Furqan

Furqan

Share

18/04/2021

আব্দুল্লাহ বিন আম্র (রাঃ) থেকে বর্ণিতঃ আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “কিয়ামতের দিন সিয়াম এবং কুরআন বান্দার জন্য সুপারিশ করবে।

❏ সিয়াম বলবে,
‘হে আমার প্রতিপালক! আমি ওকে পানাহার ও যৌনকর্ম থেকে বিরত রেখেছিলাম। সুতরাং ওর ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ কর।
❏ আর কুরআন বলবে,
‘আমি ওকে রাত্রে নিদ্রা থেকে বিরত রেখেছিলাম। সুতরাং ওর ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ কর।’
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “অতএব ওদের উভয়ের সুপারিশ গৃহীত হবে।”
(আহমাদ ৬৬২৬, হাকেম ২০৩৬, বাইহাক্বীর শুআবুল ঈমান ১৯৯৪, ইবনে আবিদ্দুনয়্যার ‘কিতাবুল জু’, সহীহ তারগীব ৯৮৪, ১৪২৯)

13/04/2021

আবূ হুরাইরা্হ (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “ঈমানদার ব্যক্তির জন্য খেজুর দিয়ে সাহারী খাওয়া কতোই না উত্তম।”
[ আবু দাউদ হা/২৩৪৫, ইবনে হিব্বান, সিলসিলাহ আস-সহীহহা হা/৫৬২.

17/03/2021

আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ:

তিনি বলেন যে, রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পূরো বছরে শা’বান মাসের চেয়ে বেশি অন্য কোন মাসে এত অধিক (নফল) সাওম (রোযা) পালন করতেন না। তিনি পূরো শা’বান মাসই সাওম (রোযা) পালন করতেন।


(সুনানে আন-নাসায়ী, হাদিস নং ২১৮০)

শুরু হয়েছে শাবান মাস। বেশি বেশি করে নফল সিয়াম রাখুন। আসুন আমরা রামাদানের প্রস্তুতি নেই।

08/03/2021

শয়তান তোমাদেরকে দরিদ্রতার প্রতিশ্রুতি দেয় এবং অশ্লীল কাজের আদেশ করে।
Satan threatens you with poverty and orders you to immorality...[Quran (2): 268]

Want your school to be the top-listed School/college in Banani Model Town?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


GULSHAN
Banani Model Town