Tush*t Collection

Tushit Collection

Share

22/05/2026

🔰পঞ্চশীল না মানলে কি হয়?🔰

✅স্বল্পায়ু মায়ের পেটেই মৃত্যু, অল্প বয়সে মৃত্যু, কোন কারণ ছাড়া হঠাৎ মৃত্যু, অসংখ্য দায়িত্ব সম্পন্ন না করে মৃত্যু। কিশোরে মৃত্যু, যৌবনে মৃত্যু ইত্যাদি স্বল্পায়ু পেয়ে মৃত্যু হয়। কেন আয়ু পান নি?
কারণ-
আপনি অতীত জন্মে পাণাতিপাতা শীল পালন করেন নি। নিরপরাধ প্রাণীর প্রাণ হরণকারী, নির্দয়ভাবে প্রাণী হত্যাকারী।

✅টাকার অভাব, গরীব? আয় উন্নতি নাই? কেন?
কারণ-
আপনি অতীতজন্মে আদিন্নাদানা শীল পালন করেননি। চুরি করেছেন, লোক ঠকিয়েছেন, প্রতারনা প্রবঞ্চনা ইত্যাদি করেছেন। দান করতে কার্পন্য করেছেন।

✅আপনি পারিবারিক জীবনে অসুখী, আপনি নপুংসক, পুরুষত্বহীন, অক্ষম। কেন?
কারণ-
আপনি অতীত জন্মে কামেসুমিচ্ছাচারা শীল পালন করেন নি। যথেচ্ছা কামসুখে লিপ্ত হয়েছেন। অনেক পুরুষও নারী হয়ে জন্ম নেয় নারীর প্রতি কামরাগজনিত লোভের কারণে। বর্তমান যুগে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশী। কারণ বেশীরভাগ পুরুষ নারীতে আসক্ত।

✅আপনি কোন কাজের নয়, কেউ আপনার কথাকে পছন্দ করে না, কেউ আপনাকে বিশ্বাস করে বড় দায়িত্ব দিতে চায় না। আপনার কোন কথা টিকে না। কেউ আপনার আদেশ নির্দেশ উপদেশ শুনতে চায় না। কেন?
কারণ-
আপনি অতীতজন্মে মুসাবাদা শীল পালন করেন নি। মিথ্যা বলে লোক ঠকিয়েছেন। সংঘভেদ করেছেন। দুর্ব্যবহার করেছেন।

✅আপনি পাগল, স্মৃতিশক্তি হারিয়েছেন, মানুষ হয়েও জীবজন্তু প্রেতের মত রাস্তায় রাস্তায় ঘুরছেন, রাতদিন সমান মনে করছেন, ভয় ভীতিহীন আনমনে ঘুরাফেরা করে যেখানে রাত সেখানে কাত হয়ে পড়েছেন। কেন?
কারণ-
আপনি অতীত জন্মে সুরামেরেয় শীল পালন করেন নি। মদকেই সামাজিক সম্প্রীতির হাতিয়ার মনে করে গিলেছেন। মদ খেয়ে সাধু সন্ন্যাসীকে গালি মন্দ দিয়েছেন। পাগল বলেছেন। মদে মাতালের ভান করে সব ধরনের অন্যায় অন্যায্য অপকর্ম করেছেন।

মানবজন্ম লাভ করেছেন এখনি শুধরানোর সময়।
পঞ্চনীতি পঞ্চশীল নামক শীল গ্রহণ ধারণ করুন।

#সংগ্রহীত

Want your business to be the top-listed Clothing Store in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


চট্টগ্রাম
Chittagong
১২৩৪