Suzon Hossain
জীবনটা নাটকের চেয়েও নাটকীয়।
পৃথিবীটা একটা নাট্যমঞ্চ। এই মঞ্চে অভিনেতা আমি দর্শকও আমি। আমার নাটকে আমি ছাড়া অন্য কোনো চরিত্র নেই কোনো পরিচালক নেই কোনো দর্শক না।নিজের নাটক দেখতে দেখতে আজকে আমি বড্ড ক্লান্ত।
এই ক্লান্তি দূর করতে কারো অনুপ্রেরণা নেই, কোনো ভরসা নেই , আমার জীবনে কোনো আবেগ নেই কোনো ভালোবাসা নেই। স্রস্টার সৃষ্টির মধ্যে একমাত্র রোবট আমি। আমার জীবনে আমি কিছুই অর্জন করতে পারিনি। তারপরও আমার জীবনের যা কিছু অর্জন সেটুকু যেমন আমার তেমনি আমার জীবনের সবটুকু ব্যার্থতা আমার। এর কোনো ভাগিদার নাই কোনো শরীক নেই। সৃষ্টিকর্তা যেদিন সৃষ্টি করেছিলেন তখন যেমন একা ছিলাম আজো তেমনি একা মনে হচ্ছে। আমি সব সময় একা।
আসছি একা চলে যাবো একা।
মানুষ মূলত একা।।
🖊️Md Suzon Hossain
অমরত্বের আশায় আমি কখনো বাঁচিনি। জীবন আমার কাছে কোনো দীর্ঘ যাত্রাপথ নয় এ এক ক্ষণিকের আলোছায়া, এক মুহূর্তের উষ্ণতা। তবু এই ক্ষণিকের মধ্যেই তুমি চিরকালীন হয়ে উঠো। তোমায় চাওয়া কখনো দাবি ছিল না, ছিল না পাওয়ার অধিকারও। তবু এই হৃদয় চুপিচুপি তোমার নামেই বাঁচে।
জীবনের অর্থ বড় জটিল কিছু নয় একটা ভালোবাসার মুখ, একজোড়া শান্ত চোখ, কিছু বলা না-বলা কথা, আর সেই নিঃশব্দ উপস্থিতি যেটা শুধু তুমি।
আমি অমর হতে চাই না। আমি শুধু চাই, যতটুকু সময় এই জীবনে আছে, তাতে তুমি থেকো।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Bauphol
Barishal
PATUAKHALI