Enlighten Digital Technology
23/11/2021
📒ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব:-
👉🏻বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং একটি অপরিহার্য অংশ। কারণ মানুষ এখন যেকোন পণ্য ক্রয় করার আগে ইন্টারনেটে ওই পন্য সম্পর্কে জেনে বুঝে তারপর ক্রয় করে।ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পন্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়। এখন সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে, আবার হতে পারে ইমেইল মার্কেটিং এর মাধ্যমে।
👉🏻অনলাইন পরিসংখ্যান অনুযায়ী ৯২% ভাগ ব্যাবসা প্রতিষ্ঠানই যারা ব্লগিং করে তারা অনলাইনে নতুন গ্রাহক পায়, প্রায় প্রতিদিন। সোশ্যাল মিডিয়ার প্রায় ১০০% বেশি লিড আসে অন্যান্য মার্কেটিং এর তুলনায়, প্রায় ৭৭% ব্যাবসা প্রতিষ্ঠান তাদের নতুন গ্রাহক পায় ফেসবুক থেকে।
👉🏻ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো ধাপ আছে। যেগুলো প্রয়োগ করে মূলত ডিজিটাল মার্কেটাররা বিভিন্ন প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং করে থাকেন। যেমন:-
⭐এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
⭐এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং
কন্টেন্ট মার্কেটিং
⭐সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম
⭐এফিলিয়েট মার্কেটিং
⭐ইমেইল মার্কেটিং
⭐ই-কমার্স প্রোডাক্ট মার্কেটিং
⭐সিপিএ মার্কেটিং
👉🏻ডিজিটাল মার্কেটিং শিখে রাখাটা এখন সময়ের দাবী। আপনি যদি ধৈর্য্য এবং অধ্যবসায়ের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং শিখে নিতে পারেন তাহলে ধরে নিবেন আপনি ভবিষ্যতের জন্য প্রস্তুত। তবে ব্যাপারটা বলা যত সহজ করাটা ঠিক তার থেকে কয়েকগুণ বেশি কঠিন।
22/11/2021
💻এফিলিয়েট মার্কেটিং কী?
অন্য প্রতিষ্ঠানের প্রোডাক্ট কিংবা সার্ভিস কমিশনের বিনিময়ে প্রোমোট ও বিক্রির প্রক্রিয়াকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং।সহজ ভাষায় বলতে গেলে, অন্যের পণ্য বা সেবা বিক্রির ব্যবস্থা করে কমিশন আয় করাকেই বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং।
অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে একজন সেলার অথবা প্রোডাক্ট এর উৎপাদনকারী প্রথমে একটি অ্যাফিলিয়েট প্রোগ্রাম তৈরী করেন। এরপর সেই তিনি তার প্রোডাক্ট প্রোমোট করার উদ্দেশ্যে অ্যাফিলিয়েট মার্কেটারকে ইউনিক লিংক প্রদান করে।
🖥️এফিলিয়েট মার্কেটিং কিভাবে করবো?
এফিলিয়েট মার্কেটিং/Affiliate Marketing করার ক্ষেত্রে বর্তমানে প্রচলিত যতগুলো মার্কেটিং সিস্টেম রয়েছে তার মধ্যে অন্যতম মার্কেট হচ্ছে ডিজিটাল মার্কেটিং।
📱ডিজিটাল মার্কেটিং বেশকিছু মার্কেটিং সিস্টেম এর নাম যেমন:-
⭐ব্লগিং
⭐ইউটিউব
⭐ইনফ্লুয়েন্সার এফিলিয়েট মার্কেটিং
⭐ইমেইল এফিলিয়েট মার্কেটিং
⭐কুপন সাইট
⭐ফেসবুক মার্কেটিং
⭐টুইটার
⭐ইন্সটাগ্রাম মার্কেটিং
⭐সোশ্যাল মিডিয়া মার্কেটিং। Etc
🖥️এফিলিয়েট মার্কেটিং এর গুরুত্ব
অনলাইনে আয়ের অন্যতম জনপ্রিয় উপায় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি বিপণন ব্যবস্থা, যেখানে কোনো অ্যাফিলিয়েট নেটওয়ার্কে বহিরাগত ওয়েবসাইটের সূত্রে (রেফারেন্সে) কোনো পণ্য বা সেবা বিক্রি হলে বিক্রেতা সেই ওয়েবসাইটকে বা অ্যাকাউন্টকে তাঁর লাভের একটি অংশ কমিশন হিসেবে দিয়ে থাকেন। ধৈর্যসহকারে সময় ও শ্রম দিলে অ্যাফিলিয়েট মার্কেটিং করে সফলতা অর্জন করা সম্ভব।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Address
Kazir Dewry
Chittagong
4000