D Creation
02/12/2022
LinkedIn কি?
ফেইসবুক বা ইনস্টাগ্রামের মতই একটি social networking site হচ্ছে LinkedIn । যেটি মূলত পেশাজীবিদের জন্য বিশেষভাবে তৈরি। লিংকড-ইন মাইক্রোসফট এর অধীনস্থ সামাজিক যোগাযোগের ন্যায় একটি ওয়েবসাইট। ২০০ টি দেশের প্রায় ৭৪০ মিলিয়নেরও বেশি পেশাদারদের তাদের কর্মজীবন ও ব্যবসায় বিকাশের জন্য লিংকডিন ব্যবহার করে।
বর্তমানে পেশাজীবিদের জন্য সবচেয়ে বড় এবং জনপ্রিয় নেটওয়ার্কিং সাইট হিসেবে LinkedIn পরিচিত। অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলো ইচ্ছা মত ব্যবহার করা গেলেও লিংকড-ইন সম্পূর্ণ পেশাজীবিদের জন্য যা কিনা আপনার কর্মজীবনকে প্রেজেন্ট করে। এখানে সিভি এর মত আপনার ক্যারিয়ার অবজেক্ট, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ফ্লিড অব ইন্টারনেট, এক্সপেরিয়েন্স সব ই দেওয়া যায়।
এছাড়া এখন বেশিরভাগ ন্যাশনাল / ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানগুলো LinkedIn থেকে রিক্রূট করে। যখন তারা কোনো জব সার্কুলার পোষ্ট করবে, তা আপনার ওয়াল থেকে আপনি জানতে পারবেন যদি আপনি তাদের follow করে রাখেন এছাড়াও, যেহেতু এটা প্রফেশনালদের একটা প্লাটফর্ম, এখানে আপনি প্রচুর প্রফেশনাল সাজেশন পাবেন যা আপনার ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে সাহায্য করবে।আপনি বিভিন্ন গ্রুপে জয়েন করতে পারবেন যারা আপনাকে বিভিন্ন নিউজ এবং ইনফরমেশন পেতে সাহায্য করবে। আপনি বিভিন্ন বহুজাতিক কোম্পানিকে follow করতে পারবেন যারা তাদের জব সার্কুলার কেবল এখানেই দিয়ে থাকে।
এখন আপনি যদি স্টুডেন্টও হন, যার এখনই চাকরির প্রয়োজন নেই, তা সত্বেও আপনার LinkedIn প্রোফাইল এখনই বানানো প্রয়োজন। কেননা, যখন আপনার প্রোফাইল আপনি আগে থেকেই তৈরী করে রাখবেন এবং আপনার সেক্টরের বিভিন্ন মানুষ কিংবা প্রতিষ্ঠানের সাথে কানেক্ট থাকবেন, তখন জব মার্কেটে যুদ্ধ শুরু করার আগেই আপনি এর সম্পর্কে একটা ধারনা এবং বিভিন্ন নিউজ পেয়ে যাবেন। এখানে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের বড় পদের মানুষের সাথে খুব সহজেই কানেক্ট হতে পারবেন যাদের ফেসবুক ফ্রেন্ডলিস্টে আপনি কখনোই এড হতে পারবেন না।
©️
25/11/2022
ইউটিউব চ্যানেল খোলার নিয়ম:
এখনকার অধিকাংশ মানুষ, বিশেষত তরুণ প্রজন্ম ইউটিউব প্ল্যাটফর্মের সঙ্গে পরিচিত। বিশ্বজুড়ে ইউটিউব হয়ে উঠেছে অনেক বেশি জনপ্রিয়। ইউটিউব এমন এক প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে প্রচুর পরিমাণে ভিডিও পাওয়া যায়।
অনেকের মনেই প্রশ্ন আসা স্বাভাবিক যে, কীভাবে একটি ইউটিউব চ্যানেল খোলা যায়?
মোবাইল ফোনে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম:
ইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বা স্মার্টফোন। বর্তমানে প্রায় সবার হাতেই রয়েছে একটি স্মার্টফোন। নিজেকে একজন ভালো ইউটিউবার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আপনি চাইলে ঘরে বসেই আপনার ব্যবহৃত ফোনটি দিয়ে খুলতে পারবেন ইউটিউব অ্যাকাউন্ট বা ইউটিউব চ্যানেল।
* মোবাইল দিয়ে ইউটিউবে চ্যানেল খুলতে হলে আপনার মোবাইল ফোনে প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে।
* ইউটিউব অ্যাপ্লিকেশনটি ডাউনলোডের পর তা ওপেন করুন। এরপর ডান দিকের কোনায় ইউটিউব অ্যাকাউন্টে একটি জিমেইল আইডি যুক্ত করে ফেলুন। মনে রাখবেন, ইউটিউব অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অবশ্যই একটি জিমেইল আইডি খোলা খুবই গুরুত্বপূর্ণ। জিমেইল আইডি অ্যাড করে এরপর আপনাকে সাইন ইন করে ইউটিউবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
* তারপর আপনাকে সাইন ইন অপশন থেকে আপনার নাম, জন্মতারিখ, লৈঙ্গিক পরিচয়, মোবাইল নম্বরসহ দরকারি তথ্য দিয়ে অ্যাকাউন্টটি খুলতে হবে।
* এরপর দেখবেন ইউটিউব চ্যানেল নামে একটি অপশন আছে। খেয়াল করলে দেখবেন, আপনার ই-মেইলে যে নাম ব্যবহার করেছেন, সে নাম অনুযায়ী YouTube Channel খোলা হয়ে গেছে।
* আপনি চাইলে আপনার ইচ্ছেমতো নাম নির্বাচন করে অটোজেনারেটেড নামটি পরিবর্তন করে নিতে পারবেন।
* এরপর আপনাকে বাছাই করতে হবে, আপনি কী ধরনের ভিডিও আপলোড করতে আগ্রহী। সঙ্গে আপনার লোকেশনসহ প্রয়োজনীয় তথ্য পূরণ করার মাধ্যমে আপনি ইউটিউবে অ্যাকাউন্ট খুলতে সক্ষম হবেন। এভাবেই আপনি চাইলে খুব সহজে একটি YouTube Channel খুলে নিতে পারেন মোবাইল ফোনের মাধ্যমে।
কম্পিউটার দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম:
শুধু মোবাইল ফোন দিয়েই নয়, আপনি চাইলে কম্পিউটার দিয়েও খুলে নিতে পারেন একটি ইউটিউব চ্যানেল। আসুন তবে জেনে নিই কীভাবে কম্পিউটারের মাধ্যমে ইউটিউব খুলতে হয়—
* প্রথমে আপনাকে যেতে হবে ইউটিউব ব্রাউজারে। সেখানে আপনার জিমেইল আইডি ব্যবহার করে ইউটিউবে অ্যাকাউন্ট তৈরি করুন।
* ইউটিউবে অ্যাকাউন্ট খোলা শেষে জিমেইলের দেওয়া নাম অনুযায়ী আপনার নিজের ইউটিউব চ্যানেলটি খুলে নিতে পারবেন।
* আরেকটি চমৎকার বিষয় হচ্ছে, আপনি চাইলে কাস্টমাইজ করে নিজের মতো একটি চ্যানেল খুলে নিতে পারেন। একটি অ্যাকাউন্ট দিয়ে আপনি একসঙ্গে অনেকগুলো ইউটিউব চ্যানেল খুলতে পারবেন।
* চ্যানেল খোলার পর আপনাকে প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে।
* প্রথমে পিকচার বড় করে আপনার চ্যানেলের ধরন নির্বাচন করুন। এর সঙ্গে সবগুলো সোশ্যাল মিডিয়া সাইটে আপনার অ্যাকাউন্টের বা পেজের লিংক দিয়ে দিন।
এভাবে খুব সহজেই আপনি আপনার ইউটিউব চ্যানেল খুলতে পারবেন এবং এর মাধ্যমে প্রচুর টাকা ইনকামও করতে পারবেন।
23/11/2022
কিওয়ার্ড কি?
আমরা অনলাইনে এসে যা নিয়ে লিখি সার্চ ইঞ্জিন মানে google.com, Yahoo, duck, bing, go বা youtube.com এছাড়া আরো অন্যান্য সার্চ ইঞ্জিনে সার্চ করি।
মোট কথা আমরা যে কোন সার্চ ইঞ্জিনে যে বিষয় নিয়ে সার্চ করি তাকেই কিওয়ার্ড বলে।
কি-ওয়ার্ড কত প্রকার ?
নিচে কয়েকটি কিওয়ার্ড টাইপ উল্লেখ করা হলো:
লং টেইল কি–ওয়ার্ড
শর্ট টেইল কি–ওয়ার্ড
এলএসআই টাইপ কি–ওয়ার্ড
কিওয়ার্ড রিসার্চ কেন গুরুত্বপূর্ণ??
অন পেজ এসইও এর মূল হলো কিওয়ার্ড রিসার্চ। আপনি ব্লগিং করবেন বা একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে ট্রাফিক নিয়ে আসবেন। এগুলোর প্রথম শর্তে থাকে ভালো কোয়ালিটির কিওয়ার্ড রিসার্চ করা।
আপনি আর্টিকেল লেখার সময় যদি না জানেন যে, মানুষ কোন বিষয়ে নিয়ে সার্চ ইঞ্জিনে সার্চ করে। তাহলে কিন্তু আপনি আর্টিকেল কোন ভাবেই রেঙ্ক করাতে পারবেন না।
তাই একটি আর্টিকেল লেখার আগে আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে।
ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় ?
আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করতে চান? কিন্তু টাকা খরচ করার মতো সামর্থ নেই। চিন্তার কোনো কারন নেই, অনলাইনে ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করার জন্য অনেক টুলস ও ব্রাউজার এক্সটেনশন আছে।
সব থেকে বড় কথা হলো এ গুলো অনেক কার্যকরী যদিও একটু কম তথ্য পাওয়া যায়। তার কারণ হলো এগুলোতে কিওয়ার্ড ম্যোনুয়ালি চেক করতে হয়।
কিওয়ার্ড রিসার্চ টুলসঃ
Google Keyword Planner
Keyword Surfer
whatsmysrap
Ubersuggest Tool
উক্ত টুলস গুলো ছাড়া আরো অনেক টুলস আছে। যা আপনি সার্চ ইঞ্জিনে সার্চ করে জেনে নিতে পারবেন।
পেইড কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় ?
আপনি যদি টাকা খরচ করে পেইড ভাবে কিওয়ার্ড রিসার্চ করতে চান? তাহলে সেই অপশন রয়েছে। বর্তমান সময়ে পেইড কিওয়ার্ড রিসার্চ টুলস এর অভাব নেই।
আসুন কিছু পেইড কিওয়ার্ড রিসার্চ টুলসের নাম জানা যাকঃ
Keyword Everywhere
KW Finder
Long Tail Pro
MOZ Keyword Explorer
SEMRush
Ahrefs
এই টুলস গুলো ছাড়াও আরো অনেক টুলস আছে। যেগুলো ব্যবহার করে আপনি সঠিক কিওয়ার্ড গুলো রিসার্চ করে ওয়েবসাইট আর্টিকেল লিখতে পারবেন।
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Akhaura, Brahmanbaria
Akhaura
3450