Back from silence
05/09/2025
ঘটনাটি পড়ার আগে সতর্ক হোন: এটি এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি...
সম্প্রতি একটি ঘটনা মনকে ভীষণভাবে নাড়া দিয়েছে। এক 'অত্যাচারী' শাশুড়ি, যার একমাত্র ছেলে 'মায়ের বাধ্য'। পরপর দু'বার ছেলের বিয়ে দিলেন, কিন্তু শাশুড়ির সাথে বনিবনা না হওয়ায় দু'জন পুত্রবধূকেই ত্যাগ করতে হলো। এরপর নিজের বোনের মেয়েকে ছেলের বউ করে আনলেন। কিন্তু নিয়তির পরিহাস! তার সাথেও সেই একই ঝগড়া-অশান্তি। শেষমেশ যা ঘটলো, তা আরও ভয়ঙ্কর। দেড় লাখ টাকায় পেশাদার খুনি ভাড়া করে তৃতীয় পুত্রবধূকে খুন করিয়ে ডাকাতির নাটক সাজালেন সেই শাশুড়ি... 💔 (এগুলো সংবাদে প্রকাশিত তথ্য, আমার লেখা নয়)।
কেন এমন হয়? একজন মা কেন ছেলের স্ত্রীকে মেনে নিতে পারেন না?
এই ঘটনা আমাদের সমাজে ছড়িয়ে থাকা এক অসুস্থ মানসিকতার দিকেই ইঙ্গিত করে— যাকে আমরা বলছি 'সুডো হাজবেন্ড সিন্ড্রোম' (Pseudo Husband Syndrome)। এটি কোনো স্বীকৃত মানসিক রোগ না হলেও, এর লক্ষণগুলো ভয়াবহ।
যখন একজন মা তার স্বামীর কাছ থেকে কাঙ্ক্ষিত ভালোবাসা, মনোযোগ বা মানসিক সমর্থন পান না, তখন অবচেতনভাবে তিনি সেই শূন্যস্থান পূরণের জন্য নিজের ছেলেকে 'স্বামী'র আসনে বসিয়ে দেন। এর ফলে:
অতিরিক্ত নিয়ন্ত্রণ: মা তার ছেলের জীবনের প্রতিটি দিক, এমনকি ব্যক্তিগত সম্পর্কও কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে চান।
হিংসা ও প্রতিদ্বন্দ্বিতা: যখন ছেলে বিয়ে করে, তখন নতুন পুত্রবধূ হয়ে দাঁড়ায় মায়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী অথবা সতীনকাঁটা। মায়ের মনে হয় তার সবচেয়ে প্রিয় জিনিসটি কেড়ে নেওয়া হচ্ছে, যা থেকে জন্ম নেয় তীব্র ঈর্ষা।
অসুস্থ সম্পর্ক: এই ধরনের পরিস্থিতিতে ছেলে 'মামা'স বয়' বা মাতৃভক্ত সন্তান হয়ে মায়ের আঁচলে বাঁধা পড়ে থাকে, আর পুত্রবধূকে প্রতিনিয়ত মানসিক নির্যাতনের শিকার হতে হয়। ফলাফল? সম্পর্ক ভেঙে যায়, বা আরও মর্মান্তিক ঘটনার জন্ম দেয়।
আমাদের সমাজে 'মামা'স বয়' হওয়াকে অনেক সময় ইতিবাচক হিসেবে দেখা হলেও, এটি একটি সুস্থ পারিবারিক জীবনের জন্য মারাত্মক হুমকি। মানসিক স্বাধীনতা এবং পারস্পরিক শ্রদ্ধাই একটি সুস্থ সম্পর্কের ভিত্তি। আসুন, এই ধরনের অসুস্থ মানসিকতা নিয়ে সচেতন হই এবং পরিবারে ভালোবাসার একটি সুস্থ পরিবেশ গড়ে তুলি।
#সুডো_হাজবেন্ড_সিন্ড্রোম #পারিবারিক_অশান্তি #মানসিক_স্বাস্থ্য #সম্পর্ক #সচেতনতা #মায়ের_আঁচল #অসুস্থ_মানসিকতা
06/08/2025
একটা ব্যাপার খেয়াল করছেন?
এই দেশে ব্ল্যাক ম্যাজিক আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।
নতুন নতুন তান্ত্রিক জন্ম নিচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় আপনি হাসছেন।
বন্ধুদের সঙ্গে ছবি দিচ্ছেন।
ছেলেমেয়েকে কোলে নিয়ে পোস্ট করছেন।
লোকেশন দিচ্ছেন – কোথায় যাচ্ছেন, কী করছেন…
আর এদিকে?
একজন তান্ত্রিক আপনার ছবিটা জুম করে সেভ করছে।
একটা মোমবাতি জ্বলছে।
একটা কালি পড়ছে ছবির ওপরে।
শুরু হচ্ছে মন্ত্র।
আপনার জানা ছাড়াই, আপনার লাইফে প্রবেশ করছে অশুভ শক্তি।
হ্যাঁ, ঠিক শুনেছেন।
আপনার ছবি দিয়েই চলে তাদের পাওয়ার প্র্যাকটিস।
পরে বলে বেড়ায় — এই লোকটার লাইফ আমি ধ্বংস করছি। আমার চেয়ে বড় তান্ত্রিক আর কেউ নাই।
শুধু তাই না।
আপনার যদি কোনো শত্রু থাকে
তাহলে যে কোনো সময় আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করিয়ে দিতে পারে।
কিন্তু বিষয় হচ্ছে এগুলা বাড়ছে কেন?
এর পেছনে আছে AI এর অদৃশ্য থাবা।
চুপিচুপি হাজার হাজার মানুষের চাকরি খেয়ে নিচ্ছে AI।
বিজ্ঞাপন তৈরি হচ্ছে এখন AI দিয়ে।
মডেলিং পেশা – ধীরে ধীরে ভ্যানিশ হবে।
ভিডিও প্রোডাকশন – কমে যাচ্ছে।
এক সময়ের হাই-ভ্যালু পেশাগুলো ধীরে ধীরে মুছে যাবে।
অলরেডি বাংলাদেশেই অনেক কোম্পানি তাদের বিজ্ঞাপন তৈরি করছে AI ভিডিও দিয়ে।
যারা তাল মেলাতে পারছে না, তারা ভেঙে পড়ছে।
হতাশা, হিংসা, ঈর্ষায় আক্রান্ত হয়ে তারা খুঁজছে শর্টকাট।
আর শর্টকাট মানেই — অবৈধ পথ। অন্ধকার পথ।
কারণ একটাই
দিনশেষে খেতে তো হবেই।
সামনে কী অপেক্ষা করছে?
ভবিষ্যতে এইসব প্রাচীন নিষিদ্ধ পেশা আরও বেড়ে যাবে।
যারাই একটু ভালো থাকবে, তাদেরকে টার্গেট করা হবে।
তাদের সুখ, শান্তি, ক্যারিয়ার — সবকিছুতেই বাঁধা আসবে।
আর আমাদের সমাজে?
অন্যের ক্ষতি করা অনেকের কাছে এক ধরনের বিনোদন।
আমরা হাডুডুর জাতি।
কাউকে আটকে দিতে পারলেই মনে করি — আমরা জিতেছি!
আপনার করণীয় কী?
- আপনার পার্সোনাল লাইফ, পার্সোনাল রাখুন
- অপ্রয়োজনে ছবি, তথ্য, রিলেশন শেয়ার করবেন না
- নিজেকে AI-যুগের জন্য তৈরি করুন
- জীবনের অস্বাভাবিক ছন্দপতন হলে খোঁজ খবর নিন। কোনো শত্রুর কালো নজরে পড়েন নি তো?
ভালো থাকা এখন আর শুধু পরিশ্রমের ফসল না,
এটা এখন একটা চ্যালেঞ্জ।
একটা যুদ্ধ।
নিজেকে রক্ষা করার যুদ্ধ।
আপনি সচেতন থাকলেই বাঁচবেন।
না হলে, কে কখন আপনার পেছনে অদৃশ্য ছুরি চালাবে, টেরও পাবেন না।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Barishal