Jhinuk

Jhinuk

Share

07/06/2022

আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন ফ্যাশনেবল থাকতে পছন্দ করি। কিন্তু প্রতিদিনই ফ্যাশনেবল থাকা খুব একটা সহজ বিষয় নয়। পোশাক নির্বাচন, চুলের স্টাইল, মেকাআপ সহ আরও কত কি যে সামনে আসে তার হিসাব মিলানো ভার। তবে আমরা সহজ কিছু ট্রিকস অবলম্বন করে প্রতিদিনই থাকতে পারি স্টাইলিশ। কিভাবে খুব সহজে স্টাইলিশ থাকা যায় সে বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজন।

যে বিষয়গুলো আপনাকে ফ্যাশনেবল করে তুলবে

১। পোশাক নির্বাচন
আমাদের রেগুলার ফ্যাশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপুর্ন বিষয় হল পোশাক নির্বাচন। আপনি যে ধরনের পোশাকই পড়েন না কেন আপনাকে খেয়াল রাখতে হবে ড্রেসটি পরিস্কার এবং গোছালো কিনা। পোশাক অনেক দামী হতে হবে এমন কোন বিষয় নেই।

২। চুলের যত্ন
পোশাক নির্বাচনের পর যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হল চুলেরএক্সট্রা কেয়ার। আপনি চুলের যে কোন স্টাইলই করুন না কেন সেটি মুখ্য নয়। খেয়াল রাখতে হবে যে চুল যেন সবসময় পরিস্কার এবং খুশকিমুক্ত থাকে। চুলে খুশকি হলে প্রাকৃতিক ভাবে অ্যালোভেরা দিয়ে খুশকিমুক্ত করা যায়।

৩। মোবাইল ফোন কাভার
আপনার দৈনন্দিন স্টাইল স্টেটমেন্ট এ মোবাইল ফোন কাভার বেশ গুরুত্ব বহন করে। আপনি হয়ত বুঝতেও পারবেন না মোবাইল ফোন কাভার আপনাকে অনেকটাই স্টাইলিশ করছে। তাই ফোন কাভার খুব সাধারন এবং স্টাইলিশ যেন হয় সেদিকে লক্ষ রাখবেন।

৪। ভ্যানিটি ব্যগ
চতুর্থ যে বিষয়টি আপনাকে লক্ষ রাখতে হবে সেটি হল একটি স্টাইলিশ ভ্যানিটি ব্যাগ। অফিসে অথবা পার্টিতে কিংবা বন্ধুদের সাথে হ্যাংআউটে ব্যকপ্যাক এর পরিবর্তে আপনি ভ্যানিটি ব্যাগ ব্যবহার করতে পারেন। এটি ব্যাকপ্যাক থেকেও বেশী স্টাইলিশ করবে আপনাকে। তবে খেয়াল রাখবেন ব্যাগের সাইজটা যেন ছোট হয়।

৫। ফ্যাশনেবল হিল বা জুতা
জুতা বা হিল আপনাকে অনেক ফ্যাশনেবল করে তুলবে। আপনি যে ডিজাইনেরই জুতা ব্যবহার করেন না কেন সেটি গুরুত্বপুর্ন নয়। গুরুত্বপুর্ন হল জুতা বা হিল যেল সবসময় পরিস্কার এবং পলিশ থাকে। আপনি চাইলে আপনার ব্যগে সবসময় জুতা তাৎক্ষনিকভাবে পলিশ করার ক্রিম রাখতে পারেন। অথবা আপনি পেট্রোলিয়াম জেলি দিয়েও জতা পরিস্কার এবং পলিশ রাখতে পারেন।

৬। পারফিউম
অনেকেরই শরীর থেকে দুর্ঘন্ধ আসতে পারে। সেক্ষেত্রে একটা পারফিউম রাখতে পারেন। আমাদের অনেকেরই মুখে থেকে দুর্ঘন্ধ আসে। কয়েকটা এলাচ এবং চুইংগাম রাখতে পারেন ব্যাগের মধ্যে। যাতে করে বাইরে বের হয়ে বন্ধুদের সাথে কথা বলার দরকার হলে এগুলো ব্যবহার করতে পারেন।

Want your business to be the top-listed Shop in Badda?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Plot # 05, Level One, Right Side Avenue Road (Near About Imperial College, Dhaka)
Badda