Aarika Collection

Aarika Collection

Share

26/01/2025

আমার সাথে যা হয় কিন্ত আমার দোষটা কোথায়?😑😞যে কোনো মানুষের কাজ করার ক্ষেত্রে কাজের হাত পাতলা হওয়া ঠিক না। কাজের হাত পাতলা বলতে - যে কোনো কাজ কম সময়ে গুছিয়ে করে ফেলা।
যাই হোক এইটা বলার কারণ হলো - আপনার যদি কাজে হাত পাতলা হয় তাহলে অনেকেই আপনার কাজ শেষ হয়ে ফ্রি টাইমটাকে ভাবে আপনি কিছুই করেন না, আপনার জীবনে আরাম আর আরাম। অথচ দেখা যায় একই কাজ আপনার সাথে আরেকজন ছড়ায়ে বড়ায়ে দীর্ঘ সময় ধরে করলো তার৷ কাজ এবং কষ্টই সবার চোখে পরবে।
আমি মানুষটা সূচিবায়ু + গাধা। যেই কারনে আমি খুব তাড়াতাড়ি গুছায়ে কাজ করতে পছন্দ করি। সেজন্য আমার কাজ দেখার চেয়ে আমি যে ফিটফাট থাকি সেটাই মানুষের চোখে পরে বেশী। সেজন্য কিছু মানুষ যখন আমাকে প্রশ্ন করে, " তোর/তোমার/আপনার কাজ কি সারাদিন? """
আমার বলতে মন চায় - ভাই কোনো কাজকাম নাই, আমি এতোটাই আরামে থাকি যে বিছানায় শুয়ে পটি করি। " 😡
সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে এইসব প্রশ্ন যে আমাকে দূরের মানুষজন করে সেটা কিন্তু না কাছের মানুষজনই পারলে বেশী করে।
মাঝে মাঝে আমার সেই মানুষগুলাকেই বলতে মন চায়, "আমি দেখায়ে দেখায়ে কাজ করি না বা আপনাদের মতো ঘু ঘাইটা ও কাজ করি না। সূচিবায়ু সমস্যা আছে সেজন্য সারাদিন টিপটপ না থাকলে আনইজি লাগে, সমস্যা হয়। আপনাদের মতো এমন এলোমেলো থাকতে পারলে আমার জীবন অনেক সহজ হইতো। """
একসাথে বড় মেয়ে এবং বউ এর দ্বায়িত্ব পালন করে সবার সাথে ব্যালেন্স করে চলতে পারাটাও কতোটা চাপের তা শুধু যার উপর দিয়ে যায় সেই বুঝে।
যারা মুখ ফুটে আসলে সারাক্ষন ঢোল বাজায় না যে, আমার এই সমস্যা, ঐ সমস্যা, এই কষ্ট, ঐ কষ্ট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি তারা আসলেই বলদ। কারণ মানুষ আসলেই ভাবে তারা বিছানায় শুয়েই পটি করে আরামের ঠ্যালায়,, আর যে কোনো সময় আমরা তাদের যে কোনো কথা শুনাইতে পারি।

এতো লম্বা কথার সারমর্ম হইলো, আপনি ১% কাজ করলেও দেখাবেন আপনি ১০০% কাজ করসেন সারাদিন ব্যাপি এবং আপনার অনেক কষ্ট তাহলেই আপনি অন্যের কাছে অনেক কাজের কাজী হতে পারবেন।

আমি কাওকে ছোট করছি না বা কারো কাজকে ছোট করে দেখি না। কিন্তু আমিও চামড়া ওয়ালা মানুষ তো তাই আমারো এসব কথা চামড়ায় লাগে। হয়তো মোটা চামড়া তাই কোনো ইন্সট্যান্ট রিএক্ট করি না।

#কপি পোস্ট #

26/01/2025

বর্তমান সময়ে কারোর সাথে অযথা ত'র্ক করবেন না। সবাই সব ব্যাপারে খুব জ্ঞানী। মতের অমিল হলেই প্রসঙ্গ ছেড়ে ব্যক্তিগত আ'ক্রমণ শুরু করবে।

তাই যদি কেউ বলে, 'জানেন, হাতি উড়তে পারে!' ত'র্ক না করে বলুন, 'হ্যাঁ জানি, আজ আমাদের ঘরের ছাদে এসে বসেছিল।'

Want your public figure to be the top-listed Public Figure in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Fay's Lake
Chittagong
4202