Pure Taste
24/05/2026
৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান। ভারতের ‘ম্যাঙ্গো ম্যান’ নামে খ্যাত এই মানুষটি পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত। তাঁর নাম লিমকা বুক অব রেকর্ডসেও আছে।
কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়টা হলো তিনি একটি মাত্র আমগাছে ৩৫০টিরও বেশি ভিন্ন ভিন্ন জাতের আম ফলিয়েছেন! একই গাছে আলফানসো, ল্যাংড়া, দশেরি, কেশর, চৌসা থেকে শুরু করে নিজের তৈরি হাইব্রিড জাত, এমনকি ঐশ্বরিয়া রাই, নরেন্দ্র মোদি, অমিতাভ বচ্চন, শচিন তেন্ডুলকরের নামেও আম রয়েছে। প্রতিটি আমের আকার, রং, স্বাদ ও গন্ধ আলাদা।
সপ্তম শ্রেণিতে ফেল করে স্কুল ছেড়ে দেওয়া কালীমুল্লাহ কখনো বিজ্ঞানী হতে চাননি। কিন্তু আমবাগান আর গাছের প্রতি অসীম ভালোবাসা তাঁকে এক অসাধারণ উদ্যানবিদ বানিয়ে দিয়েছে। দাদার লাগানো প্রায় ১২৫ বছরের পুরোনো একটি গাছে অভিনব গ্রাফটিং বা কলম পদ্ধতির মাধ্যমে তিনি এই অলৌকিক কাজটা করেছেন।
ব্যর্থতা, বন্যা, কষ্ট কিছুই তাঁকে থামাতে পারেনি। ছয় দশকেরও বেশি সময় ধরে একই মাটির সঙ্গে আঁকড়ে আছেন। তিনি বলেন, “গাছই আমার শিক্ষক। আমি গাছের সঙ্গে বাঁচি, আর যেদিন চলে যাব, চাই এই গাছগুলোর পাশেই শুয়ে থাকতে।”
এখন তাঁর ছেলে নাজিমুল্লাহ খানও বাবার স্বপ্নকে লালন করছেন। বাবা ও ছেলের সম্মিলিত ভালোবাসা আর অক্লান্ত পরিশ্রমেই এই বাগান আজ জীবন্ত পরীক্ষাগার হয়ে উঠেছে।
সংগৃহীত
27/10/2025
সুবহানাল্লাহ 😇
04/07/2025
ঐ যে একটু সবুজ।
এখানে আজ ফেরেশতাদের ভীড়,
কারণ আজ দরূদের দিন। সারা পৃথিবীর কত মহাদেশ থেকে লাখো মু'মিন দরূদ পড়বে প্রিয় রাসূল ﷺ এর শানে।
ফেরেশতারা দলে দলে এসে রাসূলকে জানাবে সেই খবর
নাম ধরে ধরে। অমুক ইবনে অমুক, আপনার উপর দরূদ পাঠ করেছে, আপনাকে সালাম বলেছে।
এইতো, এইতো এখানেই আমাদের প্রিয় রাসূল।
"সাল্লাল্ল-হু 'আলাইহি ওয়াসাল্লাম".....!!
©
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
501/C, Khilgaon, Dhaka
Satarkul
1219