Logic InfoTech Ltd.

Logic InfoTech Ltd.

Share

05/10/2020

বহুকাল আগের কথা, প্রবল পরাক্রমশালী মুঘল সম্রাট আবু মুজাফ্‌ফর মহিউদ্দিন মুহাম্মদ আওরঙ্গজেব আলমগীর (নভেম্বর ৩, ১৬১৮ – মার্চ ৩, ১৭০৭), উনার পুত্রের জন্য একজন শিক্ষক নিয়োগ দিলেন।মুঘল যুবরাজ শিক্ষকের নিকট সু শিক্ষায় শিক্ষিত হতে লাগলেন। ফজরের ওয়াক্তে যুবরাজের শিক্ষক নামাজের জন্য ওযু করবেন , সাথে যুবরাজ। শিক্ষক ওযু করতে লাগলেন। যখন শিক্ষক পা ধৌত করবেন তখন তিনি ছাত্র কে বললেন তার পায়ে পানি ঢালায় সাহায্য করতে তথা পানির পাত্র থেকে পানি ঢেলে দিতে। ছাত্র শিক্ষকের পায়ে পানি ঢেলে দিল। বাদশা আলমগীর এ দৃশ্য অবলোকন করলেন এবং রাজসভায় শিক্ষক কে হাজির হবার ফরমান পাঠালেন।

শিক্ষক আতংকিত, ভীতিগ্রস্থ হয়ে গভীর চিন্তায় পড়লেন।হোক না তার ছাত্র কিন্তু মুঘল যুবরাজ। ভবিষ্যৎ সম্রাট। তাকে দিয়ে পায়ে পানি ঢালিয়েছেন, এ এক অমার্জনীয় অপরাধ। আজ বুঝি প্রাণ যায়।

মুঘল দরবার, সামনে স্বয়ং সম্রাট আওরঙ্গজেব আলমগীর, যার নামে পুরো ভারতবর্ষ থরথরিয়ে কাঁপে। তিনি টুপি এবং নিজের হাতের লিখা কুরআন বিক্রি করে যে আয় হত তা দিয়ে খুব সাধারণ জীবন যাপন করেন, রাজকোষ কোনদিন ব্যাক্তিগত কাজে স্পর্শ করেন নি। তার শাসনামলে ভারত চীনকে ছাড়িয়ে পৃথিবীর সর্ব বৃহৎ অর্থনীতি হিসেবে গড়ে উঠেছিল। যার পরিমাণ ছিল ৯০ বিলিয়ন ডলার, ১৭০০ সালে সমগ্র পৃথিবীর জি ডি পি এর এক চতুর্থাংশ।

শিক্ষক বাদশাহ আলমগীর এর সামনে নতশির হয়ে আগত শাস্তির অপেক্ষায়।
সম্রাট শুধালেন, আপনি যুবরাজ কে দিয়ে পায়ে পানি ঢালিয়েছেন আজ ফজরের প্রহরে?

শিক্ষকঃ জাহাঁপনা আমি না বুঝে অনেক বড় অন্যায় করে ফেলেছি, এবারের মত আমায় প্রাণ ভিক্ষা দিন।

সমগ্র দরবার কে বিস্মিত করে দিয়ে, সমগ্র কায়নাত কে হতবাক করে পরাক্রমশালী মুঘল সম্রাট আবু মুজাফ্‌ফর মহিউদ্দিন মুহাম্মদ আওরঙ্গজেব আলমগীর আশ্রু সজল নয়নে শিক্ষকের নত শির নিজ হাতে উঁচু কে দিয়ে নিজে ক্ষমা প্রার্থনা করলেন, বললেন ক্ষমা তো আমার চাইবার কথা কাড়ন আমি আমার সন্তান কে শিক্ষা দিতে পারিনি, তাকে শেখাতে পারিনি এখনো যে শিক্ষকের পায়ে সে কেন শুধু পানি ঢেলে দিল, কেন সে পরম যতনে শিক্ষকের পা নিজ হাতে ধৌত করে দিলনা।

যে মানুষ টি একটি তোতা পাখিকে মানুষের মত মানুষ হিসাবে এই সমাজব্যাবস্থায় নিজেকে পরিচালিত করতে শেখায়, শেখায় জাতির জন্য অবদান রাখতে, শেখায় নিজেকে আলোকিত একজন হিসাবে গড়ে তুলে অন্যকে নিজের আলোয় আলোকিত করতে, তিনিই একজন শিক্ষক।
আজ আন্তর্জাতিক শিক্ষক দিবসে Logic Info Tech Limited
এর পক্ষ থেকে পৃথিবীর সকল শিক্ষক কে জানাই সশ্রদ্ধ সালাম ও অভিনন্দন।

Want your business to be the top-listed Computer & Electronics Service in Banani Model Town?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Banani Model Town
1219

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00