Asraful Insight
অবশেষে মনে হয়,
কেউ তো কারো নয়।
24/12/2025
হাদি হতে চান?
হাদি ভাইয়ের একটা বক্তৃতা শুনছিলাম,
সেখানে তিনি বলছিলেন,
" এক তরুণ এসে তাকে বলছিলেন, জান দিয়ে দিবো ভাই।"
হাদি ভাই লক্ষ্য করেছিলেন,
সে ভালো ছবি তুলতে পারে এবং ছবি তুলতে আগ্রহী।
হাদি ভাই তাকে বলছিলেন,
"তোমাকে ফটোগ্রাফির একটা কোর্সে ভর্তি করাই দেই? কয়েকমাসে এই স্কিলটা শিখে ফেলো।"
সেই জান দিতে চাওয়া ছেলেটা বলছিলো,
"এটা পারবো না ভাই।"
এই একটা কথাই আসলে আমাদের সময়ের সবচেয়ে বড় ট্র্যাজেডি।
তরুণরা মরতে প্রস্তুত,
কিন্তু গড়ে উঠতে প্রস্তুত না।
অথচ এই সময়ে আপনাকে এমন সব মানুষের সাথে ফাইট করতে যারা প্রচন্ড স্কিলফুল।
বাস্তবতা হচ্ছে, সেই স্কিলওয়ালা দশ জনের বিরুদ্ধে
আমরা দশ লক্ষ মানুষ মিলেও দাঁড়াতে পারছি না।
তরুণরা হাদি হতে চায়।
কিন্তু, তারা নজরুল পড়তে চায় না,
তারা ইতিহাস পড়তে চায় না,
তারা ভূ-রাজনীতি বুঝতে চায় না
তারা অর্থনীতি নিয়ে জানতে চায় না,
তারা ধর্ম পড়তে চায় না,
তারা ভাবতে শিখতে চায় না।
তারা শুধু স্লোগান দিতে চায়,
কিন্তু নিজের ভেতরের ভিত গড়তে চায় না।
আপনি যে ক্যারিয়ারে বা যে কাজেই থাকেন না কেনো, আপনি চাইলেই হাদি হতে পারেন।
হাদি হওয়া মানে শুধু রাস্তায় নামা না।
হাদি হওয়া মানে,
নিজের জায়গা থেকে সর্বোচ্চ ইমপ্যাক্ট রাখা।
আপনার সাংবাদিকতা নিয়ে আগ্রহ আছে?
আপনি দেশের সেরা সাংবাদিক হবার চেষ্টা করুন।
আপনার ইউটিউবার হবার ইচ্ছা?
আপনি দেশের সেরা ইউটিউবার হবার চেষ্টা করুন।
মনে রাখবেন, হাদি হতে চাইলে
আগে নিজেকে গড়তে হবে।
দেশ, সমাজ বদলাতে চাইলে,
আগে নিজের মাথা, চিন্তা আর স্কিল বদলাতে হবে।
জাস্ট নিজের কাছে আজকের দিনে ওয়াদা করেন, আপনিও আপনার কাজের মাধ্যমে এই দেশ, সমাজের জন্য ইমপ্যাক্ট রাখবেন।
আর আমাদের ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ আমার ভাইটাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।
মাটির নিচের মেট্রোতে চড়া যেন এক আলাদা রোমাঞ্চ—একদিকে দ্রুত গতিতে শহরের ব্যস্ততা এড়িয়ে যাওয়া, আর অন্যদিকে সেই ঠান্ডা বাতাস আর ভিন্নধর্মী পরিবেশ।
পার্ক স্ট্রিট স্টেশন তো তার মধ্যেই এক বিশেষ অভিজ্ঞতা দেয়—কলকাতার প্রাণকেন্দ্র বলা চলে।
23/11/2024
আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের কার্যক্রম বাদ আসর আনুষ্ঠানিক ভাবে শুরু হবে। ইনশাআল্লাহ, সকলেই জিকিরের সাথে দলে দলে যোগ দিয়ে মাহফিল সফল করুন।
একদিন এক ব্যক্তি রুমির কাছে এসে বলল, "আমি জীবনে অনেক দুঃখ-কষ্ট পেয়েছি। আমি শান্তি খুঁজে পাচ্ছি না। আপনি কি আমাকে শান্তির পথ দেখাতে পারেন?"
রুমি তাকে একটি গ্লাস পানির ভেতরে এক মুঠো লবণ মিশিয়ে পান করতে বললেন। ব্যক্তি যখন সেই পানীয় পান করল, তার মুখ বিকৃত হয়ে গেল, এবং সে বলল, "এটি ভীষণ তেতো!"
এরপর রুমি তাকে একটি হ্রদের কাছে নিয়ে গিয়ে বললেন, "এবার এই একই পরিমাণ লবণ হ্রদের পানিতে মিশাও এবং একটু পান করো।" ব্যক্তি তা-ই করল এবং হ্রদের পানি পান করে বলল, "পানিতে কোনো তেতো স্বাদ নেই।"
তখন রুমি বললেন, "জীবনের দুঃখ-কষ্ট লবণের মতো। তা সবসময় আমাদের থাকবে। তবে আমরা সেই লবণকে কোথায় মিশাচ্ছি, সেটিই আসল ব্যাপার। তুমি যদি কষ্টকে ছোট গ্লাসের মতো সীমিত জায়গায় রাখো, তাহলে তা সহ্য করা কঠিন হয়ে যাবে। কিন্তু যদি তোমার মনকে বিশাল হ্রদের মতো প্রসারিত করতে পারো, তাহলে সেই কষ্টের প্রভাব তোমার জীবনে ছোট হয়ে যাবে। নিজের হৃদয়কে বিস্তৃত করো, শান্তি পাবে।"
এই গল্পের মাধ্যমে রুমি বোঝাতে চেয়েছেন, জীবন আমাদের নানা দুঃখ-কষ্ট দেবে, কিন্তু আমাদের মন যদি প্রশান্ত এবং উদার হয়, তাহলে সেই কষ্ট আমাদের সুখ ও শান্তি নষ্ট করতে পারবে না।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Mohonpur
Chandpur
3641