Sinbad
15/01/2024
মহিলাদের জন্য ১৪ জন মাহরাম পুরুষ ব্যতিত অন্য পুরুষদের দেখা দেয়া হারাম।
মাহরাম পুরুষগণ হলেন:
🌸🌿 বাবার মত পাঁচ জন 🌿🌸
(১) নিজের বাবা
(২) দুধ বাবা
(৩) চাচা
(৪) মামা
(৫) শশুর
🌸🌿 ভাইয়ের মত পাঁচ জন 🌿🌸
(১) আপন ভাই
(২) দুধ ভাই
(৩) দাদা ভাই
(৪) নানা ভাই
(৫) নাতী
🌸🌿 ছেলের মত চার জন 🌿🌸
(১) নিজের ছেলে
(২) ভাইয়ের ছেলে
(৩)বোনের ছেলে
(৪) মেয়ের জামাতা
" ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের গোপন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, কামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও।"
(২৪:৩১)
আর পুরুষদের জন্যেও মাহরাম নারীগণ, যাদেরকে বিয়ে করা পুরুষদের জন্য হারাম।
🌸🌿 মায়ের মত পাঁচ জন 🌿🌸
(১) নিজের মা
(২) দুধ মা
(৩) খালা
(৪) ফুফু
(৫) শাশুড়ী
🌸🌿 বোনের মত পাঁচ জন 🌿🌸
(১) আপন বোন
(২) দুধ বোন
(৩) দাদী
(৪) নানী
(৫) নাতনী
🌸🌿 মেয়ের মত চার জন 🌿🌸
(১) নিজের মেয়ে
(২) ভাইয়ের মেয়ে
(৩)বোনের মেয়ে
(৪) পুত্রবধু
'' তোমাদের কারো মাথায় যদি লোহার সুঁচ দিয়ে আঘাত করা হয় তবে সেই আঘাত এর যন্ত্রণা তার জন্য উত্তম এমন কোনো মহিলা কে স্পর্শ করা থেকে যাকে স্পর্শ করা তার জন্য জায়েজ নেই। (অর্থাৎ গায়ের মাহরাম মহিলা)।''
( হাদিস টি সহিহ, তাবারানী, ২০ /২১২, সহীহ আল-জামী, ৪৯২১)
এছাড়া বাকিদের সাথে দেখা করা তো দুরের
কথা, অযথা কথাবার্তা বলাও কবীরা গুনাহ।
চাই তা সরাসরি হোক বা মোবাইল ফোনে হোক।
" তোমরা যদি আল্লাহকে ভয় করো তবে বাক্যালাপে কোমলতা অবলম্বন করো না যাতে দুষ্ট মনের কোন ব্যাক্তি লালসা করতে পারে; বরং সোজা ও স্পষ্ট বলো।"
(৩৩:৩২)
আস্তাগফিরুল্লাহ! আলহামদুলিল্লাহ! ইনশাআল্লাহ!
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Banani , Dhaka
Banani Model Town
1213