ctv.com.bd

ctv.com.bd

Share

19/02/2025
11/07/2024

জনগণের টাকা কিভাবে নয় ছয় করা হয়, তার উজ্জল দৃষ্টান্ত হচ্ছে সরকারী অফিসের এমন আজব কেনাকাটা !!!

Photos from ctv.com.bd's post 12/06/2024

বাংলার সূর্য্য সন্তান ডক্টর মোবারক আহমদ খানের প্লাস্টিকের পরিবর্তে পাটের জাদুকরী উদ্ভাবন

দেখতে হুবহু প্লাস্টিকের ব্যাগ মনে হলেও এটা প্লাস্টিক নয়। পাট থেকে তৈরি করা সোনালী ব্যাগ। ব্যবহারের পর মাটিতে ফেললে কিছুদিনের মধ্যেই মাটির সঙ্গে মিশে জৈব সার হিসেবে মাটির উর্বরতা বৃদ্ধি করবে। রাস্তাঘাটে ফেললে সেটা ড্রেনে পৌঁছুলেও জলাবদ্ধতা সৃষ্টি হবে না। কারণ কিছুদিন পরই জলের সাথে মিশে মাছের খাদ্যে পরিণত হবে। এ এক জাদুকরী উদ্ভাবন, যার উদ্ভাবক জনাব মোবারক আহমদ খান-- মানিকগঞ্জের কৃতি সন্তান, এ বছর স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী।

স্যারের সঙ্গে আজ দীর্ঘ আলাপচারিতা হলো। মাটি রক্ষা না হলে গাছ বুনে প্রকৃতি বাঁচানো যাবে না, বাঁচানো যাবে না নদীনালাও। বাজারে গিয়ে পাঁচ পদের জিনিস কিনলে পাঁচটা পলিব্যাগ ধরিয়ে দেবে। সেগুলোর মেয়াদ বাড়িতে নিয়ে যাওয়া পর্যন্ত। পরবর্তী গন্তব্য বাংলার নদীনালা, খালবিল, পুকুর কিংবা জমিন। বিষয়গুলো সচেতন মানুষমাত্রই অনুভব করেন। কিন্তু, প্রশ্ন হচ্ছে, এর সমাধান কী? সোনালী ব্যাগ কোথায় পাওয়া যাবে? সাধারণ পলিব্যাগের সাথে দামের পার্থক্য কতটা?

আপনি চাইলে সোনালী ব্যাগ আপনার বাড়ির পাশের দোকানেই পাওয়া সম্ভব। কেবল আগ্রহটুকু দেখাতে হবে, প্লাস্টিকের পলিব্যাগ বর্জন করতে হবে। আপনার পক্ষ থেকে এটুকুই যথেষ্ট। ক্রেতার আগ্রহ থাকলে বিক্রেতা সে জিনিস দোকানে রাখবেই। সোনালী ব্যাগের দাম খুব বেশি নয়। ব্যবহার এবং আকারের ভিন্নতা অনুসারে বিভিন্ন রকম সোনালী ব্যাগ তৈরি করা হয়। ছবির ব্যাগটির দাম ৮/১০ টাকা, খানিকটা পুরু। এটা শুকনো বাজারের জন্য ব্যবহার করা যাবে, এবং কয়েকবার ব্যবহার করা যাবে। ওদিকে, পাতলা ব্যাগের দাম পড়বে ৫/৬ টাকা । মোবারক স্যার আজ বলছিলেন, সোনালী ব্যাগের দাম আরও কমিয়ে প্রায় শূণ্যের কোঠায় নামানো সম্ভব! কারণ, এক কেজি পাট থেকে এক কেজি সোনালী ব্যাগ তৈরি করা যায়। এক কেজি পাটের দাম ৬০/৭০ টাকার বেশি নয়।

পুরো ব্যাপারটা নির্ভর করছে ভোক্তা পর্যায়ে ব্যবহারের ওপর। আমরা যদি বেশি করে ব্যবহার করি, তাহলে সোনালী ব্যাগ বিনামূল্যেও পাওয়া যাবে। কিভাবে? বাজার করার সময় আপনি বিনামূল্যে যে প্লাস্টিকের পলিব্যাগগুলো পাচ্ছেন, দোকানদারকে সেগুলো ৩২০-৩৫০ টাকা কেজি দরে কিনতে হয়। অতএব, বুঝতেই পারছেন, ৬০/৭০ টাকা কেজি দরে কেনা সোনালী ব্যাগের দাম রাখার প্রশ্নই ওঠেনা। সেদিক থেকে দোকানদারের বরং লাভই হবে। এটা কেবল তখনই সম্ভব হবে যখন আমরা প্লাস্টিক ব্যাগের জায়গাটি সোনালী ব্যাগকে দেবো।

আলাপচারিতা শেষে আজ হরিরামপুর শ্যামল নিসর্গ'র পক্ষ থেকে মোবারক আহমদ স্যারকে ফুলেল ভালোবাসার পাশাপাশি উপহার দেয়া হলো 'নিসর্গপত্র'-- সংগঠনের পরিবেশ বিষয়ক পত্রিকা।

স্যারের বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে একটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছিলো। ছেলেবেলা থেকে রচনা লেখায় 'Government should take some necessary steps' লাইনটা লিখেই তো সব দায় সারলাম! এবার নিজে কিছু করি। 'দেশ বদলাবো', 'সমাজ বদলাবো' এগুলো অনেক বড় কথা, দিনশেষে ফলাফলশূণ্য। তারচে ছোট্ট একটা কাজ করি, নিজেকে বদলাই। প্লাস্টিকের পলিব্যাগ বর্জন করি। নিজে সোনালী ব্যাগ ব্যবহার করি, অন্যকে উৎসাহিত করি। দোকানদারকে বারবার জিজ্ঞেস করি, 'ভাই, সোনালী ব্যাগ এনেছেন।

[গ্রন্থনায়: মাহবুব সিদ্দিকী]

08/06/2024

. "হয় আমাদের মরতে দাও!
. ‌ না হয়, খেয়ে-পড়ে বাঁচতে দাও"

বাজেটে নাকি নিত্য পণ্যের দাম কমানো হয়েছে? কথাটা আদু সত্য কিনা? আপনি নিজেও যাচাই করতে পারেন! যেভাবে দফায় দফায় নিত্য পণ্যের দাম বাড়ানো হচ্ছে, এতে না মরে বাঁচার কোন উপায় নেই। আমরা মৌলিক নিত্যপণ্য বলতে যা বুঝি যেমন: চাল ডাল তেল শিক্ষা সামগ্রী ইত্যাদির কোনোটার দাম একটুও কমেনি। তাহলে বলুন তো এগুলো বাদে বাকি কোন জিনিস নিত্যপণ্য? আচ্ছা আমাদের কি বাঁচার অধিকার নাই? তাহলে আমরা কি করে বাঁচবো?
হয় আমাদের মরতে দাও! না হয়, খেয়ে-পড়ে বাঁচতে দাও!

07/06/2024

মন হয় অভিভাবকহীন দেশ! নাই সরকার। নাই প্রশাসন। আছে শুধু লুটেরা নামক ব্যবসায়ী সিন্ডিকেট।

নিয়ন্ত্রণহীন ব্যবসায়ী সিন্ডিকেট। বোবা ও অন্ধ ট্যারিফ কমিশন। এমপি মন্ত্রীদের ৮৯% ব্যবসায়ী। যদি দেশের সাবেক প্রধান বিচারপতি, সাবেক সেনাপ্রধান, সাবেক পুলিশের আইজিপি দুর্নীতিবাজ হয়! তাহলে এতে আর বুঝার বাকি থাকে না যে দেশ কেমন করে চলছে! দেশের এহেন অবস্থা দেখে,একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে নিজের কাছে নিজেকে লজ্জিত মনে হয়।

গতকাল চট্টগ্রামের খাতুনগঞ্জের এবি ট্রেডার্সে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দেখা যায়, এক হাজার ৪৪৪ টাকায় আমদানি করা প্রতি কেজি এলাচ পাইকারিতে বিক্রি হয়েছে ৪ হাজার ৪৫০ টাকা পর্যন্ত।

বুধবার ভোক্তা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্লাহর নেতৃত্বে এ অভিযানে অংশ নেন সহকারী পরিচালক আনিছুর রহমান ও রানা দেবনাথ।

রানা দেবনাথ জানান, জানুয়ারি থেকে এবি ট্রেডার্সের আমদানি ও বিক্রির নথিপত্র দেখেছি আমরা। সর্বশেষ যে এলাচ এনেছে তাতে ১২০ টাকা ডলারের মূল্য ধরলে খরচ পড়ে ১ হাজার ৪৪৪ টাকা। প্রথম দিকে তারা ১ হাজার ৮৫০ টাকায় প্রতি কেজি এলাচ বিক্রি করতো। ক্রমান্বয়ে বাড়াতে বাড়াতে ৪ হাজার ৪৫০ টাকা পর্যন্ত বিক্রির স্লিপ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি একইসঙ্গে আমদানিকারক আবার পাইকারি বিক্রেতাও। ঈদ-উল-আজহাকে সামনে রেখে এলাচের বাজারে অস্থিরতা তৈরি করছে একটি চক্র।

তিনি জানান, একই অভিযানে সুলতান ট্রেডার্সে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করায় পাঁচ হাজার টাকা এবং আল আমানত ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে নিয়মিত বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে।

Want your business to be the top-listed Media Company in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Ctv Bhoban. 1/D, Khulshi Green Society. Haji Abdul Hannan Lein, Zakir Hossain Road,Khulshi. Chittagong-4209.
Chittagong