Today.02

Today.02

Share

28/07/2025

#একটা_ছোট_ভুল #একটা_পরিবার_শেষ
রাত তখন প্রায় ১টা। একটি শান্ত, মধ্যবিত্ত পরিবারের স্বামী-স্ত্রী একটি সামাজিক অনুষ্ঠান শেষে ঘরে ফিরলেন। সবার মতো তারাও ক্লান্ত, একটু বিশ্রামের অপেক্ষায়।
ঘরে ঢুকেই স্ত্রীর প্রথম কথাটি ছিল,
— “একটা অদ্ভুত গন্ধ পাচ্ছো? কেমন যেন গ্যাসের মতো…”
স্বামী মাথা নাড়িয়ে বললেন, “হ্যাঁ, আমি দেখি রান্নাঘরে গ্যাস লিক হচ্ছে কিনা।”
সে দৌড়ে গেল কিচেনে এবং খুব স্বাভাবিকভাবে, অবচেতন মনে আলো জ্বালিয়ে ফেললো…
এক মুহূর্তেই সব শেষ।
একটা বিকট শব্দে কেঁপে উঠলো পুরো এলাকা। বিস্ফোরণের শব্দ এতটা তীব্র ছিল যে, ২০০ মিটার দূরের বাসিন্দারাও জানালার কাঁচ কেঁপে উঠতে দেখেছে।
ঘরের দেয়াল ভেঙে পড়ল।
পুরো বাড়িটা আগুনে পুড়ে ছাই।
স্বামী ঘটনাস্থলেই প্রাণ হারালেন। স্ত্রী কিছুদিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত চলে গেলেন…

এই দুর্ঘটনার কারণ?
রান্নাঘরে জমে থাকা গ্যাস, আর সেই গ্যাসের মাঝে একটি সাধারণ সুইচ অন করা – যা তৈরি করেছিল ক্ষুদ্র একটি আগুনের ফুলকী (spark), আর সেটিই হয়ে উঠেছিল মৃত্যু-ফাঁদ।

গ্যাসের গন্ধ পেলে?
1. কখনোই কোনো বৈদ্যুতিক সুইচ, ফ্যান বা ফ্রিজ চালু করবেন না।
কারণ এতে ইলেকট্রনিক স্পার্ক হতে পারে।
2. সব জানালা-দরজা খুলে দিন। যেন গ্যাস বের হয়ে যায়।
3. পারলে মেইন সুইচ অফ করে দিন।
4. সতর্কভাবে বাড়ি থেকে সবাইকে বের করে নিন।

আপনার একটি শেয়ার বাঁচাতে পারে কারো জীবন।©


#দিয়াবাড়িমাইলস্টোন
Today.02 Rtv । আরটিভি

22/07/2025

বুকফাটা আর্তনাদ: যে মায়ের হাতে ছেলে ডুবলো বরফের অতলে! 😭😭
যেই মা সারারাত জেগে ছেলের গায়ে কাঁথা তুলে দিতেন, ঠান্ডা না লাগার ভয়ে তটস্থ থাকতেন, আজ নিজের হাতেই সেই ছেলেকে ডুবিয়ে রেখেছেন বরফের অতলে। পরিবারের একমাত্র অবলম্বন, আদরের ধন, দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলের ছাত্রটি আজ নিথর!
বিদেশে থাকা বাবা এখনও জানেন না তার পৃথিবীতে সব শেষ হয়ে গেছে। ছেলের মৃত্যু সংবাদ শুনে তিনি পাগলপ্রায়। বাবা দেশে না ফেরা পর্যন্ত সন্তানের দাফন হবে না, তাই আত্মীয়-স্বজনরা বরফ দিয়ে ঢেকে রেখেছেন কচি দেহটি। 💔
আল্লাহ, তুমি এই মা-বাবাকে এই শোক সইবার শক্তি দাও, ধৈর্য দাও। 😢 ©
#দিয়াবাড়িমাইলস্টোন

Want your public figure to be the top-listed Public Figure in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Chittagong