VAT Solution

VAT Solution

Share

25/01/2025

আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আজ আমরা একটা বিষয় শিখবো, ইন শা আল্লাহ।
আমরা জানি যে, গার্মেন্টস-এর সাব-কন্ট্রাক্ট এর ওপর ভ্যাট নেই। এটুকু জেনে এ ধরনের কাজ যারা করেন তাঁদের অনেকেই কোনো compliance করতে চান না। এক্ষেত্রে দুটি বিষয় মনে রাখতে হবে।

এক হলো, মূল অব্যাহতি প্রজ্ঞাপন অনুসারে, গ্রে-ফেব্রিক্স এর ডাইং, প্রিন্টিং, ফিনিশিং ও ক্যালেন্ডারিং সেবা ভ্যাটমুক্ত। যেহেতু এসআরও এর মাধ্যমে এই অব্যাহতি সুবিধা দেয়া হয়েছে, সেহেতু ভ্যাটের সব ডকুমেন্টেশন রাখতে হবে। অর্থাৎ রেজিষ্ট্রেশন নিতে হবে, ক্রয়-বিক্রয় হিসাব রাখতে হবে, ভ্যাট চালানপত্র ইস্যু করতে হবে, দাখিলপত্র দাখিল করতে হবে। যদি কোনো প্রতিষ্ঠান শুধু এই ধরনের কাজ করে, তাহলে বাড়ি ভাড়ার ভ্যাট অব্যাহতি পাবে না। কারণ, নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠান কারখানা ভাড়ার ভ্যাট অব্যাহতি পাবে।

দুই হলো, সাধারণ আদেশ নম্বর ০৮/মূসক/২০২২, তারিখ: ০১ জুন, ২০২২ এর মাধ্যমে সাব-কন্ট্রাক্ট এর ক্ষেত্রে যে অব্যাহতি দেয়া হয়েছে সেক্ষেত্রে অনেকগুলো শর্ত পালন করতে হবে।
শর্তগুলো হলো: উভয় প্রতিষ্ঠান বন্ডেড হতে হবে, কমিশনারের অনুমোদন নিতে হবে, বিভাগীয় কর্মকর্তা এবং কমিশনারকে জানাতে হবে এবং ভ্যাটের অন্যান্য পরিপালন করতে হবে। তারা বাড়ি ভাড়ার ভ্যাট অব্যাহতি পাবে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, উভয় প্রতিষ্ঠান বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী হতে হবে। আর প্রথমে উল্লেখিত বিষয়টি সবার ক্ষেত্রেই প্রযোজ্য।

আশা করি, বিষয়টি বোধগম্য হয়েছে।

ধন্যবাদ এবং শুভ কামনা।
ড. মোঃ আব্দুর রউফ

Want your business to be the top-listed Accountant in Badda?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


House#32(1st Floor), Road#10, Block#L, South Banasree, Dhaka
Badda