DUET Admission Help Line
স্বপ্ন যখন ডুয়েট: লক্ষ্য এবার লাল ইটের ক্যাম্পাস!
ডিপ্লোমা লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং টার্নিং পয়েন্টে আছো তোমরা—সপ্তম পর্ব! আর কিছুদিন পরেই ফাইনাল পরীক্ষা, এরপরই আসবে সেই মাহেন্দ্রক্ষণ, যার জন্য অনেকেই চার বছর ধরে অপেক্ষা করে আছো। হ্যাঁ, বলছি বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বপ্নের স্বর্গরাজ্য DUET (ডুয়েট)-এর কথা।
ডিপ্লোমা লাইফে চেনা-অচেনা মানুষের দেওয়া সব অবহেলা আর বাঁকা কথার জবাব দেওয়ার একটাই রাজকীয় জায়গা; গাজীপুরের ওই লাল ইটের ক্যাম্পাস।
তুমি যখন এখন পড়ার টেবিল ফাঁকি দিয়ে ফোন স্ক্রল করছ, তোমারই কোনো বন্ধু কিন্তু ডুয়েটের একটা সিট নিজের নামে করার জন্য দিন-রাত এক করে বেসিক ক্লিয়ার করছে। আসন সংখ্যা সীমিত, তাই নিজের ক্যারিয়ার নিয়ে আর একটা দিনও হেলাফেলা করো না।
"রক্তে যখন ডুয়েটের লাল ইটের নেশা ঢুকে যায়, তখন ঘুম কিংবা অলসতা—কোনো কিছুই আর বাধা হতে পারে না।"
সপ্তম পর্বের পরীক্ষাটা বুক দিয়ে দাও, বেসিক স্ট্রং করো। ডিপ্লোমার এই শেষ যুদ্ধ শেষ হতেই তোমাদের স্বাগত জানাতে আমরা প্রস্তুত। দেখা হবে ডুয়েট ক্যাম্পাসে!
✒️ Md Anamul Haque Bijoy
এস্টিমেটর, বিটাক (BITAC)
#মেহু
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Banani Model Town