The Economist24.Com

The Economist24.Com

Teilen

09/06/2026

Details of the enforced disappearances and torture by the previous Awami League government in Bangladesh.

05/06/2026

দীর্ঘ আট বছরের অধ্যায়ের ইতি টেনে কলকাতা করপোরেশনের মেয়র পদ থেকে সরে দাঁড়ালেন ফিরহাদ হাকিম। শুক্রবার কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়-এর হাতে নিজের ইস্তফাপত্র তুলে দেন তিনি। এরপর সাংবাদিক বৈঠকে আবেগঘন বার্তায় নিজের সিদ্ধান্তের ব্যাখ্যাও দেন তৃণমূলের এই বর্ষীয়ান নেতা।

ফিরহাদ বলেন, মেয়রের চেয়ার শুধুমাত্র প্রশাসনিক দায়িত্বের জায়গা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে কলকাতার ইতিহাস ও ঐতিহ্য। তার কথায়, “এই চেয়ারে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়-এর মতো মানুষ বসেছেন। সেই চেয়ারের মর্যাদা ধরে রাখতে না পারলে সেখানে বসে থাকার অধিকারও থাকে না।”

তিনি জানান, পদত্যাগের আগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে কথা বলেছেন এবং তার অনুমতি নিয়েই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

ফিরহাদের দাবি, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আগের মতো কাজ করার সুযোগ আর ছিল না। তাই শুধুমাত্র পদ আঁকড়ে না থেকে সরে দাঁড়ানোই তিনি শ্রেয় মনে করেছেন।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ঢাল নেই, তরোয়াল নেই, অথচ মেয়রের চেয়ারে বসে থাকব— এটা ঠিক নয়। সেটা হলে চেয়ারটারই অসম্মান করা হতো।” একই সঙ্গে আগামীদিনে যারা কলকাতা পুরসভা পরিচালনার দায়িত্ব নেবেন, তাদের জন্য শুভেচ্ছাও জানান ফিরহাদ।

২০১৮ থেকে ২০২৬ সাল, অর্থাৎ টানা ৮ বছর কলকাতা মেয়রের দায়িত্ব সামলেছেন তিনি। মমতা আমলে পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পুরমন্ত্রী হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি। ফিরহাদ হাকিম বর্তমানে কলকাতা বন্দর কেন্দ্রের তৃণমূল বিধায়ক।
চলতি বছরের ডিসেম্বর মাসে কলকাতা পুরসভার নতুন মেয়র নির্বাচন হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, সেই নির্বাচনে বিজেপির অবস্থান অনেকটাই শক্তিশালী হয়ে উঠতে পারে।

04/06/2026

টরন্টো সিটি নির্বাচনে লড়বেন বাংলাদেশি-কানাডিয়ান শারমিনা নাসরিন

লায়লা নুসরাত, কানাডা প্রতিনিধি।

টরন্টো সিটি নির্বাচনে স্কারবোরো সাউথওয়েস্টে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশি-কানাডিয়ান শারমিনা নাসরিন।

তিনি টরন্টো সিটির ২০ নং ওয়ার্ডের স্কারবোরো সাউথওয়েস্টে'র সিটি কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে নিজের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন।

দীর্ঘদিন ধরে জননীতি, কমিউনিটি উন্নয়ন এবং জনসম্পৃক্ত বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা শারমিনা নাসরিন স্থানীয় বাসিন্দাদের প্রতিনিধিত্ব করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি এলাকার নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, জনসেবার মান উন্নয়ন, নিরাপদ ও বাসযোগ্য কমিউনিটি গঠন, যুবসমাজের অংশগ্রহণ এবং বহুসাংস্কৃতিক সম্প্রদায়ের স্বার্থ রক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, জনগণের কণ্ঠস্বরকে সিটি হল পর্যন্ত পৌঁছে দেওয়াই হবে তাঁর প্রধান অঙ্গীকার।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বহুসাংস্কৃতিক জনগোষ্ঠী অধ্যুষিত স্কারবোরো সাউথওয়েস্টে একজন বাংলাদেশি বংশোদ্ভূত নারী প্রার্থীর অংশগ্রহণ কমিউনিটির জন্য একটি ইতিবাচক ও তাৎপর্যপূর্ণ ঘটনা। এলাকায় বাংলাদেশি, দক্ষিণ এশীয় এবং অন্যান্য অভিবাসী সম্প্রদায়ের মধ্যে তাঁর প্রার্থিতা নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে।

উল্লেখ্য, শারমিনা নাসরিন এর আগে জননীতি ও কমিউনিটি বিষয়ক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং রাজনৈতিক অঙ্গনেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

নির্বাচনী প্রচারণা যত এগিয়ে যাবে, স্কারবোরো সাউথওয়েস্টের ভোটারদের সমর্থন অর্জনে প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা আরও জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

Wollen Sie Ihr Service zum Top-Medienfirma in Vienna machen?
Klicken Sie hier, um Ihren Gesponserten Eintrag zu erhalten.

Telefon

Adresse


Erlaaer Strasse 49/8/16 A 1230 Vienna, Austria And Westring/311 , 55120-Mainz , Germany
Vienna
A-1230VIENNA,