Modhu Animal Health Service

Modhu Animal Health Service

Share

29/08/2023

প্রশ্ন:
১০০% শাহীওয়াল এর বীজ দেওয়ার পরও, মাত্র ৫০% ক্ষেত্রে অর্থাৎ, মাত্র অর্ধেক ক্ষেত্রে, বাচ্চার মান ভালো আসে। বাকী অর্ধেক ক্ষেত্রে, বাছুর এর মান, ভাল হচ্ছে না।এর কারণ কি?

উত্তর:
বাছুর এর কোয়ালিটি কেমন হবে সেটা, বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। প্রথমে, সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। যে বিষয়গুলোর উপর, বাছুরের কোয়ালিটি নির্ভর করে সেগুলো হলো:

১) সিমেন এর কোয়ালিটি:
ADL, তার প্রসেসকৃত সিমেন কোয়ালিটির ১০০% নিশ্চয়তা দেয়।

২) বাছুরের মায়ের কোয়ালিটি:
এটি আবার নির্ভর করে, ক) মায়ের বংশ, খ) মায়ের স্বাস্থ্য- মা রোগ ও কৃমিমুক্ত হতে হবে। গ) মায়ের সুষম খাদ্য গ্রহণ এবং, ঘ) মায়ের নিয়মিত ক্রিমিনাশক ও ভ্যাকসিন ব্যবহার - এর উপর। এর নিশ্চয়তা, খামারিকে দিতে হবে।

৩) বাছুরের দুধ ও পুষ্টির নিশ্চয়তা বিধান:
জন্মের পর, শাল-দুধ সহ বাছুরের সব ধরনের পুষ্টি নিশ্চিত করতে হবে এবং, সঠিক সময়ে বাছুরকে দুধের পাশাপাশি, ঘাস-খড়-দানাদার-লবণ-ভিটামিন এ অভ্যস্ত করতে হবে।

৪) শাহীওয়াল জাত সম্পর্কে সঠিক জ্ঞান:
শাহীওয়াল বাছুরের জন্ম-ওজন, হোলস্টেইন বাছুরের জন্ম-ওজনের চেয়ে, অনেক কম হয়। এজন্য ছোট আকারের গাভী ও বকনা গরুকে, শাহীওয়ালের বীজ দিতে উৎসাহিত করা হয় যাতে, মায়ের জরায়ুর উপর, কম চাপ পড়ে। তবে, শাহীওয়াল বাছুরের ওজন বাড়ার হার, গরম ওয়েদার সহ্য করার ক্ষমতা ও,রোগ প্রতিরোধ ক্ষমতা, খুব ভাল। সুতরাং বাচ্চা জন্মের সময় আকারে ছোট হলেও, এর ওজন দ্রুত বাড়তে থাকে (যদি তার পুষ্টি ও কৃমি প্রতিরোধ - সঠিক থাকে)।
কপি পেস্ট

Photos from Modhu Animal Health Service's post 19/07/2022

একটা খামারির স্বপ্ন শেষ হয় একটু ভয় এর কারনে

Want your business to be the top-listed Beauty Salon in Barishal?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Barishal
Barishal