Cooking Craft Show
15/09/2020
Plain Cake Making Recipe Bangla || Microwave oven cake recipe || মাইক্রোওয়েভ ওভেন কেক তৈরী রেসিপি
উপকরণঃ
১) ময়দা – ২ কাপ
২) চিনি – ২ কাপ
৩) তেল – ২ কাপ
৪) পাউডারদুধ – ২ টে: চা:
৫) বেকিং পাউডার – ২ টে: চা:
৬) ডিম – ৩ টা
৭) ভেনিলাএসেন্স – ১ টে: চা:
৮) লবন – ১ চিমটি
প্রণালিঃ
১) চালনিতে ময়দা, পাউডার দুধ, বেকিং পাউডার, লবন চেলে নিতে হবে।
২) একটা বোলে ডিম ভালভাবে ব্লেন্ড করতে হবে এগ বিটার না থাকলে কাটা চামচ দিয়ে জোরে ফেটতে হবে। ডিমটা ভাল করে ফেটা হলে অল্প অল্প করে চিনি দিয়ে ফেটতে হবে।
৩) চিনি ভাল ভাবে গলে গেলে ভেনিলা এসেন্স ও তেল দিতে হবে ।
৪) তারপর চেলে রাখা ময়দা দিয়ে ভাল ভাবে মেশাতে হবে। ব্যাস “ব্যাট্যার” রেডি। এবার খামিতে সামান্য তেল লাগিয়ে “ব্যাট্যার” ঢেলে দিন।
৫) এবার ওভেনে ১৮০০ সেলসিয়াস তাপমাত্রায় ৩৫ মিঃ বেক করুন । কেক ঠান্ডা হলে একটা প্লেটে উল্টা করে ঢেলে দিয়ে কেক পরিবেশন করুন।
***কেকের ক্রিম যেভাবে করবেন দুইটি ডিমের সাদা অংশ খুব ভালো ভাবে ইলেকট্রিক বিটারে বিট করে ফোম করে নিতে হবে। ১০০ গ্রাম ঠাণ্ডা বাটার নিয়ে বিট করতে হবে পুরোপুরি গলে না যাওয়া পর্যন্ত। তারপর আপনার স্বাদ মত আইসিংসুগার বিট করতে হবে।সুগার ভালো ভাবে মিশে গেলে ভ্যানিলা এসেন্স ও দুটি আইস কিউব আবার বিট করতে থাকুন! আইস কিউব গলে গেলে নরমাল ফ্রিজে ১০ মিনিট রাখুন। বের করে আবার বিট করুন অথবা চাইলে পছন্দ মতো রঙ দিয়ে বিট করে নিলেই ক্রিম রেডি। মনে রাখবেন ক্রিমের ক্ষেত্রে এখানে ভালোভাবে বার বার বিট করাটাই আসল।তাই ইলেকট্রিক বিটারই ভালো কাজে আসবে এখানে।
ফেসবুক : https://www.facebook.com/Cooking-Craft-Show-110987527418148
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ
আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন
Plain Cake Making Recipe Bangla || Microwave oven cake recipe || মাইক্রোওয়েভ ওভেন কেক তৈরী রেসিপি Plain Cake Making Recipe Bangla || Microwave oven cake recipe || মাইক্রোওয়েভ ওভেন কেক তৈরী রেসিপি উপকরণঃ ১) ময়দা – ২ কাপ ২) চিনি – ২ কাপ ৩) তেল – ২ কাপ ৪) ...
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Address
Barguna Sadar, Barguna
Barishal
8700