaggle.com/learn)

রিসার্চ স্কিল
o একাডেমিক রাইটিং
✔ LaTeX শেখা (বিশেষ করে STEM ফিল্ডের জন্য)
✔ Zotero/Mendeley (রেফারেন্স ম্যানেজমেন্ট)
টিপ: Overleaf (https://www.overleaf.com/) ব্যবহার করে প্র্যাকটিস করুন

o রিসার্চ মেথডোলজি
✔ কোয়ালিটেটিভ & কোয়ান্টিটেটিভ রিসার্চ টেকনিক
✔ SPSS/STATA (স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস)

প্রফেশনাল স্কিল
o কমিউনিকেশন
✔ বিজনেস ইমেইল রাইটিং
✔ প্রেজেন্টেশন স্কিল (PowerPoint/Canva)
ওয়ার্কশপ: ব্রিটিশ কাউন্সিলের IELTS Speaking Club (https://www.britishcouncil.org.bd/)

o প্রজেক্ট ম্যানেজমেন্ট
✔ Trello/Asana ব্যবহার শেখা
✔ Agile মেথডোলজি বেসিকস

ল্যাঙ্গুয়েজ স্কিল
o টার্গেট করা দেশের স্থানীয় ভাষা শিখে নিতে পারেন:
✔ জার্মানির জন্য A2 লেভেল (Goethe-Institut কোর্স)
✔ ফ্রান্সের জন্য DELF A2
ফ্রি রিসোর্স: Duolingo (https://www.duolingo.com/)

o ইন্ডাস্ট্রি-স্পেসিফিক স্কিল- Examples:
ফিল্ড - স্কিল - রিসোর্স
ইঞ্জিনিয়ারিং - AutoCAD, SolidWorks - Udemy(https://www.udemy.com/)
বিজনেস - Bloomberg Terminal, Financial Modeling - Wall Street Prep (https://www.wallstreetprep.com/)
পাবলিক হেলথ - EPI Info, GIS Mapping - WHO eLearning (https://www.who.int/)

স্কিল ডেভেলপমেন্টে প্রতিদিন ১ ঘণ্টা বিনিয়োগ করুন, ১ বছরে দেখবেন ৩৬৫ ঘণ্টার বিশাল অগ্রগতি!

10. কো-কারিকুলার/এক্সট্রা কারিকুলার
o ৩ মাসে একাডেমিক রিলেভ্যান্ট কমপক্ষে ২টি ভলান্টিয়ারিং প্রোগ্রামে যোগ দিন। Coursera, Udemy, etc থেকে একাডেমিক রিলেভ্যান্ট Certification কোর্স করুন।
o সম্ভব হলে একাডেমিক রিলেভ্যান্ট ক্লাবে লিডারশিপ পজিশন নিন (ক্লাব সেক্রেটারি/ভাইস প্রেসিডেন্ট)।

ভাষা পরীক্ষা প্রস্তুতি:
11. IELTS/TOEFL রেজিস্ট্রেশন
o ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি থেকে পরীক্ষার তারিখ বুকিং করুন। বিস্তারিতঃ https://www.britishcouncil.org.bd/en

12. IELTS প্রস্তুতি প্ল্যান
o যথাযত সময় হাতে নিয়ে নিয়মত IELTS প্র্যাকটিস করুন। দৈনিক ৩-৪ ঘণ্টা প্র্যাকটিস রুটিন তৈরি করুন।
o Cambridge IELTS বই সিরিজ অনুসরণ করুন।
o সপ্তাহে ১টি ফুল লেংথ মক টেস্ট দিন।

(ঘরে বসে IELTS প্রস্তুতি সম্পর্কিত বিস্তারিত গাইডলাইন লিখছি অন্য আরেকটি পোস্টে; খুব শিগ্রই পাবেন)

13. GRE/GMAT প্রস্তুতি (প্রয়োজন হলে)
Magoosh বা Kaplan স্টাডি ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারেন। ম্যাথের জন্য "Nova's GRE Math Bible" বইটি ভালো! কোচিং সেন্টারে জয়েন করতে পারেন!

14. ইংরেজি স্পিকিং ক্লাব জয়েন করুন
Toastmasters International বা স্থানীয় ইংলিশ ক্লাবে যোগ দিন।

আবেদন প্রক্রিয়া সম্পর্কিত:
15. রিকমেন্ডেশন লেটার সংগ্রহ
o কমপক্ষে ৩ জন রেফারি নির্বাচন করুন (২ জন একাডেমিক, রিলেভ্যান্ট হলে ১ জন প্রফেশনাল)।
o তাদের সাথে ১:১ মিটিং করুন।
o নিজের একাডেমিক পারফরম্যান্স সম্পর্কে জানান

16. স্টেটমেন্ট অব পারপাস (SOP) লিখুন
o ৫০০-১২৫০ শব্দের মধ্যে সুনির্দিষ্ট ও প্রাসঙ্গিক রাখুন।
o Structure: ভূমিকা (১০%); একাডেমিক ব্যাকগ্রাউন্ড (২০%); কাজের অভিজ্ঞতা (৩০%); কেন এই প্রোগ্রাম? (৩০%) এবং ভবিষ্যৎ পরিকল্পনা (১০%)

17. CV/রিজিউমে আপডেট করুন
a. Chronological ফরম্যাটে লিখুন, গবেষণা/প্রজেক্ট হাইলাইট করুন। CV-এর জন্য ইউরোপিয়ান ইউনিয়নের এনডোরস করা Europass ফরম্যাট ফলো করতে পারেন, যা সারা বিশ্বের অধিকাংশ বিশ্ববিদ্যালয় একসেপ্ট করে। Europass: https://europass.europa.eu/en/create-europass-cv

18. বিশ্ববিদ্যালয়/ স্কলারশিপ প্রোগ্রাম শর্টলিস্ট করুন
o নূন্যতম ১০টি ইউনিভার্সিটি/ স্কলারশিপ প্রোগ্রাম সিলেক্ট করুন। ৩টি ভাগে বাছাই করুন: Dream, Competitive, Safe।
o সাবজেক্ট, টিউশন ফি, স্কলারশিপ সুযোগ বিবেচনা করুন।

19. অনলাইন অ্যাপ্লিকেশন পূরণ
o যে কোন প্রোগ্রামে কিংবা স্কলারশিপে আবেদনের জন্য ইউনিভার্সিটি/ স্কলারশিপের স্পেসিফিক পোর্টাল ঘাটাঘাটি করুন; নিজেকে ওই প্রোগ্রাম আবেদনের সাথে পরিচিত করুন; বেশি বেশি। জানুন এবং শিখুন – কিভাবে সঠিক নিয়মে আবেদন করতে হয়।

আর্থিক প্রস্তুতি:
20. স্কলারশিপ রিসার্চ
o বিদেশে উচ্চশিক্ষায় স্কলারশিপ অপশন চেক করুন এবং সেই অনুযায়ী প্রিপারেশন শুরু করুন।
o আপাতত এই দুটি আর্টিকেল পড়তে পারেনঃ ১) https://www.facebook.com/Engr.Ashiqur.Rahman/posts/9366103730121715
২) https://www.facebook.com/Engr.Ashiqur.Rahman/posts/9389018764496878

21. ব্যাংক স্টেটমেন্ট প্রস্তুত
o কিছু কিছু দেশের ভিসা আবেদনে এবং সেলফ ফান্ডিং-এ পড়ালেখা করতে চাইলে নূন্যতম ৬ মাসের ট্রানজেকশন হিস্ট্রি রাখুন। ট্রানজেকশন হিস্ট্রি যত স্ট্রিং, ভিসা তত দ্রুত হবে! (স্কলারশিপ পেলে ব্যাংক স্টেটমেন্ট দরকার হয় না, তবে ২-৩টি দেশে ভিসা চেকলিস্টের অংশ হিসেবে অবশ্যই জমা দিতে হবে!)

22. বাজেট প্ল্যান তৈরি
o বাড়তি প্রস্তুতির অংশ হিসেবে যেই দেশে উচ্চশিক্ষায় যাওয়ার স্বপ্ন দেখছেন সেই দেশের সেই প্রোগ্রামের রিলেভ্যান্ট টিউশন ফি, লিভিং কস্ট, ইন্সুরেন্স খরচ হিসাব করুন এবং রিলেটেড স্কলারশিপ অথবা অন্য অর্থ উপার্জনের অপশনসমূহ নিয়ে গভীর পরালেখা করুন।

ভিসা প্রস্তুতি:
23. ভিসা রিকোয়ারমেন্ট চেক
o টার্গেট দেশের এম্বাসি ওয়েবসাইট থেকে ভিসা আবেদন চেকলিস্ট চেক করে মানুষিকভাবে ভিসা রিলেভ্যান্ট প্রস্তুতি শুরু করতে পারেন।
o বিশ্ববিদ্যালয় রিকোয়ারমেন্ট অনুযায়ী স্বাস্থ্য বীমা সম্পর্কে জানুন। If needed, মেডিকেল চেকআপ/ মেডিকেল রিপোর্ট সম্পর্কে ধারনা নিতে পারেন।
o পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করার সম্পর্কে যথাযথ ধারনা নিন।

জীবন দক্ষতা উন্নয়ন:
24. রান্না শেখা শুরু করুন
o ১০টি বেসিক রেসিপি শিখে নিতে পারেন (ভাত, ডাল, সবজি ভাজি)। বিদেশে মায়ের হাতের রান্না না খেতে পারলেও যেন কিছু একটা খেয়ে বেঁছে থাকতে পারেন, সেই প্রস্তুতি থাকা উচিত!

25. ড্রাইভিং লাইসেন্স
o ড্রাইভিং শিখে নিতে পারেন। ড্রাইভিং শিখলে অবশ্যই লাইসেন্স নিয়ে নিবেন। আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সও করে নিতে পারেন, যা বিদেশে গাড়ি চালাতে কাজে লাগতে পারে।

আজকের ছোট প্রস্তুতিই আগামীকালের বড় সাফল্যের ভিত্তি। ধৈর্য্য ও পরিশ্রমে আপনার স্বপ্ন অবশ্যই সফল হবে! এই চেকলিস্ট অনুসরণ করে আপনি একটি স্ট্রেস-ফ্রি অ্যাপ্লিকেশন প্রক্রিয়া নিশ্চিত করতে পারবেন বলে বিশ্বাস করি। প্রতিটি ধাপে ধৈর্য্য ও সতর্কতা অবলম্বন করুন। আপনার স্বপ্নপূরণের এই যাত্রায় শুভকামনা।
Collected

Foreign Fulbright Program - Home Page 03/04/2025

উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু ব্যয়বহুল শিক্ষা ব্যবস্থা সেই স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। তবে বিশ্বব্যাপী বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রাম রয়েছে, যা মেধাবী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এই স্কলারশিপগুলো শুধু টিউশন ফি-ই নয়, বরং যাতায়াত, আবাসন এবং অন্যান্য খরচও কভার করতে পারে। তবে মনে রাখতে হবে, এসব স্কলারশিপ অত্যন্ত প্রতিযোগিতামূলক। আগেভাগে প্রস্তুতি নেওয়া এবং সময়মতো আবেদন করা সফলতার সম্ভাবনা বাড়িয়ে দেয়। সঠিক পরিকল্পনা ও দৃঢ় মনোবল থাকলে, যেকোনো শিক্ষার্থী তার স্বপ্নের গন্তব্যে পৌঁছাতে পারে!

ফুলব্রাইট স্কলারশিপ (যুক্তরাষ্ট্র)
https://foreign.fulbrightonline.org/

চেভেনিং স্কলারশিপ (যুক্তরাজ্য) 🇬🇧
https://www.chevening.org/

DAAD স্কলারশিপ (জার্মানি) 🇩🇪
https://www.daad.de/en/

ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ (ইউরোপ) 🇪🇺
https://www.eacea.ec.europa.eu/scholarships/erasmus-mundus-catalogue_en

MEXT স্কলারশিপ (জাপান)🇯🇵
https://www.studyinjapan.go.jp/en/

CSC স্কলারশিপ (চীন) 🇨🇳
https://www.csc.edu.cn/

কমনওয়েলথ স্কলারশিপ (যুক্তরাজ্য ও কমনওয়েলথ দেশসমূহ)
https://cscuk.fcdo.gov.uk/

গেটস কেমব্রিজ স্কলারশিপ (যুক্তরাজ্য)
https://www.gatescambridge.org/

রোডস স্কলারশিপ (অক্সফোর্ড, যুক্তরাজ্য)
https://www.rhodeshouse.ox.ac.uk/

সুইস এক্সিলেন্স স্কলারশিপ (সুইজারল্যান্ড) 🇨🇭
https://www.sbfi.admin.ch/sbfi/en/home/education/scholarships-and-grants.html

নেদারল্যান্ডস স্কলারশিপ (হল্যান্ড) 🇳🇱
https://www.studyinnl.org/finances/scholarships

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ 🇦🇺
https://www.dfat.gov.au/people-to-people/australia-awards

নিউজিল্যান্ড স্কলারশিপ 🇳🇿
https://www.studywithnewzealand.govt.nz/scholarships

অক্সফোর্ড ক্ল্যারেনডন স্কলারশিপ 🇬🇧
https://www.ox.ac.uk/clarendon

সিঙ্গাপুর সরকারী স্কলারশিপ (SGUS) 🇸🇬
https://www.moe.gov.sg/financial-matters/awards-scholarships

কানাডা ভ্যানিয়ার স্কলারশিপ 🇨🇦
https://vanier.gc.ca/

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন স্কলারশিপ
https://www.gatesfoundation.org/

এডা লাভলেস স্কলারশিপ (মহিলা শিক্ষার্থীদের জন্য)
https://www.adalovelaceinstitute.org/

গুগল অ্যানা ইউনিভার্সিটি স্কলারশিপ
https://buildyourfuture.withgoogle.com/scholarships

মাইক্রোসফট রিসার্চ স্কলারশিপ
https://www.microsoft.com/en-us/research/academic-programs/

সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ 🇸🇪
https://si.se/en/apply/scholarships/

ডেনমার্ক সরকারী স্কলারশিপ 🇩🇰
https://ufm.dk/en/education/admission-and-guidance

ফিনল্যান্ড সরকারী স্কলারশিপ 🇫🇮
https://www.studyinfinland.fi/scholarships

নরওয়ে আর্কটিক স্কলারশিপ 🇳🇴
https://www.studyinnorway.no/scholarships

অস্ট্রিয়ান সরকারী স্কলারশিপ 🇦🇹
https://grants.at/en/

কোরিয়া গ্লোবাল স্কলারশিপ (KGSP) 🇰🇷
https://www.studyinkorea.go.kr/

তাইওয়ান স্কলারশিপ 🇹🇼
https://www.taiwanembassy.org/

হংকং PhD ফেলোশিপ 🇭🇰
https://www.polyu.edu.hk/hkpf/

মালয়েশিয়া ইন্টারন্যাশনাল স্কলারশিপ 🇲🇾
https://educationmalaysia.gov.my/scholarships/

Schwarzman Scholars Program (China) 🇨🇳
https://www.schwarzmanscholars.org/

স্ট্যানফোর্ড নাইট-হেনেসি স্কলারশিপ 🇺🇸
https://knight-hennessy.stanford.edu/

কানাডা ট্রুডো ফাউন্ডেশন স্কলারশিপ 🇨🇦
https://www.trudeaufoundation.ca/

কেমব্রিজ ট্রাস্ট স্কলারশিপ 🇬🇧
https://www.cambridgetrust.org/

রোটারি ইন্টারন্যাশনাল স্কলারশিপ
https://www.rotary.org/en/our-programs/scholarships

NASA ইন্টার্নশিপ ও স্কলারশিপ
https://intern.nasa.gov/

ইউনেস্কো স্কলারশিপ
https://en.unesco.org/fellowships

গুগল ল্যান্স স্কলারশিপ
https://buildyourfuture.withgoogle.com/scholarships

মেটা রিসার্চ স্কলারশিপ
https://research.fb.com/programs/fellowship/

টেসলা STEM স্কলারশিপ
https://www.tesla.com/careers/university

ETH Zurich Excellence Scholarship (Switzerland) 🇨🇭
https://ethz.ch/en.html

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি স্কলারশিপ
https://www.olympic.org/scholarships

ব্রিটিশ কাউন্সিল উইমেন ইন STEM স্কলারশিপ
https://www.britishcouncil.org/education/women-in-stem

University of Toronto Lester B. Pearson Scholarship (Canada) 🇨🇦
https://future.utoronto.ca/pearson/

আপনার যোগ্যতা অনুযায়ী স্কলারশিপ নির্বাচন করুন। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করুন। প্রয়োজনীয় ডকুমেন্ট ও আবেদনপত্র প্রস্তুত করুন। সবশেষে, অপেক্ষা করুন এবং সুযোগের সর্বোচ্চ ব্যবহার করুন!

©️Citation and Copyright
Shahriar Abrar Himel
Resources, Dr-Ashiqur Rahman

Foreign Fulbright Program - Home Page The Fulbright Foreign Student Program provides grants for graduate students, young professionals and artists from abroad to conduct research and study in the Un

10/09/2022

আপনি থিসিস করেন কিংবা গবেষণা আর্টিকেল লিখেন, সাধারণত এই অংশগুলো থাকে-

1. Title
2. Abstract
3. Introduction
4. Literature Review
5. Conceptual and Theoretical framework
6. Methodology
7. Results/Findings & Discussion
8. Conclusion
9. Reference

টাইটেল,অ্যাবস্ট্রাক্ট, মেথডোলজি এবং কনক্লিউশন; এগুলো মোটামুটি ছোট অংশ। এগুলো লেখার জন্য কোন সফটওয়্যার প্রয়োজন নেই । আপনার হাতে যদি সিমিলার কয়েকটি থিসিস থাকে,তাহলে সে নমুনাগুলো অনুসরণ করলে খুব সহজেই এই অংশগুলো লিখে ফেলতে পারবেন।

তবে এই অংশগুলোসহ গবেষণায় প্রত্যেকটি অংশে , কিছু টুলসের প্রয়োজন হয়, সেগুলো সম্পর্কে লিখছি।

▪️𝟭. 𝗚𝗿𝗮𝗺𝗺𝗮𝗿 𝗖𝗵𝗲𝗰𝗸𝗲𝗿-

(Grammarly*/Ginger)

ইংরেজি যেহেতু আমাদের মাতৃভাষা না । তাই আমাদের লেখার মধ্যে ব্যাকরণগত এবং ভাষাগত অনেক ভুল থাকতে পারে । আপনি চাইলে সহজেই এখান থেকে ঠিক করে নিতে পারেন । সর্বোচ্চ আউটপুট পেতে চাইলে প্রিমিয়াম ভার্শন কিনতে পারেন ।

▪️𝟮. 𝗣𝗮𝗿𝗮𝗽𝗵𝗿𝗮𝘀𝗶𝗻𝗴 𝗮𝗻𝗱 𝗪𝗿𝗶𝘁𝗶𝗻𝗴 𝘁𝗼𝗼𝗹𝘀-

(Quillbot*/Word Ai/Ref-n-Write/Pro Writing Aid)

ব্যক্তিগতভাবে আমি মনে করি Quilbot,Word Ai খুবই ভালো । তবে Ref-n-Write/Pro Writing Aid খুবই অ্যাডভান্স।Quilbot এর বিনামূল্য ভার্শন আপনাকে যথেষ্ট সাহায্য করবে। অন্য টুলসগুলো আপনাকে নামমাত্র মূল্যে কিনে নিতে হবে ।

▪️𝟯. 𝗘𝗱𝗶𝘁𝗶𝗻𝗴 𝗧𝗲𝘅𝘁 𝗦𝗼𝗳𝘁𝘄𝗮𝗿𝗲-

(Word*, OpenOffice, LaTeX*), Scrivener...)

মাইক্রোসফট ওয়ার্ড এর কাজ খুব ভালোমতো জানা থাকলে বাকি সফটওয়ারগুলো না শিখলেও হবে । তবে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে ল্যাটেক্স শেখা যেতে পারে । আমি গবেষণার দুটি সফটওয়্যার শিখে সবচেয়ে বেশি আনন্দলাভ করেছিলাম , তার মধ্যে একটি হলো লাটেক্স । জার্নাল অনুযায়ী লেখা সাজানো , অটোমেটিক সূচিপত্র বানানো, ইত্যাদি সুবিধা পাওয়া যাবে ।

▪️𝟰. 𝗖𝗼𝗻𝗰𝗲𝗽𝘁𝘂𝗮𝗹 𝗮𝗻𝗱 𝗧𝗵𝗲𝗼𝗿𝗲𝘁𝗶𝗰𝗮𝗹 𝗙𝗿𝗮𝗺𝗲𝘄𝗼𝗿𝗸-

(Diagram.net*, creatly*, Canva)

এই অংশগুলোতে অনেক সময় ডায়াগ্রাম বা চিত্র আঁকতে হয় । মাইক্রোসফ্ট ওয়ার্ডে যদিও চিত্র অঙ্কন করা যায় , তবে সেটি সুন্দর হয়না । আপনারা চাইলে Diagram.net, creatly, Canva এই ওয়েবসাইট গুলো থেকে মুহূর্তেই কাঙ্খিত ডায়াগ্রাম তৈরি করে নিতে পারবেন ।

▪️𝟱. 𝗥𝗲𝘀𝘂𝗹𝘁𝘀/𝗙𝗶𝗻𝗱𝗶𝗻𝗴𝘀 & 𝗗𝗶𝘀𝗰𝘂𝘀𝘀𝗶𝗼𝗻

এই অংশকে কোয়ালিটিভ এবং কোয়ান্টিটিভ দুটি ভাগে ভাগ করে বোঝালে সহজ হবে ।

🔸Quantative Analysis

(SPSS*, STATA, R, ...)

SPSS এর কাজ ভালোমতো জানলে সোশ্যাল সাইন্স ব্যাকগ্রাউন্ডে শিক্ষার্থীদের বাকি সফটওয়ারগুলো না শিখলেও মোটামুটি চলে । R শিখতে পারেন , অ্যাডভান্স এনালাইসিস করতে পারবেন । পাশাপাশি খুব সুন্দর সুন্দর ফিগার বের করতে পারবেন ।

🔸Qualitative research software

(Atlas.ti,NVivo,Quirkos*,MAXQDA...Excel*)

এতগুলা সফটওয়্যার দেখে মোটেও ঘাবড়ে যাবেন না । গুণগত গবেষণা করার ক্ষেত্রে সাধারণতঃ সফটওয়্যার না হলেও চলে বা এক্সেল ব্যবহার করেই থিমেটিক এনালাইসিস করে ফেলা যায় । ব্যক্তিগতভাবে আমি এই দুটি সফট্ওয়ারে Quirkos,MAXQDA এর কথা বলবো । আপনারা চাইলে দেখে নিতে পারেন শিখে নিতে পারেন ।

▪️𝟲. 𝗤𝘂𝗲𝘀𝘁𝗶𝗼𝗻𝗻𝗮𝗶𝗿𝗲 𝗦𝘂𝗿𝘃𝗲𝘆-

(Kobo toolbox*,Google form*)

Kobo toolbox খুবই স্মার্ট একটি টুলস । রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ পেতে হলে এই টুলস এর কাজ জানা আবশ্যক ।

▪️𝟳. 𝗣𝗹𝗮𝗴𝗶𝗮𝗿𝗶𝘀𝗺 𝗖𝗵𝗲𝗰𝗸𝗲𝗿-

(Turnitin*, Viper,I-thenticate, Checker X*)

DupliChecker, Paperrater, Plagiarisma, Search Engine Reports, PlagTracker, Plagium, CopyLeaks, Ephorus, Quetext অনেকেই এসব সোর্স থেকে প্লেজারিজম চেক করে তৃপ্তির ঢেকুর তোলেন । কিন্তু একাডেমিক লেখায় এই টুলসগুলো গ্রহণযোগ্য নয়। অনলি Turnitin ইজ বস ।

▪️𝟴. 𝗕𝗶𝗯𝗹𝗶𝗼𝗴𝗿𝗮𝗽𝗵𝘆 𝗠𝗮𝗻𝗮𝗴𝗲𝗿-

(Zotero*, Mendeley*,EndNote, ...)

রেফারেন্সিং সফটওয়্যার ব্যবহার করে মুহূর্তের মধ্যেই রেফারেন্সিং করে ফেলা যায় । Zotero সফটওয়ারটি শেখা আমার জীবনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা বলে আমি মনে করি । এমনকি আমার চলমান ব্যাচের শিক্ষার্থীরা এই সফটওয়্যারটি খুব পছন্দ করেছে ।
গবেষণা প্রতিষ্ঠানে চাকরি পেতে হলে এই সফটওয়্যার গুলো শেখা অত্যন্ত দরকার । Zotero এবং Mendeley আমি রেগুলার ব্যবহার করি।

- লিখেছেনঃ Morshed Alam



©CURHS

Want your business to be the top-listed Media Company in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Chittagong