ARC TRADING

ARC TRADING

Share

19/03/2025

ব্যবসায়ীদের জন্য শিক্ষণীয় গল্প!
একটি ছোট শহরে এক সফল ব্যবসায়ী ছিলেন। সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে সে অনেক টাকা পয়সার মালিক ছিলেন। তার এক বিশ্বস্ত কর্মচারী তার এই সফলতার শুরু থেকেই তার সাথে ছিল। একদিন সেই বিশ্বস্ত কর্মচারী তার মালিককে বললেন আপনার তো অনেক ধন সম্পদ রয়েছে এবং আমি আপনার সাথে অনেক দিন ধরেই আছি। আমাকে কিছু টাকা দিন আমি নিজেই এখন ব্যবসা করতে চাই।
এই কথা শুনে ব্যবসায়ী খুশী মনে বললেন তুমি আমার অনেক দিনের বিশ্বস্ত কর্মচারীই নয় আমার বন্ধুও বটে, আমি তোমাকে সাহায্য করব।এরপরে ব্যবসায়ী বললেন তুমি এক কাজ কর, কালকে সকালে তোমার বাড়ি থেকে বের হয়ে একটি ব্যান্ড পার্টি নিয়ে বাজনা বাজাতে বাজাতে আমার কাছে আসবে ও সবাই বলবে আমার কাছ থেকে পুঁজি আনতে যাচ্ছ।
যেই কথা সেই কাজ, বিশ্বস্ত কর্মচারী মালিকের কথা মত কাজ করলেন। ব্যান্ড পার্টি সহ বাজনা বাজাতে বাজাতে মালিকের কাছে আসলেন।তখন ব্যবসায়ী তাকে একটি কাপড়ের পুটলি দিলেন এবং শর্ত ছিল যে কর্মচারী কখনও সেই পুটলি খুলবেন না। সে যেন এই পুটলি যত্ন করে তার কাছে রেখে দেয় এবং কালকে থেকে বাকীতে মাল কিনে ব্যবসা শুরু করে। কিছুক্ষন পরে ব্যবসায়ী বললেন তুমি এখন যাও এবং মানুষকে বলতে বলতে যাও মালিকের কাছ থেকে অনেক টাকা নিয়ে আসছি!
বিশ্বস্ত কর্মচারী সব কথা শুনলেন এবং সেই মোতাবেক বলতে বলতে গেলেন, মালিকের কাছ থেকে অনেক টাকা নিয়ে এসেছি। তার পরের দিন ঘটল মজার ঘটনা, সেই কর্মচারী বাজারে যেতে না যেতেই তাকে ছোট ছোট ব্যবসায়ীগন বাকীতে পণ্য দিয়ে দিচ্ছে, কেউবা তার সাথে পাটনার হতে চাচ্ছে, কেউ অগ্রিম টাকা দিয়ে দিচ্ছে। কারন সবাই জানত এই কর্মচারী অনেক টাকা নিয়েই ব্যবসা শুরু করেছে কারন তার মালিক ছিল সবথেকে বড় ব্যবসায়ী।
এভাবে সকলের সহযোগিতায় ব্যবসা করে সেই কর্মচারী অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলেন। একদিন তার মনে হল তার মালিকের কাছ থেকে আনা পুটলিটা কোন কাজেই আসল না, তাই সেটি খুলে দেখার ইচ্ছা হল। যেই কথা সেই কাজ, সে যখন পুটলি খুলল আর অবাক হয়ে গেল কারন, পুটলিতে শুধু ১০ পয়সা রাখা।
মালিকের এই কান্ডে সদ্য ধনী হওয়া কর্মচারী রাগে তার মালিকের কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন কেন তাকে ১০ পয়সা দিয়ে অপমান করা হয়েছিল। মালিক বললেন তোমাকে যা দিয়েছিলাম ওইটাই পাওনা ছিল, তোমার না নিতে মন চাইলে আমাকে ফিরিয়ে দাও। এই কথা শুনে কর্মচারী বললেন এই নিন আপনার ১০ পয়সা।
মালিক জিজ্ঞাসা করলেন আমি তোমাকে এই ভাবে দিয়েছিলাম? তুমি কালকে সকালে তোমার বাড়ি থেকে ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে টাকা ফেরত দিয়ে যাবে এবং মুখে বলবে মালিকের দেওয়া টাকা ফেরত দিতে যাই। তার পর থেকে ঘটতে থাকে সব অদ্ভুত ঘটনা, কেননা কেউ তাকে আর বাকিতে মালামাল দিচ্ছে না, কারন কেউ তার তাকে ভরসা করতে পারছে না। ফলে অচিরেই সে আবার আগের মত দরিদ্র হয়ে গেল।
পরে একদিন তার মালিকের সাথে দেখা হলে মালিক বললেন আমি তোমাকে যা দিয়েছিলাম সেটা হচ্ছে সুনাম বা Goodwill যা তুমি ধরে রাখতে পারলে না।

03/12/2024

সস্তায় ফ্লাইট টিকিট কেনার ৭টি কার্যকর টিপস:

সস্তায় ফ্লাইট টিকিট কিনতে কিছু কৌশল জানা থাকলে ভ্রমণের খরচ অনেক কমানো সম্ভব। নিচে এমন ৭টি কার্যকর কৌশল উল্লেখ করা হলো।

১. মঙ্গলবার ও বুধবার টিকিট বুক করুন

মঙ্গলবার এবং বুধবার হলো সস্তায় টিকিট কেনার সেরা দিন। বেশিরভাগ এয়ারলাইনস মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তাদের টিকিটের মূল্য আপডেট করে। পরিসংখ্যান বলছে, অধিকাংশ মানুষ শুক্রবার, শনিবার বা রবিবার টিকিটের দাম খোঁজেন। তাই মধ্য সপ্তাহে টিকিট কিনলে দাম তুলনামূলক কম হয়।

২. আগে থেকে টিকিট বুক করুন, তবে অতিরিক্ত আগেও নয়

ভ্রমণের তারিখের অন্তত ২১ দিন আগে টিকিট কিনুন। এয়ারলাইনস সাধারণত প্রথম কয়েকজন যাত্রীকে সবচেয়ে সস্তা টিকিট দেয়। তবে খুব আগেও বুক করলে বেশি দাম দিতে হতে পারে।

৩. সঠিক দিন নির্বাচন করুন

মঙ্গলবার বা বুধবার ফ্লাইট বুকিং এবং ভ্রমণের জন্য আদর্শ। এই দিনগুলোতে ভ্রমণকারী তুলনামূলক কম থাকে। তাই টিকিটের দামও কম থাকে।

৪. আন্তর্জাতিক ফ্লাইটের জন্য সেরা অফার খুঁজুন

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ১১-১২ সপ্তাহ আগে টিকিটের সেরা অফার পাওয়া যায়। এই সময়ে নিয়মিত টিকিটের দাম চেক করুন।

৫. ছোট এয়ারপোর্টে ল্যান্ড করুন

বড় এয়ারপোর্টের পরিবর্তে কাছাকাছি ছোট এয়ারপোর্টে নামার চেষ্টা করুন। যেমন, লন্ডনে যাওয়ার সময় হিথ্রোর পরিবর্তে ম্যানচেস্টার এয়ারপোর্টে নামুন এবং ট্রেনে লন্ডনে যান। এতে খরচ কমে।

৬. ব্রাউজারের 'কুকিজ' পরিষ্কার করুন

ফ্লাইট টিকিট খোঁজার সময় আপনার ব্রাউজারের কুকিজ পরিষ্কার করুন। না হলে এয়ারলাইন্সের বুকিং সিস্টেম আপনার আগের অনুসন্ধান ধরে নেবে এবং দাম বাড়িয়ে দিতে পারে।

৭. টিকিটের দাম তুলনা করুন

একটি ওয়েবসাইটে নির্ভর না করে বিভিন্ন সাইটে টিকিটের দাম তুলনা করুন। প্রায়ই দেখা যায়, একই এয়ারলাইন্সের টিকিট অন্য ওয়েবসাইটে সস্তা পাওয়া যায়।

ফ্লাইটের টিকিট সস্তায় কিনতে এই টিপসগুলো অনুসরণ করুন। পরিকল্পিত ভ্রমণ আপনার সময় ও অর্থ দুটোই বাঁচাবে।

21/10/2024

জালালউদ্দিন রুমি একবার একটা বনের মাঝ দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিতির পাখি ধরে ফেলেন।
রুমি যখন ভাবছেন যে, পাখিটাকে কীভাবে খাবেন; আগুনে ঝলসে; নাকি তরকারি রান্না করে!
এমন সময় পাখিটি বলে ওঠে— ‘রুমী তুমি তোমার এই জীবনে এতো গোশত খেয়েছো; অথচ তোমার এই আমিষের আকুতি শেষ হয়না। তুমি যদি আমাকে মুক্ত করে দাও; আমি তোমাকে তিনটি পরামর্শ দেবো; যা তোমার জীবনকে সন্তোষ আর শান্তিতে ভরে দেবে।’

রুমি কিছুটা বিচলিত হয়ে বলেন— “আমার হাতে বসেই প্রথম পরামর্শটা দাও; যদি পছন্দ না হয়; সঙ্গে সঙ্গে হত্যা করবো তোমাকে।”

পাখিটি রাজি হয়ে বলল— ‘তুমি সব সময় তোমার বন্ধুদের উদ্ভট সব আলোচনায় বিচলিত হয়ে পড়ো। এর চেয়ে তাদেরকে তাদের মতো থাকতে দাও। তাতে তোমার জীবন শ্রেয়তর হবে।’

রুমি কিছুটা চিন্তা করে নিয়ে ভাবতে থাকেন; পাখিটার কথায় বোধ আছে। সুতরাং দ্বিতীয় পরামর্শ দিতে বলেন।

পাখি বলে— ‘তুমি আমায় ছেড়ে দিলে ওই গাছের ডালে বসে দ্বিতীয় পরামর্শটা দেবো।’

রুমি তখন কিংকর্তব্যবিমূঢ় হয়ে পাখিটিকে ছেড়ে দেন; আর পাখি গিয়ে কাছেই একটি গাছের ডালে বসে।

পাখিটা এবার তার দ্বিতীয় পরামর্শের কথা বলে— ‘রুমী অতীতকে কখনো পালটানো যায় না। সুতরাং বর্তমান মুহূর্তটিকে উপভোগ করো। আর ভবিষ্যতের জন্য বাঁচো। যা হোক বড় বোকামি করেছো তুমি। আমার পেটের মধ্যে তিন কেজি হীরা আছে। তুমি এটা পেলে তোমার তিনপুরুষ বসে খেতে পারতে।’

সাংঘাতিক ঘাবড়ে গিয়ে রুমি তিতিরের পেছনে রেগে ছুটতে থাকেন; তাকে আবার ধরতে।
পাখি তখন জোরে জোরে বলে— ‘রুমি তুমি দেখছি আমার পরামর্শ একেবারেই শুনলে না। আমার নিজেরই ওজন যেখানে দুই কেজির বেশি নয়; আমার পেটে কী করে তিন কেজি হীরা থাকবে! তুমি দেখছি এখনো উদ্ভট আর বোধহীন কথায় প্রতিক্রিয়া দেখাচ্ছো! দ্বিতীয়ত আমি এরিমাঝে তোমাকে ছেড়ে গেছি; তোমার জীবনে এখন আমি অতীতের বিষয়।’

পুরোপুরি স্তম্ভিত হয়ে রুমি তখন তৃতীয় পরামর্শের জন্য অনুরোধ করেন।

তিতির পাখিটি বলে— ‘রুমি শোনো; সবাইকে উপদেশ দিতে যেওনা। শুধু তাদের উপদেশ দাও; যারা সেটা শুনবে - মনে রাখবে। মনে রেখো কিছু কাপড় এতো জীর্ণ হয়ে যায়; যা আর কখনো সেলাই করা যায় না।’

( "নুফহাতুল আরব" -একটি আরবী কিতাব। সেটাতে ঘটনাটি আছে। মফহুম এরকমই। তবে এখানে পুরোপুরি অনুবাদ হুবহু আসেনি।)

03/10/2024

একেই বলে সু-শিক্ষায় শিক্ষিত!
সাকিবের সিদ্ধান্তে ভুল হতে পারে - আমরা কেন ভুল সিদ্ধান্ত নেবো...👈
( ডা: মোহাম্মদ ইউনুস )❤️
ডা: ইউনুস: সাকিব আল হাসান বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে! বাংলাদেশের পরিচিতি এনে দিয়েছে! তাঁরা আমাদের দেশের সম্পদ!
ব্যক্তি সাকিব আল হাসানকে আমি খুব অপছন্দ করি -
তাই বলে ক্রিকেটে তাঁর অবদানকে অস্বীকার করা যায় না!
অল্প বয়সে এত খ্যাতি, সে তো রক্তে মাংসে গড়া একজন মানুষ! ভুল করতেই পারে!
কিন্তু আমরা আমাদের সম্পদকে কেন সঠিকভাবে ব্যবহার করবো না...??
রাজনীতিতে আসা তাঁর ভুল সিদ্ধান্ত হতেই পারে - তাই বলে এত বড় শাস্তি...??
এতে আসল ক্ষতিটা কার বা কাদের হয়েছে...??
আমরা একটা রত্ন হারাচ্ছি - রত্ন তো একটা পাথরই!
তাঁর থেকে আমরা আবেগ কেন চাইবো!
রত্নকে আমরা কাজে লাগাবো...❤️❤️
ধন্যবাদ -ডা: মোহাম্মদ ইউনুস স্যার ❤️

01/10/2024
25/09/2024

ডান হাত, বাম হাত আর অজুহাত এই তিনটি হাতের মধ্যে আমরা অজুহাত টাকেই বেশী ব্যবহার করি ম্যাক্সিমাম ক্ষেত্রে ...

Want your practice to be the top-listed Law Practice in Barishal?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Nathullahbad
Barishal
8200