BASIS Students' Forum AIUB Chapter
20/02/2026
আমার ভাইয়ের রক্তে
রাঙানো একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি।
আজ ২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের স্মরণে থাকুক সেই ভাষা শহীদদের প্রেরণা, যা আজও আমাদের চেতনায় জীবন্ত ও বিদ্যমান। প্রতিটি বর্ণমালা যেন আমাদের মনে করিয়ে দেয় তাঁদের অদম্য মনোবল, সাহসিকতা ও ত্যাগের ইতিহাস।
বেসিস স্টুডেন্টস ফোরাম, এআইইউবি চ্যাপ্টার-এর পক্ষ থেকে সেই বীর শহীদদের মহিমা ও আত্মত্যাগের প্রতি জানাই গভীর সম্মান ও বিনম্র শ্রদ্ধা।একুশের চেতনা আমাদের পথপ্রদর্শক হয়ে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাক।
18/02/2026
বরকত ও নাজাতের পবিত্র মাস মাহে রমজান আবারও আমাদের মাঝে ফিরে এসেছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ আমাদেরকে আরেকটি রমজান পাওয়ার তাওফিক দান করেছেন - নিজেকে শুদ্ধ করার, গুনাহ থেকে তওবা করার এবং তাকওয়া অর্জনের এক অপূর্ব সুযোগ হিসেবে।
বেসিস স্টুডেন্টস ফোরাম এআইইউবি চ্যাপ্টার এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক রমজান মোবারক। আসুন, এই মাসে বেশি বেশি ইবাদত, দান-সদকা ও আত্মসমালোচনার মাধ্যমে নিজেদেরকে একজন উত্তম মানুষ হিসেবে গড়ে তুলি। আল্লাহ আমাদের সিয়াম ও কিয়াম কবুল করুন এবং রহমত ও ক্ষমায় আমাদের জীবন পরিপূর্ণ করে দিন।
14/02/2026
কুহেলিকার মধুর ডাক আর শিমুল–পলাশের রঙিন রূপে শুরু হয় নতুন অধ্যায়। শীতের কুয়াশার পর বসন্তের আলো যেন আলোকিত করে দেয় ধরা। বেজে ওঠে বসন্তের গান, ফাল্গুনের চেতনায় ফুটে ওঠে কাব্য। এই বসন্তে শত রঙ মুছে দিক মানুষের ক্লান্তি ও গ্লানি।
আজ বসন্তের এই আনন্দঘন দিনে, বেসিস স্টুডেন্টস ফোরাম এআইইউবি চ্যাপ্টার এর পক্ষ থেকে সবাইকে জানাই বসন্তের শুভেচ্ছা। বসন্তের রঙ, গান ও উচ্ছ্বাস ছুঁয়ে যাক সবার মন, নতুন আশায় ভরে উঠুক প্রতিটি হৃদয়।
03/02/2026
ইবাদত ও মাগফিরাতের পবিত্র রজনী শবে বরাত। বরকতময় এই রাতে মহান আল্লাহ আমাদের ভাগ্য নির্ধারণ করেন এবং ক্ষমাপ্রার্থীদের দোয়া কবুল করেন। এই রাত জাগরণ, ইবাদত, দোয়া ও তওবা করার মাধ্যমে আল্লাহ্র নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ আমাদের সামনে। আল্লাহ আমাদের সবাইকে ফজিলত হাসিল করার তাওফিক দান করুন।
বেসিস স্টুডেন্টস ফোরাম এআইইউবি চ্যাপ্টার-এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র শবে বরাতের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
American International University-Bangladesh (AIUB),Kuril (Kuratoli Road), Bashundhara, Baridhara, Dhaka, Bangladesh
Bhatara