The Mechanic

The Mechanic

Share

14/10/2020

গাড়ির কুলিং সিস্টেম কি ও কিভাবে কাজ করেঃ

প্রথমে বলে দিই আমাদের যেমন গরম লাগলে ফ্যান ছেড়ে ঠান্ডা হই গাড়ির ইঞ্জিন ও তেমন। ইঞ্জিন চলার জন্য যে টেম্পারেচার দরকার তার থেকে বেশি হলেই সে ফ্যান ছেড়ে রেডিয়েটর এ কুল্যান্ট ঠান্ডা করে নিজে ঠান্ডা হয়। তাহলে ইঞ্জিন চলার জন্য কুল্যান্ট এর টেম্পারেচার কত হওয়া দরকার । সোজা হিসাব ১০০' এর নিচে। কেন না কুল্যান্টে পানিই বেশি ব্যবহার হয় আর আমরা জানি ১০০' তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে। ফুটতে শুরু করলেই পানি বাষ্পে পরিনত হয়।সো বাষ্পে পরিনত হওয়ার সাথে সাথে তার ভলিউম বাড়তে থাকে সাথে সাথে চাপও বাড়তে থাকে। ফলে যেদিকে প্রেশার নরম জায়গা পাবে সেদিকে বের হয়ে আসবে। এজন্যই আমরা শুনি রেডিয়েটর ট্যাংক ফেটে গেসে বা পাইপ ছুটে গেসে। এটা মুলত ফ্যান না চললে বা পানি কম থাকলে বা ফ্যানের স্পিড কম থাকলে এমন হবে।ফ্যানের কাজ হচ্ছে কুল্যান্টের টেম্পারেচার ১০০' এর কাছাকাছি গেলে অন হয়ে কুল্যান্ট ঠান্ডা করা। coolant temperature sensor এর মাধ্যমে ফ্যান অন অফ হয়।

এবার আসা যাক টোটাল প্রসেসটা কিভাবে কাজ করে?
ইঞ্জিন টেম্পারেচার কন্ট্রোলে রাখার জন্য কুল্যান্ট ইঞ্জিনে থাকেই। সো টেম্পারেচার যখন বাড়তে থাকে ইঞ্জিন থেকে রেডিয়েটর এ কুল্যান্ট সার্কুলেশন করার জন্য ওয়াটার পাম্প ইউজ করার হয়।

কুল্যান্ট সার্কুলেশন এমন ইঞ্জিন>ওয়াটার পাম্প >রেডিয়েটর >ইঞ্জিন।

এখানে রেডিয়েটর এর কাজ হচ্ছে কুল্যান্ট ঠান্ডা করে আবার ইঞ্জিনে পাঠানো। টোটাল প্রসেসটা এভাবেই চলতে থাকে। এখানে যদি কুল্যান্ট কম থাকে তাহলে ইঞ্জিন ওভারহিট হওয়ার পসিবিলিটি থাকে।
এই সার্কুলেশন এর মাঝে ইঞ্জিনে থার্মোস্ট্যাট ইউজ করা হয়।
থার্মোস্ট্যাট কুল্যান্ট এর গেইট হিসেবে ইউজ হয়। কুল্যান্ট টেম্পারেচার ৮০' ক্রস করার পরই থার্মোস্ট্যাট খুলতে শুরু করে ফলে কুল্যান্ট ইঞ্জিন থেকে রেডিয়েটরে যেতে পারে। কোনো কারনে থার্মোস্ট্যাট স্টাক বা নষ্ট হলে কুল্যান্ট রেডিয়েটরে সার্কুলেট হতে পারে, ফলে ইঞ্জিন ওভারহিট হয়। এজন্য মেকানিকরা এটা খুলে ফেলে দেয় যাতে এক্সিডেন্ট না ঘটে।

এখন কথা হচ্ছে কুল্যান্ট হিসেবে পানি ইউজ করা যাবে কিনা?
হ্যা যাবে। এক্সিডেন্টাল যদি কুলান্ট কমে যায় তাহলে পানি ইউজ করে আবার চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে কুল্যান্ট এ কি পানি ইউজ হয় না? হয়! ৫০% পানি তবে সেটা ডি-মিনারেলাইজড হতে হবে। কেননা ইঞ্জিনে মেটাল হওয়াতে মরিচা পড়ার সম্ভাবনা বেশি। তাই মিনারেল ওয়াটার ইউজ করা যাবে না। সো আপনি যদি আপনার গাড়িতে কুল্যান্ট ইউজ করতে চান তাহলে মার্কেটে প্রি-মিক্সড কুল্যান্ট পাওয়া যায় সেগুলো ইউজ করবেন অথবা ১ লিটার হিসেব কুল্যান্ট পাওয়া যায়। টোটাল ভলিউমের ৫০% কুল্যান্ট +৫০% ডি-মিনারেলাইজড ওয়াটার ইউজ করবেন। ওভারহিট থেকে আপনার গাড়ির ইঞ্জিন বাচাতে চাইলে রেগুলার নিচের জিনিস গুলা চেক করবেন।

১. কুল্যান্ট লেভেল। রেডিয়েটর প্রেশার ক্যাপ খুলে দেখবেন ইঞ্জিন ঠান্ডা অবস্থায়। কুল্যান্ট ফুল থাকবে। আর রিজার্ভ ট্যাংক full বরাবর থাকবে লেভেল।
২. রেডিয়েটর প্রেশার ক্যাপ চেক করবেন।
৩. কুল্যান্ট লিকেজ চেক করবেন। লিকেজ দেখা দিলেই লিক ঠিক করবেন। কুল্যান্ট কমতে থাকলে প্রথমেই রেডিয়েটর লিকেজ চেক করবেন। অনেক সময় ফিন্স এ সুক্ষ ছিদ্র থাকে যার ফলে লিকেজ দেখা যায় না।
৪. ফ্যান চেক করবেন।
৫. ফ্যান বেল্ট
৬. ওয়াটার পাম্প
৭. প্লাস্টিক হোজ গুলো।

আশা করি উপরের আলোচনায় মোটামুটি ইঞ্জিন কুলিং সিস্টেম এর সব কিছুই চলে এসেছে। এসব মেনে চললে আশা করি ইঞ্জিন ওভার হিট থেকে সুরক্ষিত থাকবেন।
এখন থেকে প্রতি সপ্তাহে ১ টা সিস্টেম নিয়ে গভীর আলোচনা হবে।
আর গাড়ি বিষয়ক যেকোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন।

Want your business to be the top-listed Autos & Automotive Service in Bhatara?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Bashundhora
Bhatara
1212

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00