Qalb-e Ishq

Qalb-e Ishq

Share

20/05/2026

যদি কোন মানুষ কে সত্যিই মন থেকে ভালোবেসে থাকেন!...

20/05/2026

আমার প্রিয়তমাকে এমনই হতে হবে!

আমি এক মাদ্রাসাপড়ুয়া নিরীহ আলাভোলা মানুষ। আম্মা 'বউ' হিসেবে পছন্দ করলেন কলেজপড়ুয়া এক তন্বী-তরুণীকে।

: মাদ্রাসার মেয়ে থাকতে কলেজপড়ুয়াকে কেন আম্মা?
: কারণ আছে। কলেজপড়ুয়া হলেও এই মেয়ে নামাজ-কালাম পড়ে।

ব্যস, এই 'নামাজ' এবং 'কালাম' পড়ুয়া মেয়েটিকেই তিনি বউ বানাবেন বলে-মনে মনে প্রতিজ্ঞা করে বসলেন।

বিয়ে ঠিক হওয়ার পর টেনশনে পড়ে গেলাম। কলেজপড়ুয়া মেয়ে আমাদের পরিবারে এসে মানিয়ে নিতে পারবে তো! আমার বোনদের সাথে খাপ খাইয়ে চলতে পারবে তো!

বিয়ে হয়ে গেল। আমার ধারণাগুলো ভুল প্রমাণিত করে 'বেচারি' (এই এতকাল ধরে) আমার সঙ্গে মানিয়ে এবং খাপ খাইয়ে দিব্যি সংসার করতে লাগলেন।

আমাকে বলা যায় কপর্দকহীন মানুষ। পকেট দু'খানা প্রায় সময়ই ফাঁকা থাকে। 'সংসার আল্লাহ চালাবেন' এই থিওরির উপর ভিত্তি করে সংসার শুরু করেছিলাম, এখনও এর উপরই টিকে আছি। ছোটখাটো ব্যবসা এবং, আলহামদুলিল্লাহ লেখালেখি থেকে আসা সম্মানীর মাধ্যমে আল্লাহ চালাচ্ছেন।

বিয়ের পর নতুন নতুন সব দম্পতির মধ্যেই গভীর প্রীতিময়তা কাজ করে। একজন আরেকজনকে না দেখলে মন আনচান করে। অবশ্য পুরনো হতে হতে এই ভালোবাসাও পুরনো হয়। ফিকে হতে শুরু করে। আমাদেরটাও হয়েই যেত হয়তো।

কিন্তু, বিয়ের পর থেকে আমরা কিছু নিয়মকানুনের মধ্য দিয়ে চলতে শুরু করলাম। কেউ কারো আগে খাব না, একপ্লেটে খাব, যথাসম্ভব সুন্নাত মেনে চলব- এগুলো কমন হয়ে গিয়েছিল।

গুরুত্বপূর্ণ যে কাজটি নিয়মিত করা হত, একজন আরেকজনকে গিফট দেওয়ার চেষ্টা করতাম প্রায়ই। সেটা যৎসামান্য হলেও। গিফট ভদ্রমহিলাই দিতেন বেশি; আমি কম। এভাবেই চলছিল। চলছে এখনও। আল্লাহ চালাচ্ছেন।

এই রমজানের ঘটনা।
কখনো নিজে থেকে কিছু না চাইলেও, রোজা শুরুর আগের দিন বললেন,
: রমজানে আমার জন্য একটা গিফট চাই!
: কী গিফট?
: কুরআন শরীফ। আগেরটার কিছু পৃষ্ঠা ছিঁড়ে গেছে। নতুন আরেকটা লাগবে!

আনন্দিত মনে গিফট এনে হাতে তুলে দিলাম। আলহামদুলিল্লাহ, পুরো রমজানে তিন খতম পড়ে ফেললেন।

নিজে রমজানের হক পুরোপুরি আদায় করতে না পারলেও, তাঁর তিন খতম কুরআন পাঠের উসিলা হতে পেরেছি, এটা আমার কাছে পৃথিবীর সবকিছুর চেয়েও আনন্দের!

মাদ্রাসাপড়ুয়া না হয়েও, পবিত্র কুরআনের প্রতি তার এই ভালোবাসা, আমাকে মুগ্ধতায় জড়িয়ে রাখে সবসময়। আল্লাহ তার মঙ্গল করুন।
দোয়া চাই!

— [ লেখক: মাহিন মাহমুদ ]

Want your public figure to be the top-listed Public Figure in Anowara?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Anowara Chittagong
Anowara