Management Studies Association-MSA

Management Studies Association-MSA

Share

Photos from Management Studies Association-MSA's post 15/07/2026

প্রিয় সুধী,
অদ্য ১৫ জুলাই ২০২৬ খ্রি. তারিখে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ কর্তৃক আয়েজিত এবং ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশনের সহোযোগিতায় "নবীন বরণ অনুষ্ঠান-২০২৬" অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ স্যার। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাবসায় শিক্ষা অনুষদের সম্মানিত ডিন মোঃ হারুন-উর-রশিদ স্যার এবং সভাপতিত্ব করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান ড. মো. সাখাওয়াত হোসেন স্যার। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী, ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং শ্রেণী প্রতিনিধিবৃন্দ।
১৫তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছামূলক বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ স্যার, বিশেষ অতিথি মোঃ হরুন-উর-রশিদ স্যার, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সম্মানিত ছাত্র উপদেষ্টামণ্ডলী, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সম্মানিত শিক্ষকমণ্ডলী,ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সাধারণ সম্পাদক। সমাপনী বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান মহোদয়। সর্বশেষ ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের হাতে তাদের শুভেচ্ছা সামগ্রী তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরলসভাবে পরিশ্রম করায় ১৪ তম ব্যাচের সকল শিক্ষার্থীকে ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশন আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছে।

27/06/2026

প্রিয়,
মোঃ ইয়াসিন
সহ-ক্রীড়া সম্পাদক
ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশন,
বরিশাল বিশ্ববিদ্যালয়।

শুভ জন্মদিন।🎂🎉

জন্মদিনের এই শুভক্ষণে ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশন আপনাকে জানাচ্ছে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন।
সেই সাথে মহান স্রষ্টার নিকট আপনার উত্তোরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে।

শুভেচ্ছান্তে,
ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশন,
বরিশাল বিশ্ববিদ্যালয়।

18/06/2026

🗣️ আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ 🗣️

যুক্তি, বিশ্লেষণ, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং বাগ্মিতার সমন্বয়ে শিক্ষার্থীদের মেধা, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস বিকাশের লক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬।

উদ্বোধনী অনুষ্ঠান, ট্যাব রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনালের মাধ্যমে প্রতিযোগীরা অংশ নেবে এক প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক বুদ্ধিবৃত্তিক যাত্রায়।

📌 রেজিস্ট্রেশনের সময়সীমা: ২০ জুন, ২০২৬ পর্যন্ত।
🎯 আয়োজনে: ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।
🤝 সহযোগিতায়: ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশন, বরিশাল বিশ্ববিদ্যালয়।
🌟 কৌশলগত পৃষ্ঠপোষকতায়: বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (BUDS), বরিশাল বিশ্ববিদ্যালয়।

আজই নিবন্ধন করুন এবং যুক্তির মঞ্চে তুলে ধরুন আপনার চিন্তা, দক্ষতা ও সম্ভাবনা।
"যুক্তির আলোয়, মেধার জয়।" ✨

Want your school to be the top-listed School/college in Barishal?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Barishal