BBDC - BU Unit

BBDC - BU Unit

Share

Photos from BBDC - BU Unit's post 13/04/2026

কবির হোসেন ছিলেন বরিশালের একটি ছোট হোটেলের সহকারী, যেখানে তিনি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তবে এক অপ্রত্যাশিত অসুস্থতার কারণে তার জীবনটা একদম বদলে যায়। তিনি হঠাৎ পক্ষাঘাতে আক্রান্ত হন, দীর্ঘদিন বিছানায় কাটাতে হয়। সেই সময়ে তার স্ত্রী, তিনটি শিশু সন্তান রেখে, তাকে ছেড়ে চলে যান। এরপর থেকে কবির হোসেন একা, অসহায়ভাবে তিন সন্তানকে বড় করার চেষ্টা করেন। অসুস্থতার কারণে তিনি ভারী কাজ করতে পারতেন না, তাই যা সামান্য কাজ, যা পেতেন, তা করেই জীবিকা চালাতেন। তার এক মেয়ে ও ছেলের বিয়ে দিয়েছেন মানুষের কাছে চেয়ে চিনতে, আর আরেক মেয়ে এখনো ছোট, যার দেখভাল তিনি নিজে করছেন। তাদের নিজের কোনো স্থায়ী ঘর নেই, তবে একজন দয়ালু মানুষ তাকে একটা ছোট জমি দিয়েছেন, যেখানে তিনি একটি ছোট ঝুপড়ি বানিয়ে থাকেন। ঠিক এই অবস্থায়, বিবিডিসির যাকাত ফান্ডের স্বাবলম্বী প্রকল্পের সাহায্যে, তিনি নতুন করে নিজের জীবনের পথ তৈরি করতে শুরু করেছেন।
বিবিডিসি পরিবার আশা করে নতুন এই ব্যবসার মাধ্যমে কবির হোসেন খুব দ্রুতই নিজের জীবনকে আরেকটু ভালভাবে গুছিয়ে নিতে পারবে, আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

Photos from BBDC - BU Unit's post 04/02/2025

Barishal Blood Donors Club এর উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। সুষ্ঠুভাবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করে Barishal Blood Donors Club - BBDC, BU Unit।
রক্ত দানে সহযোগিতার পাশাপাশি বিভিন্ন সামাজিক সহযোগিতামূলক কাজে অংশগ্রহণ আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।
এই মহৎ কাজে যারা সহযোগিতায় ছিলেন কৃতজ্ঞতা তাদের প্রতি ।

Photos from BBDC - BU Unit's post 20/11/2024

আজ বিশ্ব শিশু দিবস। শিশু দিবসের মতোন এই দিনটিতে শিশুদের জন্য কিছু না করলেই নয়!!

বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি )’ এর পিরোজপুর ইউনিটের শুভযাত্রা শুরু হলো আজ ২০শে নভেম্বর ২০২৪, রোজ বুধবার। পিরোজপুর সরকারি হাসপাতালের শিশু ওয়ার্ডে কর্মরত নার্স, হাসপাতালের কনসালট্যান্টদের মাঝে চিরকুট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অতঃপর শিশুদের মাঝে খেলনা সামগ্রী উপহারস্বরূপ প্রদান করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সহ সকলের সার্বিক সহযোগিতায় আমরা কৃতজ্ঞ।

বিবিডিসির পিরোজপুর টিমের আজকের পথচলার সূচনার মাধ্যমে ভবিষ্যতের দিনগুলো সাফল্য বয়ে আনবে পুরো পিরোজপুর জেলা এবং বরিশাল বিভাগে সেই প্রত্যাশা আমাদের তরুণ এই স্বেচ্ছাসেবকদের থেকে।

#যা_কিছু_ভালো
#বিবিডিসি
#বিশ্ব_শিশু_দিবস

Want your organization to be the top-listed Non Profit Organization in Barishal?
Click here to claim your Sponsored Listing.

Address


University Of Barishal
Barishal
8200