Quranic Cure

Quranic Cure

Share

19/04/2026

বছরের পর বছর মেডিকেল চিকিৎসা নিচ্ছেন, কিন্তু রিপোর্ট নরমাল—তাহলে আসল সমস্যা কোথায়?

দীর্ঘদিন মেডিকেল চিকিৎসা নিয়েও সুস্থ হচ্ছেন না— কারণ আপনার শরীরে ভেতর জমে আছে শয়তানের অদৃশ্য শক্তিশালী গিঁট (عقد الأقدام)

বর্তমান সময়ে আমরা এমন একটি বাস্তবতার মুখোমুখি হচ্ছি, যা অনেকেই বুঝতে পারছেন কিন্তু স্পষ্টভাবে বলতে পারছেন না। বিশেষ করে এই ধরনের সমস্যায় যারা ভুক্তভোগী—তারা বছরের পর বছর মেডিকেল চিকিৎসা নিচ্ছেন, সময় দিচ্ছেন, অর্থ ব্যয় করছেন—কিন্তু কাঙ্ক্ষিত সুস্থতা পাচ্ছেন না। একের পর এক ডাক্তার, হাসপাতাল, টেস্ট—সব কিছু করার পরও যখন রিপোর্ট নরমাল আসে, তখন রোগী আরও বেশি হতাশ হয়ে পড়ে।

আমরা এখানে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বলতে চাই—আমরা কখনোই বলি না যে মেডিকেল চিকিৎসা নিবেন না। বরং আমরা সব সময়ই বলি, মেডিকেল চিকিৎসকের যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক তেমনি ভাবে জ্বীন, জাদু, বদনজর ও হাসাদ কেন্দ্রিক সমস্যাগুলোকে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি। কারণ বাস্তবতা হলো—সব রোগ শুধুমাত্র মেডিকেল দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়।

আমাদের কাছে আসা অসংখ্য রোগীর মধ্যে একটি বড় অংশ এমন—যারা দীর্ঘদিন ধরে জয়েন্ট পেইন, মাসেল পেইন, মাথা ব্যথা, মাইগ্রেন ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা বহুবার টেস্ট করিয়েছেন—কিন্তু রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়েনি। তখন ডাক্তারদের পক্ষ থেকেও সীমাবদ্ধতা থাকে—কারণ রিপোর্টে কিছু না থাকলে চিকিৎসাও সাধারণত উপসর্গভিত্তিক হয়ে যায়।

ফলে রোগীকে দেওয়া হয় ব্যথার ঔষধ, ঘুমের ঔষধ, এবং বিভিন্ন নার্ভের ঔষধ—যা সাময়িকভাবে কিছুটা আরাম দিলেও দীর্ঘমেয়াদে শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এই ঔষধগুলোর সাইড ইফেক্টের কারণে অনেক সময় নতুন নতুন রোগ শরীরে বাসা বাঁধতে শুরু করে—যেমন লিভার সমস্যা, থাইরয়েড সমস্যা, পিরিয়ড সমস্যা, কিডনির সমস্যা, এলার্জি, চুলকানি, শারীরিক দুর্বলতা, অলসতা, অতিরিক্ত ক্লান্তি, চেহারার পরিবর্তন, চুল পড়ে যাওয়া—এমনকি ধীরে ধীরে শরীরের স্বাভাবিক শক্তি কমে যেতে থাকে।

এখন প্রশ্ন হচ্ছে—এই ধরনের ব্যথাজনিত সমস্যা আসলে কেন হয়? আমাদের বাস্তব অভিজ্ঞতা এবং অসংখ্য কেস স্টাডির আলোকে দেখা যায়—অধিকাংশ ক্ষেত্রে এই সমস্যাগুলোর পেছনে জ্বীন, জাদু ও বদনজরের প্রভাব থাকে। শয়তানরা শরীরের বিভিন্ন স্থানে গিঁট বা বাঁধন তৈরি করে রাখে—যার কারণে শরীরে বিভিন্ন ধরনের ব্যথা, চাপ, অস্বাভাবিক অনুভূতি এবং দুর্বলতা তৈরি হয়।

এই গিঁট বা বাঁধন থাকার কারণে অনেক সময় মেডিকেল চিকিৎসায় তেমন ফল পাওয়া যায় না। কারণ সমস্যার মূল উৎসটি শারীরিক নয়—বরং জ্বীন,জাদু বদনজর হাসাদ থেকে তৈরি। এজন্য প্রয়োজন এমন একটি চিকিৎসা পদ্ধতি, যা মূল সমস্যাকে টার্গেট করবে।

অনেকেই মনে করেন এই সমস্যাগুলোর চিকিৎসা খুব জটিল—কিন্তু বাস্তবে সঠিক পদ্ধতি অনুসরণ করলে চিকিৎসা সহজ। বিশেষ করে মাইগ্রেন, মাথা ব্যথা, জয়েন্ট পেইন, মাসেল পেইন ইত্যাদি সমস্যার ক্ষেত্রে হিজামা চিকিৎসা অত্যন্ত কার্যকরী। এছাড়াও আকুপাংচার, আকুপ্রেশার, মাসাজ থেরাপি, ফায়ার কাপিং—এই ধরনের চিকিৎসাগুলোও অনেক উপকারী এবং এগুলোর কোনো ক্ষতিকর সাইড ইফেক্ট নেই, আলহামদুলিল্লাহ।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—সঠিক রোগ নির্ণয়। এজন্য প্রথমে রুকইয়াহ করে ডায়াগনোসিস করতে হবে। এরপর রোগ অনুযায়ী রুকইয়াহ ট্রিটমেন্ট সেশন গ্রহণ করতে হবে। শরীরে জমে থাকা গিঁট ধ্বংসের জন্য তাদমির সেশন করা প্রয়োজন হতে পারে। এর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী হিজামা, ফায়ার কাপিং, মাসাজ কাপিং, মাসাজ থেরাপি, আকুপাংচার বা আকুপ্রেশার যুক্ত করলে চিকিৎসা আরও কার্যকর হয়।

তাই প্রত্যেক ভুক্তভোগীর উচিত—অন্তত একবার হলেও রুকইয়াহ ডায়াগনোসিস সেশন করা। এতে নিশ্চিতভাবে বোঝা যাবে—তার মূল সমস্যা কী, এবং কোন পথে এগোলে সে সুস্থ হতে পারবে।

এখন আসি আমাদের পেইজে আসা কিছু বাস্তব কমেন্টের দিকে—

কমেন্ট নং ১:
“আমার হাতে এবং পায়ে শক্তি পাচ্ছি না, হাঁটতে কষ্ট হয়। অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ঔষধ খেয়েছি, কোনো পরিবর্তন নেই। বিভিন্ন টেস্ট করেছি—বলেছে কোনো সমস্যা নেই। আমার করণীয় কী?”

কমেন্ট নং ২:
“আমার পায়ের হাঁটুর জয়েন্টসহ পুরো শরীরের সব জয়েন্ট খুলে আসার মতো হয়ে যাচ্ছে। কোনো ঔষধে কাজ করছে না। অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক টেস্ট করেছি—কিন্তু রিপোর্টে তেমন কিছু ধরা পড়েনি। দেশ ও দেশের বাইরে বড় বড় মেডিকেলে দেখিয়েছি। এটা থেকে কিভাবে মুক্তি পেতে পারি?”

কমেন্ট নং ৩:
আমার হাতে এবং পায়ে শক্তি পাচ্ছি না হাটতে কষ্ট হয়।

কমেন্ট নং ৪:
পায়ের গোড়ালি পর্যন্ত ব্যাথা নিয়ে অনেক কষ্টে আছি আমার জন্য দোয়া করবেন।

কমেন্ট নং ৫:
আমার পুরা শরীর বেথা রাতে ঘুম হয়না, মাইগ্রেনের ব্যথা অনেক ডাক্তার দেখিয়েছে ওষুধ খেয়েছি এবং মাথার সিটি স্ক্যান করানো হয়েছে কোন সমস্যা নাই, কিন্তু কোন ভাবেই সুস্থ হচ্ছি না হুজর আমি কি সুস্থ হবো না? মাঝে মাঝে ইচ্ছে করে আত্মহত করে মনে যাই কিন্তু এটা তো পাপ তাই করিনা, আমাকে পরামর্শ দিন প্লিজ

এগুলো শুধুমাত্র কয়েকটি উদাহরণ। বাস্তবে আমরা প্রতিনিয়ত এমন শত শত মেসেজ ও কমেন্ট পাচ্ছি। তাই সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি—শুধু উপসর্গ নয়, সমস্যার মূল কারণ খুঁজে বের করা প্রয়োজন।

✍️লেখা ওস্তাদ: Raqi Abu Rayhan راقي أبو ريحان
Managing Director Senior Raqi Consultant and HijamaTherapist: Quranic Cure Ruqyah center
📿শরঈ রুকইয়াহ্ চিকিৎসা ও পরামর্শ পেতে সরাসরি কল করুন 01991663988 (Call / Imo / WhatsApp)

ুকইয়াহ #মেডিকেল_বাস্তবতা #জয়েন্ট_পেইন #মাইগ্রেন #হিজামা_চিকিৎসা

22/02/2026

তারাবির নামাজ আদায়ের পরে ওস্তাদ Raqi Abu Rayhan راقي أبو ريحان ওস্তাদ হাসান আজমী হাফি—দু’জন একটি বিশেষ প্রয়োজনীয় কাজের উদ্দেশ্যে সাইনবোর্ড এলাকায় যান। সেখান থেকে আমাদের কাজলা, যাত্রাবাড়ী চেম্বারে ফেরার সময় তারা অটোরিকশা (টেসলা) যোগে রওনা দেন। পথিমধ্যে রাস্তায় থাকা একটি ম্যানহোলের স্ল্যাবের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। গাড়িটির গতি তুলনামূলক বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ওস্তাদ রাকী রায়হান হাফির এক পা অটোর নিচে আটকে যায় এবং তার উরুর মাংসপেশিতে (থাই মাসল) প্রচণ্ড চাপ লাগে। আল্লাহ তাআলাই উত্তম হেফাজতকারী।

অপরদিকে, ওস্তাদ রাকি হাসান আজমী হাফির বাম চোখের ভ্রুর শুরুর অংশ থেকে কপালের মাঝামাঝি পর্যন্ত গভীরভাবে আঘাতপ্রাপ্ত হন। চিকিৎসক জানিয়েছেন, সেখানে সাত-আটটি সেলাই প্রয়োজন। এছাড়াও পায়ের কিছু অংশ কেটে গেছে।

🤲 আপনারা সকলে ওস্তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন—আল্লাহ তা`আলা যেন দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমীন।

✍️ #এডমিন: Quranic Cure Ruqyah center (M.1)

19/01/2026

রামাদান অনলাইন রুকইয়াহ প্রজেক্ট ২০২৬

দীর্ঘদিন ধরে যারা জ্বিন-শয়তানের আছর, যাদু (সিহর), বদনজর (আইন), হাসাদ, অতিরিক্ত ওয়াসওয়াসা, বিয়েতে বাধা, সন্তানহীনতা, পারিবারিক অশান্তি কিংবা ব্যবসা ও ক্যারিয়ারে অদৃশ্য বাধার সম্মুখীন হচ্ছেন—তাদের জন্য এই রামাদান হতে পারে মুক্তি ও সুস্থতার একটি বাস্তব সুযোগ।

আর্থিক সীমাবদ্ধতা, দূরত্ব কিংবা সময়ের অভাবে যারা নিয়মিত রুকইয়াহ চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না—তাদের কথা বিবেচনা করেই কুরআনিক কিউর রুকইয়াহ্ ও হিজামা সেন্টার আয়োজন করেছে এই বিশেষ অনলাইন রামাদান রুকইয়াহ প্ল্যান।

সাধারণভাবে একটি ব্যক্তিগত রুকইয়াহ সেশনের খরচ ৩,০০০–৬,০০০ টাকা। সে হিসেবে ২০টি সেশনের স্বাভাবিক খরচ হতো প্রায় ৬০,০০০ থেকে ১,২০,০০০ টাকা। কিন্তু রামাদানের বরকতে আমরা মাত্র ১,৫৩০ টাকা রেজিস্ট্রেশন ফিতে দিচ্ছি ২০টি লাইভ অনলাইন রুকইয়াহ সেশনে অংশগ্রহণের সুযোগ।

☑️এই প্ল্যানে কি থাকছে⁉️

প্রতিদিন ১টি করে মোট ২০টি লাইভ রুকইয়াহ সেশন, অভিজ্ঞ রাক্বীর তত্ত্বাবধানে। জ্বিন, যাদু, বদনজর, ওয়াসওয়াসা ও মানসিক অস্থিরতা—প্রতিটি সমস্যার জন্য আলাদা ফোকাস থাকবে। পাশাপাশি থাকবে রুকইয়াহ দুআ ও কুরআন মাশক্ব সেশন, প্রয়োজনীয় প্রশ্নোত্তর, সুন্নাহভিত্তিক রুকইয়াহ প্রেসক্রিপশন, ব্যক্তিগত কাউন্সিলিং এবং পুরো রামাদান জুড়ে সাপোর্ট।

☑️এই প্রোগ্রামটি যাদের জন্য উপযোগী⁉️

যারা ঢাকার বাইরে বা প্রবাসে থাকেন, যারা দীর্ঘদিন সেল্ফ রুকইয়াহ করেও উপকার পাচ্ছেন না, যারা সারা বছর সময় পান না কিন্তু রামাদানে টানা ২০ দিন নিয়মিত ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা রুকইয়াহ করতে চান, এবং প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলা যারা দীর্ঘদিন ধরে জ্বিন, যাদু, বদনজর ও ওয়াসওয়াসার সমস্যায় ভুগছেন।

☑️অংশগ্রহণের জন্য কি প্রয়োজন⁉️

একটি অ্যান্ড্রয়েড মোবাইল বা কম্পিউটার, তাতে Zoom App ইনস্টল করা এবং একটি ইয়ারফোন বা স্পিকার থাকলেই যথেষ্ট।

☑️কেন এই প্রোগ্রামটি কার্যকর⁉️

ঘরে বসেই সহজে অংশগ্রহণ করা যাবে, অল্প খরচে ধারাবাহিক রুকইয়াহ নেওয়ার সুযোগ থাকবে। আলাদা আলাদা শর্ট রুকইয়াহর চেয়ে টানা ২০ দিন নিয়মিত রুকইয়াহ ইনশাআল্লাহ গভীর ও স্থায়ী উপকার এনে দেয়।

🚨রেজিস্ট্রেশন প্রক্রিয়া⁉️

এক হাজারা পাঁচশত ১,৫৩০ টাকা (Send Money) পাঠিয়ে পেমেন্টের স্ক্রিনশট অথবা ট্রানজেকশনের শেষ ৪টি ডিজিট আমাদের ইনবক্স বা হোয়াটসঅ্যাপে পাঠালে আপনার আসন নিশ্চিত হবে। 👉কনফার্ম অংশগ্রহণকারীদের জন্য 🔗নতুন একটি প্রাইভেট টেলিগ্রাম গ্রুপের লিংক প্রদান করা হবে
💰পেমেন্ট নাম্বার: 01743230645 (বিকাশ,নগদ(পার্সোনাল)

আসন সংখ্যা সীমিত। তাই দেরি না করে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ রইল।

⚠️ গুরুত্বপূর্ণ
শর্তাবলী (অবশ্যই পড়ুন)
🔸 একজনের রেজিস্ট্রেশন দিয়ে একাধিক ব্যক্তি চিকিৎসা নিতে পারবেন না
🔸 রেজিস্ট্রেশন ফি আমানত হিসেবে গণ্য হবে
🔸 ফি (অফেরতযোগ্য)
🔸 রেজিস্ট্রেশন ছাড়া লাইভ সেশনে অংশগ্রহণের সুযোগ নেই
📢 আপাতত আপডেট পেতে এখনই জয়েন করুন:https://t.me/+_pShNu7lQwg5YmNl
👉১ম কমেন্ট দেখুন

✍️প্রতিষ্ঠাতা ও পরিচালক:
Raqi Abu Rayhan راقي أبو ريحان
Quranic Cure
🩺আরো বিস্তারিত জানতে সরাসরি কল করুন:
📞 01991-663988 (Call / IMO / WhatsApp)

আল্লাহ তা'আলা আমাদের এই উদ্যোগ কবুল করুন এবং এই রামাদানকে আমাদের সবার জন্য শিফা ও কল্যাণের মাস হিসেবে কবুল করুন। আমীন।

13/12/2024

صَــــــــــــــــلَّی اللهُ عَلَيْـــــــــهِ وَ سَـــــــــــلَّمَ
সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম।

09/11/2024

রবের সাথে নিজের দুঃখগুলো প্রকাশ করতে শিখুন........

Want your business to be the top-listed Grocery Store in Barishal?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Barishal
RAYHAN30645