Save Balaganj
04/07/2026
সেভ সিলেট পরিবারের সেভ বালাগঞ্জের ভলান্টিয়ার হাফিজ আমিনুর রহমান খালেদ ভাইয়ের সুন্নাতে ওয়ালিমা অনুষ্ঠানে আজ সেভ বালাগঞ্জের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন সেভ বালাগঞ্জের কো-অর্ডিনেটর সাংবাদিক মো. আব্দুস শহিদ।
মহান আল্লাহ প্রিয় ভাইয়ের দাম্পত্য জীবনে সুখ-সমৃদ্ধি ও বারাকাহ দান করুন।
01/10/2023
খেলাধুলা শরীর সুস্থ রাখে এবং এনার্জি বৃদ্ধি করে।
আলহামদুলিল্লাহ, Blood Heroes Trophy 2023 টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে!
এই টুর্নামেন্টে Balaganj Blood Center ও Save Balaganj ২-১ গোলে বিজয় অর্জন করেছে।
Sylhet Sports Center এর পরিচালনায়, এরকম সিলেট বিভাগের ৪০টি উপজেলায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে যাচ্ছি আমরা। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আরো বড় টুর্নামেন্টের আয়োজন করবো।
আপনারা যেকেউ আমাদের সাথে যুক্ত হতে পারবেন। Sylhet Sports Center এর পেইজে ইনবক্স করলে যুক্ত করে নেওয়া হবে ইনশাআল্লাহ।
03/08/2023
Volunteer of the Month Award (July, 2023)
প্রত্যেক মাসে আমরা Sylhet Blood Center এর উপজেলা টিমগুলো থেকে ৫জন করে ভলান্টিয়ার অব দ্যা মান্থ সিলেক্ট করবো এবং Save Sylhet এর উপজেলা টিমগুলো থেকে ৫জন করে ভলান্টিয়ার অব দ্যা মান্থ এবং প্রতিটি প্রজেক্টের ৫জন সেরা ভলান্টিয়ার খুজে বের করবো। এভাবে বছরে প্রতি উপজেলা থেকে ১২০জন সেরা ভলান্টিয়ার বের হবেন।যাদের মধ্য থেকে বছর শেষে বিভাগীয় সম্মেলনে ২০জন ভলান্টিয়ারকে খুজে বের করে সম্মাননা দেয়া হবে। ভোটিং করার মূল উদ্দেশ্য হচ্ছে সেরা ৫জন ভলান্টিয়াররা স্যোসাল মিডিয়া ম্যানেজ করার যোগ্যতা কতোটুকু রাখেন তা দেখা। বছরব্যাপী তাদের কাজ, ট্রেনিং করে নিজেদেরকে কতোটুকু স্কিলড করবেন সবকিছুই বিবেচনা করা হবে। প্রত্যেক সেরা ভলান্টিয়ারদেরকে যোগ্য করে গড়ে তোলার ব্যবস্থা করা হবে, ইন শা আল্লাহ। যাতে সবাই নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পারেন ও নিজ নিজ অবস্থানে সফলতা লাভ করেন। আমাদের Balaganj Blood Center পরিবারের ২০২৩ সালের জুলাই মাসের নির্বাচিত সেরা পাঁচজন ভলান্টিয়ার এর নাম ও পরিচিতি নিচে দেয়া হলো:
★★★★★ Md Masudul Hasan Nayem
★★★★★ Ruman Hussen
★★★★★ Emon Ahmed
★★★★★ Mahfuj Ahmed Mukta
★★★★★ Hafiz Aminur Rahman Khaled
Volunteer of the Month যারা হচ্ছেন উনারা যেসব সম্মান আগামী মাসব্যাপী ভোগ করতে পারবেন তা হলো:
*** Sylhet Sports Center এর এই মাসের সকল স্পোর্টস ইভেন্ট এ বিনামূল্যে অংশগ্রহণ করার সুযোগ।
*** BANGLA UNIVERSITY ও Bangladesh Future Leaders প্রজেক্টের সকল কোর্স করার সুযোগ।
*** Startup Sylhet ও Sylhet Jobs প্রজেক্টের সকল সাপোর্ট গ্রহণ করার সুযোগ।
*** Save Sylhet এর মাসিক ভলান্টিয়ার মিটআপে কোনো রেজিস্ট্রেশন ফি ছাড়া অংশ নেয়ার সুযোগ।
*** নিজ উপজেলা টিমের অংশ হয়ে নেক্সট জেনারেশন লিডারশিপ এ অংশ নেয়ার সুযোগ।
এছাড়াও বিভিন্ন ধরনের সুযোগ দেয়ার ব্যবস্থা করা হবে ইন শা আল্লাহ। লেমিনেটেড আইডি সবাইকে দেয়া হবে এবং বিভাগীয় সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে, ইন শা আল্লাহ।
23/03/2023
✨✨✨ ০১ রমজান, ২০২৩ ইংরেজি ✨✨✨
আজকের সেহরি শেষ ৪.৩৩ মিনিটে এবং ইফতার ৬.০৯ মিনিটে। আল্লাহ সবাইকে রোজা রাখার তউফিক দিন 🤲
*** এই রমজানে আমরা এক লক্ষ রোজাদারকে সেহরি ও ইফতার খাওয়ানোর মিশন নিয়ে কাজ করছি। সকলের কাছে আমরা Save Sylhet পরিবার দোয়া কামনা করছি।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Balaganj