Fardin
15/02/2024
অন্যপ্রকাশ এর অন্যরকম প্রতারণা।
বইমেলায় যাচ্ছি প্রায় ২০ বছর। শত-শত বই কিনেছি কখনই কোনও প্রকার সমস্যা হয়নি। কিন্তু আজকে জীবনে এমন এক প্রকাশনী থেকে প্রতারণা এর শিকার হলাম যেই প্রকাশনীতে হুমায়ূন আহমেদ স্যার অসংখ্য বই লিখে গেছেন। আজ ১৫ ফেব্রুয়ারি দুপুরের দিকে আমি বই মেলার অন্যপ্রকাশ স্টল থেকে একটি বই কিনি। এবং বিকাশে পেমেন্ট করতে চাইলে আমাকে বিকাশ এর কিউআর স্ক্যান করার জন্য দেয়। এবং আমি সেখানে পেমেন্ট দেই। এবং সেখানে কর্তব্যরত ব্যক্তিকে দেখাই যে পেমেন্ট হয়ে গেছে। কিন্তু সে জানায় যে তার ফোনে কোনও প্রকার এসএমএস আসেনি। তাই আমি বলি হতে পারে নেটওয়ার্কে সমস্যা আপনি আপনার অ্যাপ থেকে একটু চেক করেন। তখন সে জানায় যে এসএমএস না আসলে সে বই দিতে পারবেনা। তখন আমি সেখানে কর্তব্যরত আরেকজনের সাথে কথা বলি এবং সে জানায় কিছুক্ষণ অপেক্ষা করতে তাদের একজন ঊর্ধ্বতন ব্যক্তি বাহিরে আছে তিনি এর সমাধান দিতে পারবেন। আমরা অপেক্ষা করি এবং অনেকক্ষণেও কেউ আসেনি। পরে আমি তাদের জানাই যে ঠিক আছে আমার বই প্রয়োজন নেই। মূলত একটা বই এর জন্য এত কাহিনি করবে তা আমার ধারণার বাহিরে ছিল। সব কিছু মিলিয়ে যা বুঝলাম আমাদের কিংবদন্তি লেখকরা যেমন আমাদের থেকে বিদায় নিয়েছে ঠিক তেমনই ভাবে বইমেলা হয়ে গেছে শুধু মাত্র একটি ব্যবসায়ের কেন্দ্র। এখানে সাহিত্যর কোনও মূল্য নেই। আজে বাজে যে কেউ বই লিখতে পারে, নিউজ কাভারেজ পায়। কিন্তু আসল লেখকদের কোনও মূল্য নেই। কারন সময়ের সাথে আমাদের সাহিত্য, সংস্কৃতি, ভালো লেখক আগেই মারা গেছে। বইমেলা একটি ব্যবসায়ের জায়গা মাত্র।
কোথায় আছে জলদস্যু ব্ল্যাক বেয়ার্ডের গুপ্তধন ! Pirates Of The Caribbean সিনেমাতেও দেখা গিয়েছিল ব্ল্যাক বেয়ার্ডকে। চলুন জেনে নেওয়া যাক ইতিহাসের কুখ্যাত সেই জলদস্যুকে নিয়ে ⚔
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Website
Address
Badda