Sifatullah

Sifatullah

Share

01/05/2025

জীবনের দেখা স্বপ্নগুলোর মধ্যে প্রথম স্বপ্ন,যে স্বপ্ন বাস্তবে রুপ দিতে এখনো লড়ছি ,,,,

মুখস্থ বিদ্যার যে হাল তাতে কী হয় আল্লাহ ভালো জানে,,,

13/10/2023

জোনাকিরা বন্ধু হয়ে
রাত্রিবেলায় জ্বাললো বাতি,
আমিও বন্ধুতা চাই
কায়মনে তাই দুহাত পাতি।

তুমি কি বাস্তবে আর
এই আমিটার বন্ধু হবে ?
নিশ্চুপ থাকবে নাকি
এ কথার জবাব দেবে?,,,,,,

18/09/2023

চলার পথে শত জনের দেখা মেলে, কিন্তু আমি সেই তোমাতেই রয়ে যাই।💌

29/08/2023

এক বছর হয়ে গেলো CID এপিসোড গুলো আর দেখা হয় না, মাঝে মাঝে ইউটিউভ স্কল করতে করতে সামনে এসে গেলেও পুরোটা দেখতে কেন যেন আর মন বসে না। কিন্তু এর আগে 2019 সালের মে থেকে এমন কোনো এপিসোড নাই যে আমি দেখি নাই,(আগের গুলো সহ)।

উৎসর্গ:,,,,,,,,,,,,,,,,

18/08/2023

রাজতন্ত্র প্রধান সৌদি আরবে সবকিছুই যখন তাদের রাজা বাদশাদের নিয়ন্ত্রণে,তখন আর সবকিছুর মতোই পবিত্র কাবা ঘরের দরজার তালার চাবির দায়িত্ব তাদের হাতেই থাকবে এটাইতো স্বাভাবিক। তবে কাবা ঘরের চাবি রাজ পরিবারের কোনো সদস্যের কাছে নেই। এটি 14 শ বছর ধরে আছে খুব সাধারণ একটি সৌদি পারিবারের কাছে। যাদের দায়িত্ব দিয়েছিলেন স্বয়ং মহানবি হযরত মুহাম্মদ (সঃ)। কিন্তু কেন, আর কাদের দায়িত্ব দিয়েছিলেন বিশ্বনবি?এর কারন কী? জানার চেষ্টা করবো সেই ঘটনা।

সৌদি আরবের বাদশা ,মক্কার গভর্নর, মসজিদে হারামের প্রধান খতিব বা সরকারি কোনো কর্মকর্তা নন, পবিত্র কাবার চাবি বহন এবং সংরক্ষণ করেন যিনি তার নাম শায়খ সালেহ আল শায়বা।

সৌভাগ্যবান এই মানুষটি সাহাবি হযরত উসমান ইবনে তালহা রা: এর বংশধর। মক্কা বিজয়ের দিন মহানবি হযরত মুহাম্মদ স: হযরত উসমান ইবনে তালহা রা: এর হাতে চাবি দেন, এবং অনাগত কালে তার বংশের হাতেই কাবার চাবি সংরক্ষণের দায়িত্বে থাকার প্রতিশ্রুতি দেন।

এরি ধারাবাহিকতায় বনি শাইবা গোত্রের 108 তম উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করছেন শায়খ সালেহ আল শায়বা। পবিত্র কবার তালা খোলার অধিকার শুধু তার কাছেই আছে। এমনকি রাজা বাদশারা কবার ভিতরে প্রবেশ করতে চাইলে তিনি খুলে দেন দরজা। মক্কা বিজয়ের পর থেকে গত 14শ বছরে অনেক রাজা বাদশা, সুলতানরা সৌদি আরবের কর্তৃত্ব করেছেন, নেতৃত্বে বদল এসেছে বহুবার, সামনেও আসবে।কিন্তু কাবার দরজা খোলার কতৃত্ব শুরু থেকেই করে আসছেন উসমান ইবনে তালহার বংশধররা। অনাগত দিনেও করবেন ।কেয়ামত পর্যন্ত তারাই এই মহান দায়িত্ব পালন করবেন। সেই প্রতিশ্রুতি দিয়েছেন মহানবি (স:)। তিনি বলেছেন কেউ এই দায়িত্ব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে হবে জালিমের অন্তর্ভুক্ত।

মক্কা বিজয়ের দিন যখন সব কিছু রাসূল স: এর অধিনে, তখন তিনি উসমানের কাছে কাবার চাবি চাইলেন। চাবি নিয়ে মহানবি স: নিজ হাতে দরজা খুলে কাবার ভিতরে প্রবেশ করলেন এবং দুই রাকাত নামাজ আদায় করলেন। বের হওয়ার পর সবার কৌতূহল ছিলো কার কাছে দেওয়া হবে কাবা ঘরের চাবি। কে পালন করবে দায়িত্বটি। হজরত আব্বাস রা:) ও হযরত আলি রা:) চাবি পাওয়ার ব্যাপারে আবেদন করেছিলেন। কিন্তু তাদের অবাক করে উসমান ইবনে তালহা কে ডাকলেন নবি স:), তার হাতে পবিত্র কাবা ঘরের দরজার চাবি তুলে দিয়ে বললেন, এখন থেকে এ চাবির দায়িত্ব তোমার এবং কেয়ামত পর্যন্ত এর দায়িত্ব থাকবে তোমার বংশধরদের উপর। তখন উসমান ইবনে তালহার মনে পরে গেলো হিযরতের আগের ঘটনা। হিজরতের আগে প্রতি সোম ও বৃহস্পতিবার কাবার দরজা খোলা হতো। একদিন মহানবি স: কয়েকজন সাহাবি নিয়ে কাবায় প্রবেশ করতে চাইলে বাধা দেন তখনো মুসলিম না হওয়া উসমান ইবনে তালহা। পরবর্তীতে মক্কা বিজয় ও তার ইসলাম গ্রহণের পর তার হাতেই কাবা ঘরের চাবি তুলে দেন বিশ্ব নবি। সেই থেকে বনি শায়াবা গোত্রের কাছে গচ্ছিত থাকে কাবা ঘরের চাবি। আর চাবি রাখা হয় সবুজ রংয়ের বিশেষ ব্যাগে। যা তৈরি করা হয় কাবার গিলাফ তৈরির কারখানায়। 14শ বছরে মোট 58 বার বদলানো হয় কাবা শরিফের দরজার তালা। সর্বশেষ 2013 সালে কাবা ঘরের চাবি পরিবর্তন করা হয় ।

Want your public figure to be the top-listed Public Figure in Barishal?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Barishal