HASIR GOLPO
বাবার মতো হতে হবে
মা তার ছেলেকে খুব বকছেন আর বলছেন, তোর বাবার মতো হতে পারিস না? ছেলে এতক্ষণ মুখ বন্ধ করে শুনছিল। এক পর্যায়ে মা আবার বললেন—
মা: তোর বাবার পদাঙ্ক অনুসরণ করা উচিত।
ছেলে: বাবা এমন কী উল্লেখযোগ্য কাজ করেছেন?
মা: কেন, ভদ্র ব্যবহার করার জন্য জেল কর্তৃপক্ষ গত বছর তার শাস্তি ছয় মাস কমিয়ে দিয়েছিল।
খাবেন আপনি, বিল দেবে আপনার নাতি
হোটেলের সাইনবোর্ডে লেখা, যত ইচ্ছা খান, টাকা শোধ করবে আপনার নাতি।
এক লোক হোটেলের এই সাইনবোর্ড দেখে খুব খুশি হয়ে ইচ্ছেমতো খেলেন। খাওয়ার শেষে ওয়েটার হাজির বিল নিয়ে।
ওয়েটার: স্যার, আপনার বিল ৫০০ টাকা।
লোকটি: কী বলছেন ভাই? আমার বিল? কিন্তু আপনাদের সাইনবোর্ডে যে লেখা, ‘আপনি যা খাবেন আপনার নাতি তা শোধ করবে।’
ওয়েটার: সেটা না হয় তিনিই দেবেন। কিন্তু এই ৫০০ টাকা দিন। এটা আপনার দাদু খেয়ে গিয়েছেন।
Click here to claim your Sponsored Listing.