Unity Of Friend's
04/01/2022
স্রষ্টার অশেষ কৃপায় গত ৪ ঠা ডিসেম্বর ২০২১ খ্রিঃ , যাত্রা শুরু করে সমাজসেবামূলক বন্ধুদের সংগঠন 'Unity of Friend's -2020 (UF-20)'. চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফতেপুর উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুদের একাংশ এরুপ একটি সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করে! সকলের মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতার ফলে স্বল্প সময়ের মধ্যেই হাসান সিদ্দিক হৃদয়কে সভাপতি এবং জিহাদুল ইসলাম জিলানী কে সাধারণ সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করা হয়! প্রতিষ্ঠার পরপরই প্রথম কার্যক্রম হিসেবে প্রাণের বিদ্যাপীঠ ফতেপুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষপ্রদান কর্মসূচির মাধ্যমে আত্মপ্রকাশ করে উক্ত সংগঠনটি। ভবিষ্যতে সমাজসেবার বিশাল পরিকল্পনা ও কার্যক্রম হাতে নেয়ার প্রতিশ্রুতি সকল সদস্যদের। সকলের দোয়া ভালোবাসা ও সমর্থন প্রত্যাশী! মানুষের জন্য, দেশ ও সমাজের জন্যই যেন হয় আমাদের জীবন। এই মর্মে সকলের নিকট দোয়া প্রার্থী সংগঠনের সকল সদস্য।
ছবিঃ ৪ঠা ডিসেম্বর ২০২১, সংগঠনের পক্ষ থেকে ফতেপুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ প্রদান কর্মসূচি। এ সময়ে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ! সাথে সংগঠন সভাপতি এবং স্বল্পসংখ্যক সাধারণ সদস্য।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Chandpur