SterLink Bd

SterLink Bd

Share

14/09/2024

১০০০ টাকার প্যাকেজ থেকেই আছে ফ্রি কানেকশন,
সুপারফাস্ট স্পিডে হবে Browsing, Gaming, Networking, করতে হবেনা টেনশন

রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন: https://www.starlinkbd.com/home-internet-online
বিস্তারিত জানতে কল করুন: 09638411110/01894411110

02/08/2024

অর্ধেক বিল প্রদান সংক্রান্ত ব্যাখ্যা:

সম্মানিত গ্রাহক,

আপনাদের মধ্যে অনেকেই পত্র পত্রিকায় ও সোশ্যাল মিডিয়ায় ব্রডব্যান্ড সেবার মাসিক বিলের অর্ধেক প্রদান করার নোটিশ দেখেছেন এবং আমাদের কাছে এই বিষয়ে জানতে চেয়েছেন।

*বাংলাদেশের যে কোন নাগরিক সাংবিধানিকভাবে দেশের যে কাউকে আইনি নোটিশ দেয়ার অধিকার সংরক্ষণ করেন। আইনি নোটিশ দিলেই নোটিশে উল্লেখিত বিষয় কার্যকর হয়ে যায় না। যার প্রতি নোটিশ দেয়া হয়, তিনি নোটিশের বিষয়ে জবাব /ব্যাখ্যা প্রদান করেন এবং এই বিষয়ের সিদ্ধান্ত আইন ও আদালতের মাধ্যমে আসে।

*অর্ধেক বিল প্রদানের নোটিশটি কোন আইএসপিকে দেয়া হয় নি। এটি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে দেয়া হয়েছে। এই বিষয়ে বাদি ও বিবাদির মধ্যে আইএসপি সংক্রান্ত কেউ যুক্ত না থাকায়, আমরা এই বিষয়ে কোন মতামত দিতে পারছি না।

*টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার নিয়মানুযায়ী আইএসপি যদি গ্রাহককে টানা ৫ দিনের বেশি ইন্টারনেট সেবা দিতে ব্যর্থ হয়, তাহলে গ্রাহক উক্ত মাসে অর্ধেক বিল প্রদান করবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, যদি আইএসপি নিজ ব্যর্থতায় গ্রাহককে সেবা দিতে না পারে সেক্ষেত্রে নিয়মটি অবশ্যই প্রযোজ্য হবে। কিন্তু, সমস্যাটি দেশব্যাপি হয়েছিলো এবং কোন আইএসপিই তাদের আপস্ট্রিম আইআইজি অপারেটর থেকে ইন্টারনেট সেবা পায় নি বিধায় এটিকে জাতীয় দূর্যোগ হিসেবে চিহ্নিত করা যায়। এই ডাউনটাইমে আইএসপিদের কোন ভূমিকা ছিলো না।

*ডাউনটাইমের সময়ে বিভিন্ন স্খানে আইএসপিদের প্রচুর পরিমান আউটডোর ক্যাবল পুড়েছে, কাটা পড়েছে ও চুরি হয়েছে। এর কোন ক্ষতিপূরন পাওয়া যায় নি। আইএসপিকে নিজ খরচে উক্ত ক্যাবল নতুন করে স্থাপন করতে হয়েছে।

*উক্ত ডাউনটাইমের সময় শুধুমাত্র ইন্টারনেট ব্যান্ডউইডথ ছাড়া আমাদের আইএসপির সকল বিভাগ চালু ছিলো, লোকবল প্রস্তুত ছিলো এবং সর্বোপরি ইন্টারনেট সার্ভিস ছাড়া অফিস সম্পূর্ণ সচল ছিলো। উক্ত ডাউনটাইমে আমাদের নিয়মিত খরচের থেকেও বেশি খরচ হয়েছে কারন বেশিরভাগ এমপ্লয়িকে অফিসে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হয়েছ।

*আমরা আমাদের আপস্ট্রিম থেকে ১টি টাকাও কোন মূল্যছাড় কিংবা বাড়তি সুবিধা পাই নি। তদুপরি, ইন্টারনেট চালু হওয়ার পরে ক্যাশ সার্ভিস বন্ধ থাকায় বিপুল পরিমান ব্যান্ডউইডথ সর্টেজ থাকায় আমরা আলাদাভাবে আপস্ট্রিম থেকে বাড়তি ইন্টারনেট সার্ভিস নগদ টাকায় ক্রয় করে গ্রাহকদের সেবাপ্রদান করেছি। আমাদের বাড়তি খরচ হলেও গ্রাহকদের বিলে তার কোন প্রভাব পড়ে নি।

*ডাউনটাইমের জন্য আমরা আইএসপি প্রতিষ্ঠান দায়ী ছিলাম না। আমরা সকলভাবে চেষ্টা করেছি কিন্তু কোন যায়গা থেকেই কোন ছাড় /ডিসকাউন্ট বা সুবিধা পাই নি। কোথাও থেকে সামান্য ছাড় পেলেও আমরা তা গ্রাহকদের মধ্যে বিতরণ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।

*ডাউনটাইমের জন্য সম্মানিত গ্রাহকদের যেই ক্ষতি হয়েছে তা অপূরণীয় এবং আমরা কোনকিছুর বিনিময়েই সেই ক্ষতি পোষানোর ক্ষমতা রাখি না। তারপরেও, আমরা নিজ উদ্যোগে গ্রাহকদের বোনাস স্পিড প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি।

*একটি আইএসপি প্রতিষ্ঠানের মাসিক যেই খরচ হয়, ইন্টারনেট ব্যান্ডউইডথ বিল মোট খরচের ৩০% এর বেশি নয়। এখন যদি গ্রাহকরা আমাদের নিয়ম দেখিয়ে ৫০% বিল কম দিতে চান সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান চালানোর মতোন অবস্থা থাকবে না।

*আমরা সবদিক থেকেই ক্ষতিগ্রস্থ। আমাদের বিনিয়োগের ৭০-৮০% থাকে রাস্তার থাকা ফাইবার ক্যাবলে। ঐ ক্যাবলের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা পোষানোই আমাদের জন্য বিরাট চ্যালেন্জের বিষয়। এর উপর বিলে ডিসকাউন্ট করা আমাদের জন্য অসম্ভব একটি বিষয়।

*আশা করি, সার্বিক বিষয় বিবেচনায় আমাদের গ্রাহকগণ সম্পূর্ণ বিল প্রদান করবেন এবং আমরা যেন সর্বোচ্চমানের সেবা নিশ্চিত করতে পারি এজন্য আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন।

*ইতিমধ্যে অনেক গ্রাহকই সম্পূর্ণ বিল প্রদান করেছেন। এজন্য আমরা তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

**আমরা সর্বদাই আমাদের গ্রাহকদের নিকট স্বচ্ছ ও জবাবদিহিতা প্রদানে প্রস্তুত থাকি বিধায় এই ব্যাখ্যাটি প্রদান করা হলো।

স্টারলিংক বিডি এর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

SterLink Bd

Want your business to be the top-listed Computer & Electronics Service in Badda?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Middel Badda Bazer Road
Badda
1212